মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, একটি দল রাস্তাঘাটে পাগলের মতো বক্তব্য দিচ্ছেন, মাইক হাতে নিয়ে বেয়াদবের মতো আচরণ করছেন। এমন কর্মকাণ্ড করে তারেক রহমান কিংবা বিএনপি সরকারের কোনো ক্ষতি করা সম্ভব নয়। কারণ এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। দিনের ভোট রাতে করে ফ্যাসিস্টের মতো এই সরকার ক্ষমতায় আসেনি। যারা সরকারকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন, জনগণ তাদের অপকর্মের জন্য ঘৃণার চোখে দেখছে।

রবিবার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে মাদারীপুরের কালকিনিতে সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, সারা দেশে শিক্ষার্থীদের উৎসাহ ও উদ্দীপনা দিয়ে দেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি মহল ঈর্ষান্বিত হয়ে বাধাগ্রস্ত করছে। বিভিন্নভাবে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার কাজে লিপ্ত হয়েছেন।

আরো পড়ুন

যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী হত্যাকাণ্ডের যথাযথ বিচার চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

খোকন আরও বলেন, নিয়মিত খেলাধুলা করলে শিক্ষার্থীদের মান উন্নয়ন হবে। মাঠ পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তৈরি হবে। এই প্রতিভা দিয়ে শিক্ষার্থীরা সারা বিশ্বকে তাক লাগিয়ে দেবে। এতে বাংলাদেশের সুনাম ছড়িয়ে পড়বে।

এ সময় কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নামুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুর হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি ও বিআরডির চেয়ারম্যানসহ অনেকেই উপস্থিত ছিলেন।