হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের চন্ডিছড়া থেকে রামগঙ্গা পর্যন্ত সড়ক মারাত্মক ভাঙনের কবলে। সড়কের একটি বড় অংশ চা-বাগানের চড়ার  মধ্যে বিলীন হওয়ার পথে। যেকোনো মুহূর্তে পুরো যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা।

সরেজমিনে দেখা গেছে, চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া ও রামগঙ্গার মধ্যবর্তী এলাকায় সড়কের প্রায় ৩০০ মিটার অংশের মাঠি ধসে মূল সড়কে এসে ঠেকেছে। প্রতিদিন সড়কে শতশত মালবোঝাই ভারী যানবাহন চলাচলের ফলে সড়কের নিচের মাটি সরে গেছে, এতে কিছু কিছু স্থানে সৃষ্টি হয়েছে গভীর ফাটল।

স্থানীয়রা জানিয়েছেন, বৃষ্টির সময় পাহাড়ি ছড়ায় তীব্র স্রোতের কারণে ভাঙন বাড়ছে। এভাবে চলতে থাকলে সড়কটির প্রায় ৫০০ মিটার অংশ বিলীন হয়ে যেতে পারে। এতে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার সাথে ঢাকাসহ সারাদেশের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাবে, যা উপজেলার ৫ লক্ষাধিক মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় ভোগান্তিসহ পর্যটনে নেতিবাচক প্রভাব পড়বে।

এছাড়া জনগুরুত্বপূর্ণ সড়কটি রক্ষায় দ্রুত কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণ করা না হলে প্রাকৃতিক দুর্যোগের সময় বিপুলসংখ্যক মানুষ চরম দুর্ভোগে পড়বে। ভাঙন ঠেকানো না গেলে হুমকির মুখে পড়বে চা বাগানের শ্রমিকসহ হাজারো মানুষের জীবন-জীবিকা।

স্থানীয় ভুক্তভোগীরা বলছেন, উপজেলা প্রশাসন থেকে জরুরি ভিত্তিতে কিছসংখ্যক বালুর বস্তা (জিওব্যাগ) ফেলে ভাঙন মোকাবেলার চেষ্টা করা হলেও তা প্রবল স্রোতের কাছে যথেষ্ট নয়।
এ বিষয়ে হবিগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন সমস্যাটির স্থায়ী সমাধানের আশ্বাস দিয়ে বলেন, 'আমরা ইতোমধ্যে রাস্তাটি সংস্কারে টেন্ডার প্রক্রিয়া হাতে নিয়েছি।