• ই-পেপার

মার্তিনেজকে দুই ম্যাচে পাবে না আর্জেন্টিনা

গোয়ায় পৌঁছে হঠাৎ বাংলাদেশ দলের অধিনায়ক বদল

ক্রীড়া ডেস্ক
গোয়ায় পৌঁছে হঠাৎ বাংলাদেশ দলের অধিনায়ক বদল
বাংলাদেশ দলের কোচ পিটার বাটলারের সঙ্গে নতুন অধিনায়ক মারিয়া মান্দা। ছবি : সাফ

এত দিন বাংলাদেশ নারী ফুটবল দলের নিয়মিত অধিনায়ক ছিলেন আফঈদা খন্দকার। কিন্তু ভারতের গোয়ায় সাফ চ্যাম্পিয়নশিপের আগে হঠাৎ নেতৃত্বে বদল এনেছেন প্রধান কোচ পিটার বাটলার। 

আজ রবিবার (২৪ মে) গোয়ায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক হিসেবে উপস্থিত ছিলেন মিডফিল্ডার মারিয়া মান্দা। তাকেই অধিনায়ক হিসেবে উপস্থাপন করা হয়েছে।

বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ অধিনায়ক বদল প্রসঙ্গে একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘থাইল্যান্ডের উদ্দেশে বাংলাদেশ ছাড়ার আগে আফঈদা খন্দকার অধিনায়ক ছিলেন। সেখানে দুই সপ্তাহ অনুীশলন ও পারফরম্যান্সের পর কোচ মারিয়াকে অধিনায়ক হিসেবে ঠিক করেছেন। কোচের সিদ্ধান্তেই এটা হয়েছে।’

আগামীকাল (২৫ মে) বিকেলে ভুটান-নেপাল ম্যাচ দিয়ে শুরু হবে সাফ নারী চ্যাম্পিয়নশিপের অষ্টম আসর। একই দিন সন্ধ্যায় মালদ্বীপের মুখোমুখি হবে স্বাগতিক ভারত। 

গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ঈদের দিন ২৮ মে মালদ্বীপের বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচ ৩১ মে, প্রতিপক্ষ ভারত। 

দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ৩ জুন সেমিফাইনাল খেলবে। ৬ জুন ফাইনাল। 

২০২২ ও ২০২৪ সালে সর্বশেষ দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এবার তাদের সামনে হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ। 

শার্দূল ঠাকুরকে উপহাস রবীন্দ্র জাদেজার

ক্রীড়া ডেস্ক
শার্দূল ঠাকুরকে উপহাস রবীন্দ্র জাদেজার
সংগৃহীত ছবি

আইপিএলের ৬৯তম ম্যাচে মুখোমুখি হয় মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালস। মুম্বাই ইন্ডিয়ান্সে হারিয়ে প্লে নিশ্চিত করেছে রাজস্থান রয়্যালস। এতে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ চলাকালে মুম্বাইয়ের অলরাউন্ডার শার্দূল ঠাকুরকে নিয়ে উপহাস করেছেন রাজস্থানের রবীন্দ্র জাদেজা।

রবীন্দ্র জাদেজা এবং শার্দূল ঠাকুরের কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়। সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় ভিডিওটি। 

ভিডিওতে দেখা যায়, রাজস্থানের ইনিংসের শেষ ওভারের চতুর্থ বলে শার্দুল একটি স্লোয়ার ডেলিভারি দিয়ে জাদেজাকে বোকা বানান। জাজেদা বলটি ঠিকমতো মারতে না পেরে কভারে থাকা হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ তুলে দেন। এমআই পেসার উইকেটটি পেয়ে উচ্ছ্বাসের সাথে উদযাপন করেন। তিনি আনন্দে মুষ্টিবদ্ধ হাত উপরে তোলেন, কিন্তু সেই আনন্দ ক্ষণস্থায়ী ছিল। কারণ তৃতীয় আম্পায়ার জানিয়ে দেন বলটি নো হয়েছে।

তৃতীয় আম্পায়ার নো-বল দেওয়ার পরপরই, জাদেজা মজার ছলে শার্দুলকে উদযাপনের জবাব দেন। এখানেই শেষ নয়, জাদেজা মুম্বাইয়ের পেসারকে পরপর দুটি বাউন্ডারি মেরে আবারো তাকে উপহাস করেন।

মুম্বাই ওয়াংখেড়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে প্লে-অফে যেতে হলে ‘জিততেই হবে’ রাজস্থানকে। গুরুতপূর্ণ ম্যাচের শেষ দিকে জোফ্রা আর্চার (১৫ বলে ৩২ রান) এবং রবীন্দ্র জাদেজার (১১ বলে অপরাজিত ১৯ রান) ঝোড়ো ব্যাটিংয়ে ২০৫ রানের ফাইটিং স্কোর গড়ে তোলে ফ্র্যাঞ্চাইজিটি।

