চট্টগ্রামের সন্দ্বীপে মাদকবিরোধী অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এ ঘটনায় দুই উপ-পরিদর্শকসহ (এসআই) ৫-৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সারিকাইত ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মাদকসহ এক ব্যক্তিকে স্থানীয় জনতা আটকের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে পৌঁছে তারা স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ দেখতে পায়। সংঘর্ষে এক পক্ষের একজন গুরুতর আহত হলে ওই পক্ষ ঘটনাটির জন্য পুলিশকে দায়ী করে তাদের ওপর দলবদ্ধ হামলা চালায়। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে হামলা চালায়। এতে এসআই আপেল ও এসআই নূর মোহাম্মদসহ কয়েকজন আহত হন।

আরো পড়ুন

মসজিদের দরজা আটকে দেওয়ায় প্রাণে বেঁচে যাই : জামায়াত এমপি

পরে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদারের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন হালদার জানান, হামলাকারীদের আটক ও তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।