• ই-পেপার

আরো কমল সোনার দাম

২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার

অনলাইন ডেস্ক
২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার

চলতি জুন মাসের প্রথম ২০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯৫ কোটি ৩৯ লাখ ৬০ হাজার ডলার। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ কোটি ৫৫ লাখ ৫০ হাজার ডলার। প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৭৭ লাখ ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৩৩ কোটি ৫৩ লাখ ১০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১২১ কোটি ৮৮ লাখ ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স।

এর আগে গত মে মাসে দেশে এসেছে মোট ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।

গত এপ্রিলে দেশে এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। আর গত মার্চে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যেকোনো এক মাসের সর্বোচ্চ।

গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার; নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।

এছাড়া গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

নজর ট্রিলিয়ন ডলারের হালাল অর্থনীতিতে

অনলাইন ডেস্ক
নজর ট্রিলিয়ন ডলারের হালাল অর্থনীতিতে

বাংলাদেশ ২০২৪-২৫ অর্থবছরে মালয়েশিয়ায় ২৮৩ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে; বিপরীতে দেশটি থেকে আমদানি করেছে ২ হাজার ২৬০ মিলিয়ন মার্কিন ডলার পণ্য। দ্বিপক্ষীয় বাণিজ্যে বাংলাদেশের ঘাটতির পরিমাণ প্রায় ১ হাজার ৯২২ মিলিয়ন ডলার। অর্থাৎ বাংলাদেশ মালয়েশিয়ায় যা রপ্তানি করে তার চেয়ে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি পণ্য আমদানি করে। বিশাল এই বাণিজ্য ঘাটতি কমাতে মালয়েশিয়ার হালাল অর্থনীতির অংশীদার হতে চাইছে বাংলাদেশ।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুর রহিম খান (রপ্তানি) বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান (আজ সোমবার) যখন মালয়েশীয় নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করবেন, তখন অন্যান্য আলোচনার মধ্যে গুরুত্ব পাবে হালাল অর্থনীতিতে অংশীদারত্বের বিষয়টি।

সূত্রগুলো জানায়, দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়াকে বেছে নিয়েছেন। কূটনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সফরে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা, সন্ত্রাসবাদ, গবেষণা এবং বিনিয়োগ বৃদ্ধিসংক্রান্ত বেশ কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) ও নোট অব এক্সচেঞ্জ সই হওয়ার কথা রয়েছে। তবে এসব ইস্যুর পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্যিক ইস্যুগুলোও সমহারে গুরুত্ব পাচ্ছে। যেসব বাণিজ্যিক ইস্যু আলোচনায় থাকছে : বর্তমানে বৈশ্বিক হালাল বাজারের অন্যতম প্রধান নিয়ন্ত্রক মালয়েশিয়া। প্রতি বছর বিশ্বের বৃহত্তম হালাল পণ্যের প্রদর্শনী হয়ে থাকে কুয়ালালামপুরে।

বাংলাদেশ এই বিশাল আন্তর্জাতিক বাজারে নিজের অবস্থান দৃঢ় করতে মালয়েশিয়ার ‘হালাল ইকোসিস্টেম’ ও সার্টিফিকেশন প্রক্রিয়াকে কাজে লাগানোর পরিকল্পনা করছে। প্রধানমন্ত্রীর সফরে বিএসটিআই ও বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের হালাল পণ্যের সার্টিফিকেশন কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করতে দেশটির ডিপার্টমেন্ট অব ইসলামিক ডেভেলপমেন্টের (জাকিম) প্রাতিষ্ঠানিক সহযোগিতা চাওয়া হবে। এ ছাড়া ঢাকার কাছাকাছি একটি ‘হালাল অর্থনৈতিক অঞ্চল’ প্রতিষ্ঠা এবং সেখানে যৌথ উদ্যোগে কৃষি-প্রক্রিয়াজাতকরণ ও মাংস রপ্তানিশিল্প গড়ে তোলার বিষয়েও আলোচনার কথা রয়েছে।

