দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৩১ পিস ইয়াবা সহ দুজনকে গ্রেপ্তার করেছে। একইসঙ্গে বিভিন্ন মামলা ও সাজাপ্রাপ্ত  ৭ জন আসামিকে  গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।

আজ শুক্রবার (৮ মে) দুপুরে বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন।

পুলিশ জানায়, হাকিমপুর থানার মামলা নং-১০ এর ভিত্তিতে অভিযান চালিয়ে মো. বিদ্যুৎ হোসেন ওরফে গোবড়া (২৪) এবং মোঃ শাওন ইসলাম (২৩) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

তারা হাকিমপুর উপজেলার নয়া নগর (বালুপাড়া) এলাকার বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়াও বিভিন্ন মামলায় মো. আইনুল (৩৭), মো. সুজন ওরফে সুমন, মো. সেতু (২৮), মো. হারুনুর রশিদ ওরফে হারুন (৪৩) এবং সাজাপ্রাপ্ত আসামি মো. মামুনুর রশিদকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. মামুনুর রশিদের বিরুদ্ধে ঢাকা মহানগরের যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-০২ এর সিআর নং-৯১৫/১৮ মামলায় দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪ লাখ ৬৩ হাজার ৪৮০ টাকা অর্থদণ্ডের আদেশ রয়েছে।