দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগে অবশেষে গতকাল রবিবার (১৯ এপ্রিল) মারা গেছেন আমজাদ হোসেন। পরিবারের শোক তখনও কাটেনি, এর মধ্যেই ঘটে আরেক হৃদয়বিদারক ঘটনা। ছেলের দাফন সম্পন্ন করতে গিয়ে কবরস্থানেই হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন বাবা নুর ইসলাম। উপস্থিত স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। পরে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ পর্যন্ত আর বাঁচানো গেল না তাকে।

আজ সোমবার (২০ এপ্রিল) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুর ইসলাম।

আরো পড়ুন

ফের বাবা হলেন ‘জওয়ান’ পরিচালক

তাদের বাড়ি ঠাকুরগাঁও পৌরশহরের পূর্ব গোয়ালপাড়ায়। এমন ঘটনায় স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পুরো এলাকা। একই পরিবারের দুই সদস্যের এমন পরপর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র। এমন ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করছেন স্থানীয় বাসিন্দারা।

আরো পড়ুন

ডিজেল নিয়ে আসছে আরো ৫ জাহাজ

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আবু বলেন, এ শোক সইবার মত শক্তি পরিবারের নেই। তবুও আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে হবে। ছেলের দাফনের সময়ে চাচা সেখানে স্ট্রোক করেন। আজ চলে গেলেন। পরিবার আর স্বজনদের জন্য দোয়া ছাড়া আর কিছুই বলার নেই।