<p style="text-align: justify;">প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে নৌযান চলাচল স্বাভাবিক হয়।</p> <p style="text-align: justify;">এর আগে, ঝোড়ো বাতাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।</p> <p style="text-align: justify;">বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক নূর আহম্মেদ জানান, ঝড়ো বাতাস থেমে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সকাল সাড়ে ৯টা থেকে নৌযান চলাচল পুনরায় চালু করা হয়েছে। বর্তমানে দৌলতদিয়া প্রান্তে যানবাহনের তেমন কোনো চাপ নেই।</p>