• ই-পেপার

৪ গাভি থেকে ৮০ গরু, সফল খামারি পটিয়ার শহিদুল

নতুন প্রজন্মকে পাঠাগারমুখী করতে কাজ করবে সরকার : সংস্কৃতিমন্ত্রী

যশোর অফিস
নতুন প্রজন্মকে পাঠাগারমুখী করতে কাজ করবে সরকার : সংস্কৃতিমন্ত্রী
ছবি: কালের কণ্ঠ

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী যশোরকে দেশের “সংস্কৃতির আতুরঘর” উল্লেখ করে জেলার পাঠাগার ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে আধুনিক ও কার্যকর করে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, নতুন প্রজন্মকে বই ও সংস্কৃতিচর্চার সঙ্গে সম্পৃক্ত করতে সরকার দ্রুত সময়ের মধ্যে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করবে।

রবিবার (১৭ মে) সকালে যশোর শিল্পকলা একাডেমি, যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি এবং টাউনহল ক্লাব পরিদর্শন শেষে সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতি মন্ত্রী বলেন, ‘যশোর শুধু একটি জেলা নয়, এটি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম প্রাণকেন্দ্র। আমি নিজেও যশোরের সন্তান। এই জেলার সংস্কৃতি, সাহিত্য ও ইতিহাসের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রীও এর আগে যশোর ইনস্টিটিউট পরিদর্শন করেছেন। তাঁর নির্দেশনা ও সাংস্কৃতিক উন্নয়নের ভাবনা বাস্তবায়নেই আমার আজকের এই সফর।’

আরো পড়ুন
পদ্মার চর থেকে নিখোঁজ বাংলাদেশির অর্ধগলিত মরদেহ উদ্ধার

পদ্মার চর থেকে নিখোঁজ বাংলাদেশির অর্ধগলিত মরদেহ উদ্ধার

 

তিনি আরো বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের সাংস্কৃতিক চর্চা ও পাঠাভ্যাস কিছুটা পিছিয়ে পড়েছে। বর্তমান প্রজন্মকে আবারও পাঠাগারমুখী করতে হবে। এজন্য আমরা যশোর ইনস্টিটিউটসহ জেলার সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা নিয়েছি।’

মন্ত্রী জানান, পাঠাগারের অবকাঠামোগত উন্নয়ন, নতুন বই সংগ্রহ, ডিজিটালাইজেশন, পাঠকবান্ধব পরিবেশ সৃষ্টি এবং তরুণদের আকৃষ্ট করতে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি শিল্পকলা একাডেমির কার্যক্রম আরো গতিশীল করতে প্রয়োজনীয় বরাদ্দ ও লজিস্টিক সহায়তা বাড়ানো হবে বলেও আশ্বাস দেন তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যশোর ইনস্টিটিউটের উন্নয়নসংক্রান্ত একগুচ্ছ দাবি ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রী মহোদয়ের কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। আশা করছি, যশোরে একটি সুন্দর, সুস্থ ও সমৃদ্ধ সাংস্কৃতিক বলয় গড়ে তোলা সম্ভব হবে।’

পদ্মার চর থেকে নিখোঁজ বাংলাদেশির অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
পদ্মার চর থেকে নিখোঁজ বাংলাদেশির অর্ধগলিত মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদীর চর থেকে শওকত আলী (৩৫) নামে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পরিবার। তিনি জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তারাপুর ঠুঠাপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। গত ৯ মে থেকে  তিনি  নিখোঁজ ছিলেন। 

শনিবার (১৬ মে) বিকেলের দিকে মরদেহ উদ্ধারের পর পরিবার রাতে বাড়িতে নিয়ে যায়। পুলিশ সেটি গভীর রাতে বাড়ি থেকে উদ্ধার করে রবিবার ভোরে (১৭ মে) ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। তার দেহে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

স্থানীয়, বিজিবি ও পুলিশ সূত্র জানায়, সদর উপজেলার  জহহুরপুরটেক সীমান্তে দিয়ে ভারতে গরু আনতে গিয়ে ফেরার পথে নিখোঁজ হন শওকত। তার সঙ্গীরা ফিরলেও তিনি ফেরেননি।