হালাল পণ্য উৎপাদনে মালয়েশীয় প্রতিষ্ঠানগুলো যেন প্রস্তাবিত ইকোনমিক জোনে সহজে কারখানা স্থাপন এবং উৎপাদন বাড়াতে পারে, সেজন্য বাংলাদেশ প্রয়োজনীয় সুযোগসুবিধা ও সহায়তা দিতে প্রস্তুত বলেও দেশটিকে জানানো হবে। সংশ্লিষ্টরা জানান, মালয়েশিয়ার বাণিজ্য উন্নয়ন সংস্থার (ম্যাটরেড) সঙ্গে যৌথভাবে কাজ করে বাংলাদেশের হালাল খাদ্য, ওষুধ ও প্রসাধনসামগ্রী বৈশ্বিক সরবরাহ চেইনে যুক্ত করার বিষয়টিও উঠে আসবে দ্বিপক্ষীয় আলোচনায়। হালাল পণ্যের মান নিয়ন্ত্রণ, ল্যাবরেটরি টেস্টিং এবং এর বৈজ্ঞানিক দিকগুলো নিয়ে দুই দেশের গবেষকদের মধ্যে যৌথ গবেষণা কার্যক্রম জোরদার করার বিষয়েও আলোচনা হবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর এই সফরে দ্বিপক্ষীয় বাণিজ্যের ভারসাম্য রক্ষায় বাংলাদেশের তৈরি পোশাক ও ওষুধশিল্পের জন্য মালয়েশিয়ার বাজার উন্মুক্ত করা এবং বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে জোর আলোচনা হবে।

এ ছাড়া এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ হিসেবে আঞ্চলিক অর্থনৈতিক জোট আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে মালয়েশিয়ার সমর্থন চাওয়া হতে পারে। বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) সদ্য বিদায়ি সভাপতি সাব্বির আহমেদ খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বৈশ্বিক হালাল অর্থনীতির আকার বর্তমানে ৭ ট্রিলিয়ন বা ৭ লাখ মার্কিন ডলারেরও বেশি। খাদ্য ও প্রক্রিয়াজাত পণ্যের পাশাপাশি ইসলামিক ফাইন্যান্স, হালাল পর্যটন, কসমেটিকস এবং ফ্যাশন খাতের মতো বহুমুখী শিল্পে হালাল পণ্যের বাণিজ্য সম্প্রসারণ হচ্ছে। প্রায় ২০০ কোটি মুসলিম ভোক্তার ক্রমবর্ধমান চাহিদা ও ক্রয়ক্ষমতার কারণে ২০৩০ সালের মধ্যে এটি ১০ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। আর দ্রুতবর্ধনশীল এই হালাল অর্থনীতিতে বাংলাদেশের অংশীদারি নিশ্চিত করার জন্য মালয়েশিয়ার সহযোগিতা জরুরি।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

১১ মাসে রাজস্ব বোর্ডের রেকর্ড রাজস্ব আদায়, লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে ৮১ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
১১ মাসে রাজস্ব বোর্ডের রেকর্ড রাজস্ব আদায়, লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে ৮১ হাজার কোটি টাকা
সংগৃহীত ছবি

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ সময়ে প্রতিষ্ঠানটির মোট রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা, যা একই সময়ের মধ্যে দেশের ইতিহাসে সর্বোচ্চ।

রবিবার (২১ জুন) রাতে এনবিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগের অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল ৩ লাখ ২৭ হাজার ৭৮৫ কোটি ৭৮ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে রাজস্ব আদায় বেড়েছে ৩২ হাজার ৮৫৬ কোটি টাকা বা ১০ দশমিক ২ শতাংশ।

তবে রেকর্ড আদায় হলেও লক্ষ্যমাত্রার তুলনায় এখনও বড় ঘাটতি রয়েছে। চলতি অর্থবছরে এনবিআরের সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৩ হাজার কোটি টাকা। মে মাস পর্যন্ত আদায়ের লক্ষ্য ছিল ৪ লাখ ৪২ হাজার ৮৪ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা, অর্থাৎ ঘাটতি রয়েছে ৮১ হাজার ৪৪২ কোটি টাকা। এ সময়ে লক্ষ্যমাত্রা অর্জনের হার ৮১ দশমিক ৫৮ শতাংশ।

খাতভিত্তিক হিসাবে প্রথম ১১ মাসে কাস্টমস বিভাগে রাজস্ব আদায় বেড়েছে ৭ দশমিক ৮ শতাংশ, ভ্যাট বিভাগে ১০ দশমিক শূন্য ৫ শতাংশ এবং আয়কর বিভাগে ১২ দশমিক ৫৪ শতাংশ।

এনবিআরের তথ্য অনুযায়ী, জুন মাসের প্রথম ২০ দিনেই আরও ২৯ হাজার ৩১১ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। ফলে ২০ জুন পর্যন্ত মোট আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৯৫৩ কোটি টাকা। এটি আগের অর্থবছরের পুরো বছরের মোট আদায় ৩ লাখ ৭০ হাজার ৮৪৩ কোটি টাকার চেয়েও বেশি।

রাজস্ব বোর্ডের আশা, জুনের শেষ ১০ দিনে আরও প্রায় ২৫ হাজার কোটি টাকা আদায় করা সম্ভব হবে। সে ক্ষেত্রে চলতি অর্থবছরে মোট রাজস্ব আদায় ৪ লাখ ১৫ হাজার কোটি টাকায় পৌঁছাবে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ হবে। যদিও তখনও লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৮৮ হাজার কোটি টাকার ঘাটতি থেকে যাবে। তবে আগের অর্থবছরের তুলনায় রাজস্ব আদায় বাড়বে প্রায় ৪৩ হাজার ১৫৭ কোটি টাকা।

