রাঙামাটির বাঘাইছড়িতে লেত্তোবাপ ওরফে হেঙলা চাকমা (৪৯) নামে ইউনিয়নে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (প্রসীত) এক সদস্যকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

শনিবার (৯ মে) সকালে উপজেলার সাজেক ইউনিয়নের শুকনাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক লেত্তোবাপ ওরফে হেঙলা চাকমার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, সকালে ঘুম থেকে উঠে হাঁটতে বের হলে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা গুলি করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

জানতে চাইলে ইউপিডিএফের দিঘিনালা সংগঠক সজিব চাকমা বলেন, ‘নিহত হেগেরা চাকমা আমাদের কর্মী। তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নব্য মুখোশধারীরা জড়িত।’

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।