• ই-পেপার

এই দেশে জন্ম নেওয়া প্রথম পাপ, দ্বিতীয় পাপ ব্যবসা করা : ব্যবসায়ী ইমরান

শনি-রবিবার ব্যাংক খোলা, কয়টা পর্যন্ত করা যাবে লেনদেন?

অনলাইন ডেস্ক
শনি-রবিবার ব্যাংক খোলা, কয়টা পর্যন্ত করা যাবে লেনদেন?
সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল শনিবার (২৩ মে) দেশের সব সরকারি ও বেসরকারি ব্যাংক খোলা থাকবে এবং লেনদেনের সময় থাকবে স্বাভাবিক। এ ছাড়া রবিবারও (২৪ মে) ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চালু থাকবে।

বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজারি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় আগামী শনিবার (২৩ মে) ও রবিবার (২৪ মে) তফসিলি ব্যাংকগুলোর সব শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে। এর পর দিন অর্থাৎ সোমবার (২৫ মে) থেকে রবিবার (৩১ মে) পর্যন্ত টানা সাত দিনের জন্য বন্ধ থাকবে ব্যাংক।

ঈদের আগে তৈরি পোশাকশিল্প খাতে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধ এবং পোশাক খাতের আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট ব্যাংকিং কার্যক্রম চলমান রাখার সুবিধার্থে নির্দিষ্ট কিছু এলাকায় ব্যাংকসেবা চালু থাকবে। ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাকশিল্পের লেনদেন সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে আগামী ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

২৫ ও ২৬ মে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর অফিস সময়সূচি হবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এবং গ্রাহক লেনদেনের সময়সূচি হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এই দুদিন বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (ব্যাচ) ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টের (আরটিজিএস) কার্যক্রম নতুন সময়সূচিতে পরিচালিত হবে। তবে ঈদের আগে এই দিনগুলোতে বিইএফটিএনের তিনটি সেশন আগের সময়সূচি অনুযায়ী চলবে।

আরো পড়ুন
পে স্কেল ১ জুলাই থেকে কার্যকর, বৈঠকে এলো যেসব সিদ্ধান্ত

পে স্কেল ১ জুলাই থেকে কার্যকর, বৈঠকে এলো যেসব সিদ্ধান্ত

 

এ ছাড়া ২৫ ও ২৬ মে তাৎক্ষণিক অর্থ পরিশোধ নিষ্পত্তির করতে বাংলাদেশ রিয়েল টাইম সেটেলমেন্টের (আরটিজিএস) গ্রাহকরা লেনদেন করতে পারবেন সকাল ১০টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত। এ সময়ের মধ্যে গ্রাহকরা আরটিজিএসের মাধ্যমে আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন করতে পারবেন।

এ দুদিন বিএসিএইচের মাধ্যমে হাই ভ্যালু চেক ক্লিয়ারিংয়ের জন্য সকাল সাড়ে ১১টার মধ্যে পাঠাতে হবে। এ সব দুপুর সাড়ে ১২টার মধ্যে নিষ্পত্তি হবে। আর রেগুলার ভ্যালু চেক ক্লিয়ারিংয়ের জন্য দুপুর ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউসে পাঠাতে হবে। এসব চেক নিষ্পত্তি হবে দুপুর ১টার মধ্যে।

এ ছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলোতে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে আগের নির্দেশনা বহাল থাকবে। আর ২৫ থেকে ৩১ মে পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখতে হবে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনসহ বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যাংকগুলোকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। এই ছুটির দিনগুলোতে ব্যাংকের যেসব কর্মকর্তা ও কর্মচারী দায়িত্ব পালন করবেন, তারা বিধি অনুযায়ী অতিরিক্ত ভাতাদি পাবেন বলেও জানানো হয়েছে।

আরো পড়ুন
বগুড়া পুলিশ লাইনসে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়া পুলিশ লাইন্সে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

