গাজীপুরের টঙ্গী শিল্পাঞ্চলের এরশাদ নগরের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রবিউল আউয়াল ওরফে রবুকে (৩২) গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) তাকে গ্রেপ্তার করে পুলিশ।

রবু জামালপুর জেলার নান্দিনা থানার কালীবাড়ি গ্রামের মো. হাসমত আলীর ছেলে। তিনি টঙ্গীর এরশাদ নগরের ৩ নম্বর ব্লকের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবুকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি টঙ্গীর একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি মামলা পাওয়া গেছে। আরো মামলা পাওয়ার সম্ভাবনা আছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মেহেদী হাসান কালের কণ্ঠকে বলেন, টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী রবুকে গ্রেপ্তার করেছি। তার কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে বলে আশা করছি।