<p>ঠাকুরগাঁওয়ে সড়কে পড়ে ছিল সমাজকর্ম বিভাগের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ১১টি খাতা। শনিবার (৯ মে) সকালে শহরের বড় মাঠের উত্তর-পশ্চিম কোনের সড়কে খাতাগুলো দেখা যায়। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। </p> <p>স্থানীয়রা জানায়, সড়কে খাতাগুলো ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল। পরে হাতে নিয়ে দেখা যায় এগুলো সমাজকর্ম বিভাগের অনার্স চতুর্থ বর্ষের। তবে খাতাগুলো ঠিক কোথা থেকে এসেছে সেটা জানা যায়নি। </p> <p>এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সরদার মোস্তফা শাহীন বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’</p>