<p style="text-align: justify;">কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল সিফাত শান্ত (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ মে) সকালে বুড়িচং সদর ইউনিয়নের দরিয়ারপাড় কেন্দ্রীয় ঈদগাহের সামনে ব্রাহ্মণপাড়া-কুমিল্লা আঞ্চলিক সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।</p> <p style="text-align: justify;">গ্রেপ্তার শান্ত উপজেলার জগতপুর এলাকার মৃত মিজবাউল হক লিটনের ছেলে।</p> <p style="text-align: justify;">পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শান্ত নামের এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।</p> <p style="text-align: justify;">ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান বলেন, ‘পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’</p>