নাটোরের লালপুর উপজেলায় বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছেলে আব্দুল্লাহ (৮) প্রাণ হারিয়েছেন। সোমবার রাতে উপজেলার মোহরকয়া হাটপাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

মৃত আব্দুল্লাহ স্থানীয় মোহরকয়া হাটপাড়া এলাকার একটি কিন্ডারগার্টেন স্কুলের নার্সারির শিক্ষার্থী এবং আল আমিন-আসমা দম্পতির একমাত্র সন্তান বলে জানা গেছে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাচালক আল আমিন বাড়িতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে অসাবধানতার বিদ্যুৎস্পষ্ট হন। বৈদ্যুতিক তারে আটকে চিৎকার শুরু করলে বাবোকে রক্ষা করতে তার ছেলে আব্দুল্লাহ এগিয়ে আসেন। না বুঝে বাবাকে স্পর্শ করলে সেও বিদ্যুস্পৃষ্টে গুরুতর আহত হয়।
এ সময় শিশুটির মা আসমা খাতুন দ্রুত মেইন সুইচ বন্ধ করে আল আমিনকে উদ্ধার করেন। এতে স্বামী বেঁচে গেলেও প্রাণ হারান ছেলে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মর্মান্তিক ঘটনা বলে মন্তব্য করেছেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।