সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের দুই সহযোগীকে আবারও তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গতকাল শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। রমনা থানার উপপরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার আসামিদের আদালতে হাজির করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় উভয়ের সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন। একই মামলায় গত ১ মে থেকে আজ পর্যন্ত তাঁরা মোট সাত দিন রিমান্ডে ছিলেন। এর আগে নিউমার্কেট থানার হত্যা মামলায় দুজনকে মোট ১২ দিন রিমান্ডে দেন আদালত। প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন। আসামিরা হলেন—মো. মহিদুল ইসলাম (৪২) ও মো. চান মিয়া (৪৬)। আদালতে রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরা হয়। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে শুনানি করে।