নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের হুগলা জসিউড়া গ্রামে নিখোঁজের দুই দিন পর ৬ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ মে) সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা একটি পরিত্যক্ত ধানক্ষেতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত জান্নাতুল ওই গ্রামের আসাদ মিয়ার মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ মে বিকেল থেকে নিখোঁজ ছিল জান্নাতুল। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন ৫ মে পরিবারের পক্ষ থেকে কলমাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার ভোরে স্থানীয়রা পরিত্যক্ত ধানক্ষেতে শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

আরো পড়ুন

ফকিরহাটে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পাখিদের জন্য নিরাপদ আবাসস্থল স্থাপন

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিক হোসেন জানান, সকালে ধানক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের তদন্ত কার্যক্রম চলমান।