<p>গাজীপুরের কাপাসিয়ায় মা-মেয়েসহ পাঁচজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) দিনগত রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এ ঘটনা ঘটে।</p> <p>পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের কোনো একসময় ওই পাঁচজনকে হত্যা করা হয়। নিহতদের মধ্যে গৃহবধূ, তার তিন কন্যা ও গৃহবধূর ভাই রয়েছেন। দুর্বৃত্তরা ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও টাকা-পয়সা লুট করে নিয়ে যায়। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি।</p> <p>গাজীপুরের কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।</p>