<p style="text-align: justify;">ঝালকাঠিতে দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পরে ভাসমান বার্জ যমুনা ওয়েল ডিপোতে ডিজেল বিক্রি শুরু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার (অপারেশন্স) মো. জসিম উদ্দিন।</p> <p style="text-align: justify;">এসময় ডিপোর ডিএস আবুল বাশার, ট্যাংক লরি মালিক সমিতির বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক মীর আহসান পারভেজ, ঝালকাঠি চেম্বার অব কমার্সের পরিচালক জয়ন্ত কুমার সাহা উপস্থিত ছিলেন। </p> <p style="text-align: justify;">ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতের জন্য যমুনা ওয়েল কম্পানির ভাসমান বার্জ ডিপো থেকে ডিজেল সরবরাহ দীর্ঘ দুই বছর ধরে বন্ধ ছিল। রবিবার থেকে বিক্রি শুরু হলো। বর্তমানে এখানে সাড়ে তিন লাখ লিটার ডিজেল সংরক্ষিত আছে। প্রথম দিনেই তালিকা ভুক্ত ডিলারদের কাছে ১২ হাজার লিটার ডিজেল বিক্রি করা হয়েছে। এখন থেকে এখানে নিয়মিত ডিজেল পাওয়া যাবে। এর ফলে কৃষকদের জ্বালানি সংকট অনেকটা লাঘব হবে।</p>