• ই-পেপার

বিজ্ঞানমেলায় নজর কাড়ছে ক্ষুদে বিজ্ঞানীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

পিরোজপুর

জমতে শুরু করেছে দীঘিরজান বাজার

এবার ছোট গরুর চাহিদা বেশি দাম ৪০ হাজার থেকে ২ লাখ

পিরোজপুর প্রতিনিধি
জমতে শুরু করেছে দীঘিরজান বাজার

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পিরোজপুরে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। জেলার বিভিন্ন হাটে এখন বাড়ছে ক্রেতা ও বিক্রেতাদের ভীড়। 

জেলার নাজিরপুর উপজেলার দীঘিরজান বাজারে সকাল থেকেই দেখা মিলছে গরু ও ছাগল নিয়ে আসা খামারি ও ব্যবসায়ীদের। বেলা বাড়ার সাথে সাথে হাট হয়ে উঠছে মুখর।

হাট ঘুরে দেখা গেছে, এখনও পুরোপুরি কেনাবেচা শুরু না হলেও ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। অনেকে পরিবার নিয়ে হাটে এসে পশু দেখে দরদাম যাচাই করছেন। বিক্রেতারাও পশু সাজিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছেন।

দীঘিরজান বাজারে এবার বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি দেখা যাচ্ছে। হাটে বর্তমানে ৪০ হাজার টাকা থেকে শুরু করে দুই লাখ টাকা পর্যন্ত দামের গরু উঠছে। এছাড়া ছাগলের দাম আকার ও জাতভেদে ১০ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে। 

গরুর হাটে আসা ক্রেতা নাজিরপুরের কৃষক মো. আব্দুর রহমান বলেন, ‘এখনই কিনছি না। কয়েকটা হাট দেখে দাম যাচাই করছি। তবে এবার ছোট গরুর দাম তুলনামূলক একটু বেশি মনে হচ্ছে।’

দীঘিরজান বাজারের গরু বিক্রেতা মো. জয়নাল মিয়া বলেন, এবার গরুর খাবারের দাম বেড়েছে। খামার মালিকরা তাই গরুর দামও কিছুটা বেশি দাবি করছে। তবে ভারতীয় গরু কম এলে আমরা ভালো দাম পাব।

হাটে আসা কয়েকজন গরু ব্যবসায়ী জানান, কোরবানির ঈদ যত ঘনিয়ে আসবে, ততই বাড়বে বেচাকেনা। ক্রেতারা শেষ সময়ের আগে ভালো পশু কিনতে চান। তাই তারা এখন হাট ঘুরে যাচাই করছেন। অন্যদিকে বিক্রেতাদের আশা, এবার স্থানীয় খামারিদের পশুর চাহিদা ভালো থাকবে। 

পিরোজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরুন কুমার সিকদার বলেন, এ বছর জেলায় ছোট-বড় মিলিয়ে মোট ২৪টি পশুর হাট বসবে। এসব হাট ঘিরে ইতোমধ্যে জেলার খামারিদের মধ্যেও উৎসবের আমেজ দেখা দিয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, কোরবানির গরুর হাট নিরাপদ ও নির্বিঘ্ন করেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী  বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। সেইসঙ্গে হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

হেফাজত আমিরের সঙ্গে মামুনুল হকের বৈঠক

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
হেফাজত আমিরের সঙ্গে মামুনুল হকের বৈঠক
ছবি : কালের কণ্ঠ

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে দূরত্ব ও ভুল-বোঝাবুঝির অবসানে বৈঠক করেছেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

রবিবার (১৭ মে) চট্টগ্রামের ফটিকছড়িস্থ জামিয়া বাবুনগর মাদরাসায় আমিরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এই রুদ্ধদ্বার বৈঠক চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। বৈঠকে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে মামুনুল হকের দল অন্তর্ভুক্ত হওয়ায় ক্ষুব্ধ ছিলেন হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী। ইতোপূর্বে সংগঠনের একাধিক নীতি-নির্ধারণী বৈঠকে তিনি জামায়াতের সঙ্গে এই জোটের বিষয়ে প্রকাশ্যে উষ্মা প্রকাশ করেছিলেন। এমনকি জামায়াতের সঙ্গে জোটভুক্ত হওয়া হেফাজতের সঙ্গে থাকা দলগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে সম্প্রতি একটি উপকমিটিও গঠন করা হয়। এমন পরিস্থিতিতে আমিরের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করে নিজের অবস্থান পরিষ্কার করতে বৈঠকে মিলিত হন মামুনুল হক।