মেক্সিকোর শীর্ষ মাদক কারবারির মৃত্যু কি বিশ্বকাপের নিরাপত্তায় প্রভাব ফেলবে

ক্রীড়া ডেস্ক
মেক্সিকোর শীর্ষ মাদক কারবারির মৃত্যু কি বিশ্বকাপের নিরাপত্তায় প্রভাব ফেলবে
ছবি : এআই

অপেক্ষার প্রহর শেষ হয়ে আসছে। ১৮ দিন পর শুরু হবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ। সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের তখন দৃষ্টি থাকবে ৪১০ থেকে ৪৫০ গ্রামের বলটির ওপর।

তবে মহাযজ্ঞ শুরুর আগে নিরাপত্তা নিয়েও শঙ্কা থেকে যাচ্ছে। দলের হিসেবে এবারই সবচেয়ে বড় বিশ্বকাপ আয়োজন করছে ফিফা। ৪৮ দলের বিশ্বকাপটি আবার প্রথমবারের মতো তিন দেশে হচ্ছে। যুক্তরাষ্ট্রের দুই সঙ্গী হচ্ছে মেক্সিকো ও কানাডা।

মেক্সিকোকে ঘিরে বিশ্বকাপে নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে। গত ২২ ফেব্রুয়ারি দেশটির শীর্ষ মাদক কারবারি ‘এল মেনচো’ সামরিক অভিযানে নিহত হন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মেক্সিকোর অন্তত ৮টি রাজ্যে তাণ্ডব শুরু করেছিল মাদক চক্রটির সদস্যরা। 

 

অপরাধ জগতে এল মেনচো নামে পরিচিত হলেও তার আসল নাম নেমেসিও ওসেগুয়েরা সারভান্তেস। যিনি কুখ্যাত হালিস্কো নিউ জেনারেশন (সিজেএনজি) মাদক চক্রের নেতা। তার নিয়ন্ত্রণে থাকা সিন্ডিকেটের মাধ্যমেই যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন ও প্রাণঘাতী ফেন্টানিল পাচার হতো। আর নিজ দেশের মাদকের নিয়ন্ত্রণ তো ছিলই।

এল মেনচোকে ধরতে তাই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তার মাথার দাম ঘোষণা করেছিল ১ কোটি ৫০ লাখ ডলার। যুক্তরাষ্ট্রের সেই খায়েশ না মিটলেও তাদেরই গোয়েন্দা সংস্থার তথ্যে নিহত হয়েছেন মেক্সিকোর শীর্ষ সন্ত্রাসী। অপরাধ জগতে নাম লেখানোর আগে ৫৯ বছর বয়সী মেনচো পুলিশের কর্মকর্তা ছিলেন। মেক্সিকোর মধ্য-পশ্চিমাঞ্চলীয় রাজ্যে হালিস্কোর তাপালপা শহরে সেনাবাহিনীর অভিযানে শুধু মেনচো নন, সিজেএনজির আরও ৪ সদস্য নিহত হয়েছেন। 

প্রিয় নেতা ও সঙ্গীদের হারিয়ে প্রতিশোধ নিতে মুখিয়ে সিজেএনজির সদস্যরা। হালিস্কো রাজ্যের মহাসড়কগুলো অবরোধ করে যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। তাপালপা থেকে সড়ক পথে কমপক্ষে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত গুয়াদালাহারা শহরে বিশ্বকাপের ৪টি ম্যাচ আছে। গ্রুপ পর্বের ম্যাচ চারটি হবে এস্তাদিও একরন স্টেডিয়ামে। সবমিলিয়ে মেক্সিকোর তিন ভেন্যুতে বিশ্বকাপের মোট ১৩ ম্যাচ হবে।

 

মেনচোর মৃত্যুর সময় ৩ থেকে ৪ মাস পেরিয়ে গেলেও বিশ্বকাপের নিরাপত্তায় বড় ধরনের উদ্বেগের থেকে যাচ্ছেই। চক্রটির সদস্যরা চাইবেই দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে। তবে মেক্সিকোর সরকার ও ফিফা জানিয়েছে, তার মৃত্যুর প্রভাব পড়বে না বিশ্বকাপে। দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া শিনবাম বলেছেন, ‘বিশ্বকাপ দেখতে আসা দর্শকদের জন্য কোনো ঝুঁকি বা নিরাপত্তা হুমকি নেই।’ অন্যদিকে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো আশ্বস্ত করে জানিয়েছেন, মেক্সিকোতে বিশ্বকাপ আয়োজন নিয়ে তারা সম্পূর্ণ আশ্বস্ত এবং এটি একটি চমৎকার আসর হতে যাচ্ছে। ভেন্যু পরিবর্তনের কোনো পরিকল্পনা ফিফার নেই।

