ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন পণ্য সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে জব্দ করেছে র‍্যাব-৯।

জব্দকৃত পণ্যগুলো হলো—৩৪০ পিস বিদেশি ক্রিম ও ১০,৬০০ পিস বিদেশি ক্যাপসুল, যার আনুমানিক মূল্য ২ লাখ ২২ হাজার টাকা।

রবিবার (৩ মে) সকালে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অজ্ঞাতনামা ২-৩ জন ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে শনিবার (২ মে) দুপুরে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চেংবিল এলাকা থেকে অভিযান চালিয়ে পণ্যগুলো জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চেংবিল এলাকার একটি ঝিঙা ক্ষেতের ভেতরে কতিপয় ব্যক্তি অবৈধ ভারতীয় পণ্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২-৩ জন ব্যক্তি কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তী সময়ে র‍্যাবের আভিযানিক দল আশপাশে ব্যাপক তল্লাশি চালিয়ে দুটি সাদা রঙের প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৩৪০ পিস বিদেশি ক্রিম ও ১০,৬০০ পিস ক্যাপসুল উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ২ লাখ ২২ হাজার টাকা। উদ্ধারকৃত এসব পণ্যের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে র‍্যাব-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আরো পড়ুন

কাপড় থেকে কালির দাগ তোলার সহজ উপায়

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) র‍্যাব-৯-এর কে. এম. শহিদুল ইসলাম সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত রয়েছে। যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে র‍্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য সমাজ তথা দেশ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।