<p data-end="182" data-start="76" style="text-align: justify;">জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ভুট্টাক্ষেতে কাজ করার সময় বজ্রাঘাতে সোহেল (২৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।</p> <p data-end="304" data-start="184" style="text-align: justify;">বুধবার (৬ মে) বিকেলে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহেল ওই এলাকার শুকুর মামুদের ছেলে।</p> <p data-end="477" data-start="306" style="text-align: justify;">স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে বৃষ্টি শুরুর আগে প্রচণ্ড বাতাস ও বজ্রপাত শুরু হয়। এ সময় বাড়ির পাশে ভুট্টাক্ষেতে কাজ করার সময় বজ্রাঘাতের আঘাতে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়।</p> <p data-end="585" data-is-last-node="" data-is-only-node="" data-start="479" style="text-align: justify;">দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বজ্রাঘাতে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।</p>