• ই-পেপার

বিওয়াইডির ৩ নতুন গাড়ি দেশের বাজারে, মিলবে ১০০০ কিমি রেঞ্জ

নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়ল সরকার

অনলাইন ডেস্ক
নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়ল সরকার
ছবি: কালের কণ্ঠ

দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে তুলে ধরে নতুন ডিজাইন ও সিরিজের ৫ টাকা মূল্যমানের কারেন্সি নোট বাজারে ছেড়েছে সরকার। 

মঙ্গলবার থেকে নতুন এ নোট প্রচলনে আনা হয়েছে। অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের এই ৫ টাকার নোট মুদ্রণ করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নোটটি ইস্যু করা হবে। পরে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও এটি সরবরাহ করা হবে।

নতুন নোটটির আকার ১১৭ মিলিমিটার×৬০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। নোটের সম্মুখভাগের বাম পাশে ঢাকার ঐতিহাসিক তারা মসজিদের ছবি রয়েছে। এ ছাড়া মাঝখানে জাতীয় ফুল শাপলার প্রস্ফুটিত নকশা সংযোজন করা হয়েছে। নোটের পেছনভাগে স্থান পেয়েছে ‘গ্রাফিতি-২০২৪’-এর ছবি।

নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’ সংবলিত জলছাপ, যার নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ ‘৫’ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম রয়েছে।

নোটের বাম পাশে ২ মিলিমিটার প্রশস্ত নিরাপত্তা সুতা সংযুক্ত করা হয়েছে, যা আলোর বিপরীতে স্পষ্ট দেখা যাবে। এ ছাড়া সম্মুখভাগের নিচের অংশে মাইক্রোপ্রিন্ট হিসেবে অসংখ্য ‘BANGLADESH’ লেখা মুদ্রিত রয়েছে।

নতুন ৫ টাকার নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা যথারীতি চালু থাকবে।

দেশে আজ সোনার ভরি কত?

অনলাইন ডেস্ক
দেশে আজ সোনার ভরি কত?

দেশের বাজারে গত শনিবার (১৬ মে) আরেক দফা কমানো হয়েছে সোনার দাম। ভরিপ্রতি ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা, যা ওই দিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। 

বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৪ হাজার ১৪১ টাকা কমিয়ে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৩ হাজার ৫৫৮ টাকা কমিয়ে নতুন দাম ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ২ হাজার ৯১৬ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

আরো পড়ুন
ঢাকার আকাশ মেঘলা থাকবে, বজ্রবৃষ্টির আভাস

ঢাকার আকাশ মেঘলা থাকবে, বজ্রবৃষ্টির আভাস

 

এর আগে গত শুক্রবার সকাল ১০টা থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ২ হাজার ২১৫ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। 

এদিকে সোনার দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঈদের আগে লেনদেনের সময়সূচি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের

অনলাইন ডেস্ক
ঈদের আগে লেনদেনের সময়সূচি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ছুটি শুরুর আগের দুই দিন প্রতিষ্ঠানগুল খোলা রাখা ও ব্যাংক লেনদেনের নতুন সময়সূচিও নির্ধারণ করা হয়েছে।

গতকাল সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংক এসংক্রান্ত নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকে পাঠায়।

আরো পড়ুন
ঢাকার আকাশ মেঘলা থাকবে, বজ্রবৃষ্টির আভাস

ঢাকার আকাশ মেঘলা থাকবে, বজ্রবৃষ্টির আভাস

 

নির্দেশনা অনুযায়ী, আগামী শনিবার (২৩ মে) ও রবিবার (২৪ মে) দেশের সব ব্যাংকের শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচিতে খোলা থাকবে। এরপর সোমবার (২৫ মে) থেকে রবিবার (৩১ মে) পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে।

তবে তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে কিছু এলাকায় সীমিত আকারে ব্যাংক খোলা রাখা হবে।

এসব এলাকার মধ্যে রয়েছে ঢাকা মহানগরী, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, আশুলিয়া, টঙ্গী, সাভার ও ভালুকা।

আরো পড়ুন
জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে কেনিয়ায় ধর্মঘট, বিক্ষোভে নিহত ৪

জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে কেনিয়ায় ধর্মঘট, বিক্ষোভে নিহত ৪

 

আগামী ২৫ ও ২৬ মে এসব এলাকার পোশাক শিল্প সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংক শাখাগুলো সীমিত জনবল দিয়ে কার্যক্রম পরিচালনা করবে। এসময় অফিস চলবে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এবং গ্রাহক লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

আরো পড়ুন
ভারতে ১ সপ্তাহে দুইবার বাড়ল জ্বালানির দাম

ভারতে ১ সপ্তাহে দুইবার বাড়ল জ্বালানির দাম

 

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।

১৭ দিনে রেমিট্যান্স এলো ২১৭ কোটি ডলার

অনলাইন ডেস্ক
১৭ দিনে রেমিট্যান্স এলো ২১৭ কোটি ডলার
সংগৃহীত ছবি

মে মাসের প্রথম ১৭ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২১৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১২ কোটি ৮১ লাখ ডলার রেমিট্যান্স। সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন
ড. ইউনূসের গ্রামীণ ব্যাংকের সুদ হার নিয়ে হাইকোর্টের রুল

ড. ইউনূসের গ্রামীণ ব্যাংকের সুদ হার নিয়ে হাইকোর্টের রুল

 

তিনি বলেন, চলতি মে মাসের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১৭ কোটি ৭০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৬১ কোটি ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ মে পর্যন্ত দেশে এসেছে ৩ হাজার ১৫১ কোটি ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২০ দশমিক ৫০ শতাংশ।

আরো পড়ুন
বিমানবন্দর সেবার উন্নয়নে আগ্রহ সিঙ্গাপুরের

বিমানবন্দর সেবার উন্নয়নে আগ্রহ সিঙ্গাপুরের

 

এর আগে গত এপ্রিলে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। আর গত মার্চে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যেকোনো এক মাসের সর্বোচ্চ।