<p>ঝিনাইদহের মহেশপুরে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার বাথানগাছি গ্রামে এ ঘটনা ঘটে।</p> <p>নিহত গৃহবধূর নাম রোজিনা খাতুন (৩৫)। তিনি উপজেলার বাথানগাছি গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।</p> <p>পুলিশ ও স্বজনরা জানান, বৃহস্পতিবার দুপুরে নিজের বাড়ির রান্নাঘরের পাশে কাজ করছিলেন রোজিনা খাতুন। এ সময় হঠাৎ বজ্রপাতের ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।</p> <p>মহেশপুর থানার ওসি মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’</p>