নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বন্য হাতির আক্রমণে প্রান্ত রাংসা (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) রাতে ভবানীপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত প্রান্ত রাংসা ওই গ্রামের নিপশন নকরেকের ছেলে।

আরো পড়ুন

বোয়ালখালীতে স্বাস্থ্যকেন্দ্রে চুরি, মালামালসহ আটক

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, বোরো ধান পাকার পর কৃষকেরা ধান কেটে ঘরে তুলেছেন। এ সময় খাবারের সন্ধানে বন্য হাতি প্রায়ই কৃষকদের ফসলের মাঠে নেমে ক্ষতি করছে। ফলে ফসল রক্ষায় কৃষকেরা রাত জেগে ধানক্ষেত পাহারা দিচ্ছেন। মঙ্গলবার দিবাগত রাতে পাহারা শেষে বাড়ি ফেরার পথে প্রান্ত রাংসা একটি বন্য হাতির মুখোমুখি হন। এ সময় হাতিটি তাকে তাড়া করে শুঁড় দিয়ে আছাড় মেরে পায়ে পিষ্ট করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের বাবা নিপশন নকরেক বলেন, আমার ছেলে ধান পাহারা দিতে গিয়েছিল। অন্যরা আগে চলে এলেও সে একা পিছনে আসছিল। একা পেয়ে হাতি তাকে আক্রমণ করে মেরে ফেলেছে।

আরো পড়ুন

দ্বিতীয় বিয়ে করে মাদানী বললেন—গোনাহ থেকে বেঁচে থাকতে চাই

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আবেদন সাপেক্ষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

ময়মনসিংহ রেঞ্জের দুর্গাপুর উপজেলা বন কর্মকর্তা মজনু প্রামানিক বলেন, ঘটনাটি জানার পর তিনি সরেজমিনে গিয়েছেন। নিয়ম অনুযায়ী নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।

এ বিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান বলেন, প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।