দর্শক-সমর্থকদের আশ্বস্ত করেছেন নিরাপত্তা বিশ্লেষকরাও। তাদের মতে, কার্টেল বা মাদক চক্রগুলো সাধারণত আন্তর্জাতিক পর্যটক বা ফিফা বিশ্বকাপের মতো বৈশ্বিক ক্রীড়া ইভেন্টকে সরাসরি লক্ষ্যবস্তু করে না। কারণ এতে তাদের ওপর বিশ্বব্যাপী চাপ ও মেক্সিকান সামরিক বাহিনীর আক্রমণ আরও জোরালো হওয়ার ঝুঁকি থাকে। ফলে মূল টুর্নামেন্টের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

মেক্সিকোয় বিশ্বকাপ নির্বিঘ্নে শেষ করতে নিরাপত্তা ব্যবস্থাও জোরালো করেছে মেক্সিকো সরকার। গুয়াদালাহারায় বিশেষ নজর রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

১ লাখ নিরাপত্তাকর্মী : বিশ্বকাপ চলাকালীন মেক্সিকোর তিন স্বাগতিক শহর (মেক্সিকো সিটি, মন্টেরি ও গুয়াদালাহারা) এবং পর্যটন এলাকাগুলোয় নিরাপত্তা জোরদারে প্রায় ১ লাখ সেনা ও পুলিশ সদস্য মোতায়েন করা হবে।

উন্নত প্রযুক্তির ব্যবহার : স্টেডিয়ামগুলোতে ফেস রিকগনিশন (মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তি), বিস্ফোরক বা রাসায়নিক হুমকি নিষ্ক্রিয়কারী রোবট এবং অ্যান্টি-ড্রোন ইউনিট ব্যবহার করা হবে। ১ কিলোমিটার দূর থেকেও যেন সন্দেহভাজনদের শনাক্ত করা যায় তার জন্য পুলিশের বিশেষ ড্রোন থাকবে।

গুয়াদালাহারায় বিশেষ নজর : এল মেনচোর অন্যতম ঘাঁটি এবং বিশ্বকাপের অন্যতম ভেন্যু গুয়াদালাহারার একরন স্টেডিয়ামে নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ জোরদার করা হবে।

আমার উত্তরসূরি যেন কপি-পেস্ট না হয় : গার্দিওলা

ক্রীড়া ডেস্ক
আমার উত্তরসূরি যেন কপি-পেস্ট না হয় : গার্দিওলা
পেপ গার্দিওলা ও এনজো মারেসকা। ছবি : রয়টার্স

মৌসুম শেষে ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন পেপ গার্দিওলা। বিদায়ের আগে নিজের উত্তরসূরিকে নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন কিংবদন্তি এই কোচ। 

গার্দিওলার মতে, নতুন কোচের উচিত হবে নিজের মতো থাকা, তাকে অনুকরণ না করার চেষ্টা না করা।

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, ম্যানচেস্টার সিটির পরবর্তী কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন এনজো মারেসকা। তিনি এক সময় লেস্টার সিটিতে হামজা চৌধুরীদের কোচ ছিলেন। গত বছর তার কোচিংয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা কনফারেন্স লিগে চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। 

ম্যানচেস্টার সিটিতে গার্দিওলার সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতাও আছে মারেসকার। তাই অনেকের ধারণা, গার্দিওলার কোচিং দর্শন ও কৌশলের সঙ্গে মারেসকার মিল আছে। 

অবশ্য গার্দিওলা কোচের দায়িত্ব ছাড়লেও সিটি ফুটবল গ্রুপের সঙ্গেই থাকছেন বলে শোনা যাচ্ছে। বৈশ্বিক দূত হিসেবে এই কম্পানির অধীনে থাকা ক্লাবগুলোকে কারিগরি ও কৌশলগত পরামর্শ দিতে পারেন তিনি। তাই সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠছে, ম্যানচেস্টার সিটির পরবর্তী কোচ বাছাইয়েও কি তার ভূমিকা থাকছে?

জবাবে গার্দিওলা সাফ জানিয়ে দিয়েছেন, এতে তার ভূমিকা রাখার কোনো ইচ্ছা নেই, ‘এ ধরনের চাকরিতে কপি-পেস্ট করে কাজ চলে না। আপনাকে অনন্য, স্বাভাবিক এবং নিজের মতো হতে হবে এবং নতুন যিনি ম্যানেজার হবেন, তিনি তার নিজের মতোই থাকবেন।’ 

গার্দিওলা আরো বলেছেন, ‘যখনই আপনি অনুকরণ করতে যাবেন, তখনই সমস্যা সৃষ্টি হবে। প্রত্যেক মানুষ আলাদা এবং সেটাই হওয়া উচিত। এ কারণেই আমি বিশ্বাস করি সবকিছু ভালোভাবে চলবে।’

ম্যানচেস্টার সিটির হয়ে ১০ বছরে ২০টি ট্রফি জিতেছেন গার্দিওলা।