মনাকষা ৮ নম্বর ইউপি সদস্য সমীর উদ্দিন বলেন, ‘ভারতে গরু আনতে গিয়েই মারা গেছেন শওকত। তবে কিভাবে কি ঘটল তা জানা যায়নি।’

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, ‘মরদেহ পদ্মায় ভেসে আসার পর চরে আটকায়। পরে খবর পেয়ে সেখান থেকে পরিবারের সদস্যরা বাড়ি এনেছিল। শওকত গরু চোরচালানে যুক্ত ছিল বলেই পুলিশ জানতে পেরেছে। নৌ পুলিশকে মরদেহ বুঝিয়ে দেয়া হয়েছে।’

রাজশাহীর গোদাগাড়ী নৌ পুলিশের এসআই শ্রী জীবন বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবদেন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, ‘সদরের ফরিদপুর বিওপির বিপরীতে ভারতের ১/২ কিলোামিটার ভেতরে পদ্মার চর থেকে পরিবার মরদেহ উদ্ধার করে।’

আবুল খায়ের ভূঁইয়া

তারেক রহমানের নেতৃত্বে দেশের সব সমস্যার সমাধান হবে

লক্ষ্মীপুর প্রতিনিধি
তারেক রহমানের নেতৃত্বে দেশের সব সমস্যার সমাধান হবে
ছবি: কালের কণ্ঠ

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমান। আল্লাহ যদি হায়াত দেন, তার নেতৃত্বে বাংলাদেশের সব সমস্যার সমাধান হবে। তারেক রহমান তার প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছেন, নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। 

রবিবার (১৭ মে) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার খিলবাইছা গ্র্যাজুয়েট ফ্রেন্ডস (জিএফ) ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

আবুল খায়ের ভূঁইয়া বলেন, আমরা মানুষকে কোনো মিথ্যা আশ্বাস দিইনি। বলিনি যে মানুষকে বেহেশতের কার্ড দেব। যারা ইসলামবিরোধী অপপ্রচার করে তাদের প্রত্যেকটি জায়গায় প্রতিরোধ করতে হবে। তাদের ক্ষমা করার কোনো সুযোগ নেই। এদের কারণে পৃথিবীর অনেক রাষ্ট্র ধ্বংসের পথে।

আরো পড়ুন
মেঘনার ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে : পানিসম্পদমন্ত্রী

মেঘনার ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে : পানিসম্পদমন্ত্রী

 

বিএনপি চেয়ারম্যানের এই উপদেষ্টা বলেন, বেহেশতের টিকিট বিক্রিকারীরা কিভাবে কোরআন-হাদিস বিশ্বাস করবে? তারা এদেশের মা-বোনদের ইজ্জত পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে। তাদের বিশ্বাস করা যায়? তারা এ দেশের মন্ত্রী-এমপি হবে—এটাও আমি মানতে পারি না।

খিলবাইছা জিএফ ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাবউদ্দিন সাবু, প্রাক্তন ছাত্রফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হামদে রাব্বি ও সদর (পশ্চিম) বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজান প্রমুখ।

আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও কৃতী শিক্ষার্থীদের হাত পুরস্কার তুলে দেন অতিথিরা।


 

পারিবারিক কলহ : স্ত্রীর ওড়না পেঁচিয়ে ফাঁস নিলেন স্বামী

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
পারিবারিক কলহ : স্ত্রীর ওড়না পেঁচিয়ে ফাঁস নিলেন স্বামী
সংগৃহীত ছবি

পারিবারিক কলহে স্ত্রীর ওপর অভিমান করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেচিঁয়ে স্বপ্ন রায় (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উজধারী এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত স্বপ্ন রায় ওই এলাকার বেল রায়ের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বপ্ন রায়ের সঙ্গে তার স্ত্রীর কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে স্ত্রীর ওপর অভিমান করে নিজ শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেন। পরে পরিবারের সদস্যরা ঘরের ভেতর তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্ত্রীর সঙ্গে মান-অভিমানের জেরে ওই যুবক ফাঁস লাগিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি। এদিকে যুবকের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।