রাজস্ব আদায় বাড়াতে আয়কর, ভ্যাট ও কাস্টমস বিভাগের কর্মকর্তাদের নিয়ে পৃথক তিনটি টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর। কর ফাঁকি শনাক্তকরণ, অডিট কার্যক্রম জোরদার, উৎসে কর ও ভ্যাট আদায়ের তদারকি, পোস্ট ক্লিয়ারেন্স অডিট এবং ঝুঁকিপূর্ণ করদাতাদের ওপর নজরদারি বাড়ানোর মতো উদ্যোগের ফলে রাজস্ব আদায়ে গতি এসেছে বলে মনে করছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে এনবিআর বলেছে, দেশের উন্নয়ন কর্মকাণ্ড ও সরকারি ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় রাজস্ব সংগ্রহে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

ইইউতে পোশাক রপ্তানি কমেছে ৬৪০ মিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক
ইইউতে পোশাক রপ্তানি কমেছে ৬৪০ মিলিয়ন ডলার

চলতি অর্থবছরের জুলাই-মে সময়ে ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানি হয়েছে ১৭ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৬৪০ মিলিয়ন ডলার কম।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে। মে মাসে শক্তিশালী পুনরুদ্ধার হলেও মোটের ওপর হিসাব করলে এ বাজারে চাহিদা কমে যাওয়ার ইঙ্গিত মিলছে।

এর আগে ২০২৪-২৫ অর্থবছরে ইইউতে বাংলাদেশের রপ্তানি ভালো ছিল। ওই বছর রপ্তানি ৯ দশমিক ১ শতাংশ বেড়ে ১৯ দশমিক ৭১ বিলিয়ন ডলারে পৌঁছায়। তবে শিল্পসংশ্লিষ্টরা বলছেন, ওই প্রবৃদ্ধি মূলত বেশি দামের কারণে হয়েছে, ক্রয়াদেশের পরিমাণ বাড়ার কারণে নয়। মে মাসের পুনরুদ্ধারেও সামগ্রিক ধীরগতি কাটেনি এপ্রিলের ১ দশমিক ৫২ বিলিয়ন ডলার থেকে মে মাসে রপ্তানি বেড়ে ১ দশমিক ৮২ বিলিয়ন ডলারে দাঁড়ায়। এতে মাসভিত্তিক প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ৬ শতাংশ। জানুয়ারির ১ দশমিক ৮৮ বিলিয়ন ডলারের পর এটি চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ মাসিক আয়।

তবে এ পুনরুদ্ধার সত্ত্বেও বছরের বড় অংশজুড়ে রপ্তানি প্রত্যাশার চেয়ে অনেক কম ছিল। জুলাইয়ে ১ দশমিক ৯৮ বিলিয়ন ডলার থেকে সেপ্টেম্বরে রপ্তানি কমে ১ দশমিক ৩৪ বিলিয়ন ডলারে নামে। পরে ফেব্রুয়ারি ও মার্চে তা আবার কমে যথাক্রমে ১ দশমিক ৩৫ বিলিয়ন ও ১ দশমিক ৩৩ বিলিয়ন ডলারে দাঁড়ায়।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক আলমগীর হোসেন বলেন, ‘অর্থবছরের শুরুর মাসগুলোতে রপ্তানির পতন বেশি ছিল। তবে সাম্প্রতিক তথ্য ধীরে ধীরে পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে ইইউ বাজারে উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। চাহিদা পরিস্থিতি স্থিতিশীল থাকলে অর্থবছরের বাকি সময়েও এই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশা করছি।’

এপ্রিলের ৩১৬ দশমিক ২ মিলিয়ন ডলার থেকে মে মাসে জার্মানিতে রপ্তানি বেড়ে ৪০৯ দশমিক ৩ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে রপ্তানি এখনো জুলাইয়ের সর্বোচ্চ ৪৭১ দশমিক ৮ মিলিয়ন ডলারের নিচে রয়েছে; এতে বোঝা যায়, চাহিদা এখনো আগের পর্যায়ে ফেরেনি।

মে মাসে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের মোট পোশাক রপ্তানির প্রায় ২২ দশমিক ৫ শতাংশই গেছে জার্মানিতে। স্পেন দ্বিতীয় বৃহত্তম গন্তব্য হিসেবে অবস্থান ধরে রেখেছে। মে মাসে দেশটিতে ৩০০ দশমিক ১ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা এপ্রিলের ২৮৫ দশমিক ৫ মিলিয়ন ডলারের তুলনায় কিছুটা বেশি।