বিশ্ববাজারে ফের কমল সোনার দাম

অনলাইন ডেস্ক
বিশ্ববাজারে ফের কমল সোনার দাম

বিশ্ববাজারে সোনার দাম কমার ধারা অব্যাহত রয়েছে। ডলার এবং তেলের দামের ঊর্ধ্বগতির কারণে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার আরো বাড়াতে পারে—এমন আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে চাপ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে সোনার বাজারে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২২ মে) বাংলাদেশ সময় সকাল ১০টা ১১ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম প্রতিআউন্সে ০ দশমিক ৩ শতাংশ কমে ৪ হাজার ৫২৭ দশমিক ৬০ ডলারে নেমে এসেছে। চলতি সপ্তাহে এখন পর্যন্ত মূল্যবান এই ধাতুর দাম প্রায় ০ দশমিক ২ শতাংশ কমেছে।

আরো পড়ুন
সোনার দাম আরো কমল

সোনার দাম আরো কমল

 

এ ছাড়া জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দামও ০ দশমিক ৩ শতাংশ কমে প্রতিআউন্স ৪ হাজার ৫২৯ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান মেরেক্স-এর বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার রয়টার্সকে বলেন, সোনার দাম কমার প্রধান কারণ হচ্ছে ডলার। দীর্ঘ সময় ধরে উচ্চ সুদের হার বজায় থাকায় ডলারের অবস্থান আরো শক্তিশালী হচ্ছে।

সোনার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রুপার দামও কমেছে। শুক্রবার রুপার দাম ০ দশমিক ২ শতাংশ কমে প্রতিআউন্স ৭৬ দশমিক ৫৩ ডলারে নেমেছে।

এ ছাড়া প্লাটিনামের দাম ০ দশমিক ৫ শতাংশ কমে প্রতিআউন্স ১ হাজার ৯৫৫ দশমিক ৬৬ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ২ শতাংশ কমে প্রতিআউন্স ১ হাজার ৩৭৫ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে।

আরো পড়ুন
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের আহ্বান জামায়াতের

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের আহ্বান জামায়াতের

 

দেশের বাজারে সোনার দাম
দেশীয় বাজারে বর্তমানে প্রতিভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।

এ ছাড়া—২১ ক্যারেটের প্রতিভরি : ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা।
১৮ ক্যারেটের প্রতিভরি : ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা।
সনাতন পদ্ধতির প্রতিভরি : ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

কাল শনিবার ব্যাংক খোলা থাকবে

অনলাইন ডেস্ক
কাল শনিবার ব্যাংক খোলা থাকবে

আগামীকাল শনিবার ব্যাংক খোলা থাকবে। সেদিন ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চলবে। লেনদেনের সময়ও স্বাভাবিক থাকবে।

এ ছাড়া রবিবারও (২৪ মে) ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চলবে। ফলে ঈদের ছুটির আগে আরো দুই দিন ব্যাংক খোলা থাকবে।

এরপর ২৫ থেকে ৩১ মে পর্যন্ত পবিত্র ঈদুল আজহার ছুটি উপলক্ষে সব সরকারি-বেসরকারি ব্যাংক বন্ধ থাকবে। ফলে ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিন দেশের তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও দেশের সব সরকারি-বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। এরপর সোমবার থেকে এসব প্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু হবে। এর ফলে শনিবার ও রোববার গ্রাহকেরা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সব ধরনের লেনদেন করতে পারবেন।

এদিকে তৈরি পোশাকশিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানিসংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে শিল্প-সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো ২৫ ও ২৬ মে খোলা থাকবে। এসব শাখা সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত খোলা থাকবে। তবে গ্রাহকদের লেনদেন চলবে বেলা ১টা পর্যন্ত।

দাম বাড়ার পর সোনার দাম আজ কত?

অনলাইন ডেস্ক
দাম বাড়ার পর সোনার দাম আজ কত?

টানা ৩ দফা কমানোর পর গতকাল বৃহস্পতিবার দেশের বাজারে বেড়েছে সোনার দাম। ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গতকাল সকাল থেকেই কার্যকর হয়েছে। 

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আরো পড়ুন
হজের বিশেষ ১০ ফজিলত

হজের বিশেষ ১০ ফজিলত

 

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ২০ মে সকালে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।