সিলেটে হামের উপসর্গ নিয়ে পাঁচ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু হয়েছে। তারা সবাই সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ১১টার মধ্যে এসব শিশু মারা যায়। তাদের বয়স ৬ থেকে ৮ মাসের মধ্যে। এ নিয়ে গত চার দিনে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গে ৯ শিশুর মৃত্যু হলো।

আরো পড়ুন

নৌ সহযোগিতা জোরদারে চট্টগ্রাম পৌঁছেছে ভারতের আইওএস ‘সাগর’

বৃহস্পতিবার মারা যাওয়া তিন শিশুর হলো– সিলেট নগরের আখালিয়া এলাকার আবদুল মুমিনের ছেলে মাহদী হাসান (৮ মাস), সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার জাকারিয়ার মেয়ে শিশু জারা (৭ মাস) এবং সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আসামপুর গ্রামের সুনু মিয়ার ছেলে মুস্তাকিম (৬ মাস)।

ওসমানী হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় মুস্তাকিম, সন্ধ্যা সাতটায় মাহদী হাসান এবং রাত ১১টায় জারা মারা যায়। তারা হাসপাতালের পিআইসিইউতে (পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট) চিকিৎসাধীন ছিল। এ নিয়ে সিলেটে হাম ও এর উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩।

আরো পড়ুন

আইসিসির মাসসেরার তালিকায় নাহিদ রানা

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক মাহবুবুল আলম বলেন, হামের সংক্রমণ ঠেকাতে টিকাদানের কোনো বিকল্প নেই। তাদের বাঁচাতে চিকিৎসক ও নার্সরা সর্বোচ্চ চেষ্টা করেন, কিন্তু অনেক সময় কিছুই করার থাকে না।

এ আগে গত বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এর একদিন আগে মঙ্গলবার ২ শিশুর এবং সোমবার ৩ শিশুর মৃত্যু হয়। এ নিয়ে সোমবার থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত ৯ শিশুর মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় হাম আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন ১ জন। এখন পর্যন্ত সিলেট বিভাগে নমুনা পরীক্ষায় হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১৪২ জন।

আরো পড়ুন

অনন্ত জলিলের নামে ভুয়া জুয়ার অ্যাপের প্রচার

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেটে আরো ৫৩ শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৯ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৮ জন ভর্তি হয়েছেন। এছাড়া রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩ জন এবং একজন করে ভর্তি হয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আর শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে যে ২৪১ জন ভর্তি ছিলেন। তার মধ্যে সর্বোচ্চ ১০৪ জন আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।

এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৮ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৭ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৫ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯ জন, রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭ জন, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪ জন, বাহুবল শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, আজমিরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন চিকিৎসাধীন।

২ জন করে ভর্তি আছেন আল হারামাইন হাসপাতাল, মাউন্ট এডোরা হাসপাতাল, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতাল, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ১ জন করে ভর্তি আছেন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।