আরো পড়ুন
ভোটের আগে সবাই মাজারে যায়, হামলা হলে কেউ আসে না

ভোটের আগে সবাই মাজারে যায়, হামলা হলে কেউ আসে না

 

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মামুনুল বলেন, ‘হেফাজতে ইসলামে কোনো প্লাস-মাইনাস নেই, এসব কথা সম্পূর্ণ ষড়যন্ত্র। আকিদার প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য একটি মহল পরিকল্পিতভাবে অপচেষ্টা চালাচ্ছে।’

জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোটের ব্যাখ্যা দিয়ে মামুনুল হক বলেন, ‘খেলাফত মজলিস একটি রাজনৈতিক দল, আর হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক আকিদাভিত্তিক সংগঠন। রাজনৈতিক কৌশল হিসেবে আমরা জামায়াতে ইসলামীর সঙ্গে ১১ দলীয় জোট করেছি। সেটি সম্পূর্ণ রাজনৈতিক ঐকমত্য। কিন্তু আকিদার জায়গায় হেফাজত এক ও অভিন্ন। এখানে কোনো আপস নেই।’

হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীও সংগঠনের অভ্যন্তরে বিভেদের গুঞ্জন নাকচ করে দেন। তিনি বলেন, ‘হেফাজতে কোনো বিভেদ নেই। ইসলাম রক্ষার প্রশ্নে আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ আছি।’

বৈঠকে নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক, আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরী, মুফতি জসীম উদ্দিন, আল্লামা আইয়ুব বাবুনগরী, সাংগঠনিক সম্পাদক আল্লামা বশিরুল্লাহ, মাওলানা আতা উল্লাহসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ছবি : কালের কণ্ঠ

শরীয়তপুর সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. নাসির ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। সেই সঙ্গে চিকিৎসকদের নিরাপত্তা, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। 

রবিবার (১৭ মে) সকালে শরীয়তপুর সদর হাসপাতালের সামনে ঢাকা-শরীয়তপুর মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে চিকিৎসাসেবা ব্যাহত হবে। চিকিৎসকদের ওপর হামলার মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

আরো পড়ুন
নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, আটক ১

নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, আটক ১

 

চিকিৎসকরা বলেন, হাসপাতালে দায়িত্ব পালন করতে গিয়ে যদি চিকিৎসকরাই নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে স্বাভাবিক চিকিৎসাসেবা দেওয়া কঠিন হয়ে পড়বে। তাই হাসপাতালগুলোতে চিকিৎসকদের নিরাপত্তা জোরদারের পাশাপাশি হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাকি আসামিদের গ্রেপ্তার করা না হলে তারা টানা কর্মসূচিতে যাবেন বলে জানান।

প্রসঙ্গত, গত শুক্রবার দিবাগত রাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে শরীয়তপুর সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. নাসির ইসলামের ওপর হামলা চালায় রোগীর স্বজনরা। হামলায় গুরুতর আহত ওই চিকিৎসক বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন।

সিরাজগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় তাজিম আহমেদ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (১৭ মে) দুপুরে উপজেলার তাড়াশ-নিমগাছি আঞ্চলিক সড়কের ধানকুণ্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাজিম আহমেদ ওই এলাকার মনিরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, রাস্তা অতিক্রম করার সময় দ্রুতগতির একটি অটোরিকশা শিশু তাজিম আহমেদকে ধাক্কা দেয়। এতে সে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান বলেন, দুর্ঘটনায় শিশু মৃত্যুর খবর শুনেছি। কেউ এখনো থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞানমেলায় নজর কাড়ছে ক্ষুদে বিজ্ঞানীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা | কালের কণ্ঠ