রাজশাহীর বাগমারা উপজেলায় অভিযান চালিয়ে চার শ লিটার জ্বালানি তেল (ডিজেল ও পেট্রল) জব্দ ও জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ।

জানা গেছে, উপজেলার যোগীপাড়া ইউনিয়নের ভটখালী গ্রামের মৃত সমশের আলী দেওয়ানের ছেলে আমজাদ হোসেনের বাড়িতে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে জ্বালানি মজুদের দায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জানা গেছে, চার শ লিটার জব্দ জ্বালানি তেল যোগীপাড়া ইউনিয়নের যাতাপুকুর বাজারে জনগণের মাঝে সরকারি নির্ধারিত মূল্য  বিক্রি করা হয়েছে। বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।