<p>হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। তার বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলায়। ৩০ এপ্রিল হামের উপসর্গ নিয়ে শিশুটি হাসপাতালে ভর্তি হয়।</p> <p>মঙ্গলবার (৫ মে) হাসাতালের সহকারী পরিচালক মোহাম্মদ মাইনউদ্দিন খান এ তথ্য জানান।</p> <p>ডা. মাইনউদ্দিন খান জানান, ‘গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যালে হামের উপসর্গ নিয়ে ১৯ শিশু ভর্তি হয়েছে। ১৭ মার্চ থেকে ১ হাজার ৮৮ জন শিশু ভর্তি হয়েছে। এ সময়ের মধ্যে মারা গেছে ২৫টি শিশু। চিকিৎসায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৯৮৪ শিশু।’</p> <p>হামের প্রকোপ দেখা দেওয়ার পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করে শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে।</p>