• ই-পেপার

৮ দলের সমন্বয়ে বাম গণতান্ত্রিক জোট ঘোষণা

বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় সাংবাদিক ও কবি আল মুজাহিদী

নিজস্ব প্রতিবেদক
বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় সাংবাদিক ও কবি আল মুজাহিদী

একুশে পদকপ্রাপ্ত কবি, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আল মুজাহিদীকে শেষ বিদায় জানিয়েছেন স্বজন, সহকর্মী, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা। কেন্দ্রীয় শহীদ মিনার ও জাতীয় প্রেস ক্লাবে শ্রদ্ধা নিবেদন এবং চার দফা
জানাজা শেষে গতকাল শনিবার তাঁর লাশ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

গতকাল শনিবার কবির মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে ঢাকা জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা আল মুজাহিদীকে গার্ড অব অনার প্রদান করে। পরে মরদেহ নেওয়া হয় জাতীয় প্রেস ক্লাবে। সেখানে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে চতুর্থ জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

গত শুক্রবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন আল মুজাহিদী।

দেয়াল কেটে জুয়েলার্স থেকে ২০০ ভরি সোনা চুরি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
দেয়াল কেটে জুয়েলার্স থেকে ২০০ ভরি সোনা চুরি

রাজশাহী নগরীর সাহেব বাজার স্বর্ণপট্টি এলাকায় কারুশ্রী জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা পাশের দোকানের দেয়াল কেটে জুয়েলারিতে ঢুকে প্রায় ২০০ ভরি সোনা, এক হাজার ২০০ ভরি রুপা (চাঁদি) এবং ২৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। এ ঘটনার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাজশাহীর সব জুয়েলারির দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। গত বৃহস্পতিবার (দিবাগত) রাত থেকে শুক্রবার দিবাগত রাতের কোনো একসময়ে এই চুরির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার বন্ধ থাকায় শনিবার সকালে দোকান খুলতে গিয়ে বিষয়টি টের পান জুয়েলারির মালিকসহ কর্মচারীরা।

ডাকাতের হামলায় আহত এসি ল্যান্ড

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ডাকাতের হামলায় আহত এসি ল্যান্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সশস্ত্র ডাকাতদলের হামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনসহ ছয়জন আহত হয়েছেন। একই রাতে পাশের একটি বাড়িতে ডাকাতি করে নগদ দুই লাখ ৭০ হাজার টাকা ও প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত ১টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী ও রাইনাদী-আতাদী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধন্দী গ্রামের বাসিন্দা এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন ছুটিতে নিজ বাড়িতে এসেছিলেন। রাতে বিদ্যুৎ না থাকায় তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে রাস্তার পাশে বসে ছিলেন।

সংক্ষিপ্ত

রংপুরে প্রশ্ন ফাঁস ও প্রক্সি পরীক্ষার অভিযোগে গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুরে প্রশ্ন ফাঁস ও প্রক্সি পরীক্ষার অভিযোগে গ্রেপ্তার ৬

রংপুরে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি এবং সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রক্সি পরীক্ষা দেওয়ার অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের ছয় সদস্যকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাঁরা হলেন মো. তাওরাত আকরাম, মো. বাঁধন মিয়া, মো. সাহেব আলী, মো. আতিকুর রহমান, মো. আশরাফুল ইসলাম (৩৬) এবং মো. হাফিজ আল মামুন। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী সরবরাহ, প্রশ্নপত্র সংগ্রহ ও ফাঁস এবং বিভিন্ন ধরনের জালিয়াতিমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। গতকাল নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী।

 

 

৮ দলের সমন্বয়ে বাম গণতান্ত্রিক জোট ঘোষণা | কালের কণ্ঠ