• ই-পেপার

প্যারোলে মুক্তি পেলেও মায়ের জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ নেতা

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ছবি : কালের কণ্ঠ

শরীয়তপুর সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. নাসির ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। সেই সঙ্গে চিকিৎসকদের নিরাপত্তা, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। 

রবিবার (১৭ মে) সকালে শরীয়তপুর সদর হাসপাতালের সামনে ঢাকা-শরীয়তপুর মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে চিকিৎসাসেবা ব্যাহত হবে। চিকিৎসকদের ওপর হামলার মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

আরো পড়ুন
নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, আটক ১

নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, আটক ১

 

চিকিৎসকরা বলেন, হাসপাতালে দায়িত্ব পালন করতে গিয়ে যদি চিকিৎসকরাই নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে স্বাভাবিক চিকিৎসাসেবা দেওয়া কঠিন হয়ে পড়বে। তাই হাসপাতালগুলোতে চিকিৎসকদের নিরাপত্তা জোরদারের পাশাপাশি হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাকি আসামিদের গ্রেপ্তার করা না হলে তারা টানা কর্মসূচিতে যাবেন বলে জানান।

প্রসঙ্গত, গত শুক্রবার দিবাগত রাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে শরীয়তপুর সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. নাসির ইসলামের ওপর হামলা চালায় রোগীর স্বজনরা। হামলায় গুরুতর আহত ওই চিকিৎসক বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন।

সিরাজগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় তাজিম আহমেদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (১৭ মে) দুপুরে উপজেলার তাড়াশ-নিমগাছি আঞ্চলিক সড়কের ধানকুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাজিম আহমেদ ওই এলাকার মনিরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, রাস্তা অতিক্রম করার সময় দ্রুতগতির একটি অটোরিকশা শিশু তাজিম আহমেদকে ধাক্কা দেয়। এতে সে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান বলেন, দূর্ঘটনায় শিশু মৃত্যুর খবর শুনেছি। কেউ এখনো থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নওগাঁয় ভরা মৌসুমে চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় ভরা মৌসুমে চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা
ছবি: কালের কণ্ঠ

নওগাঁ জেলা ধান-চাল উৎপাদনে বরাবরই সমৃদ্ধ। বর্তমানে এ জেলায় চলছে বোরো ধান কাটার মৌসুম। এরই মধ্যে বেশির ভাগই ধান খেত থেকে কৃষকের ঘরে উঠে গেছে। হাট-বাজারে রয়েছে পর্যাপ্ত ধানের সরবরাহ। বোরোর এই ভরা মৌসুমে স্বাভাবিকভাবেই চালের দাম নিম্নমুখী হওয়ায় কথা থাকলেও গত এক সপ্তাহের ব্যবধানে পাইকারি ও খুচরা বাজারে ২ থেকে ৩ টাকা করে চালের দাম বৃদ্ধি পেয়েছে।

আরো পড়ুন
নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, আটক ১

নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, আটক ১

 

ব্যবসায়ীরা জানান, বাজারে নতুন চালের সরবরাহ কম। এছাড়া হাট-বাজারে ধানের দাম বৃদ্ধি পাওযায় বেড়েছে চালের দাম। এদিকে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির পিছনে সিন্ডিকেটের কারসাজিকে দায়ী করছেন ভোক্তারা। তাদের দাবি, বাজার নিয়ন্ত্রণে চালকলগুলোতে মজুতবিরোধী অভিযানের পাশাপাশি নিয়মিত বাজার মনিটরিংয়ের।

শহরের পৌর ক্ষুদ্র খুচরা চাল বাজারে বর্তমানে মানভেদে প্রতি কেজি স্বর্ণা-৫ চাল বিক্রি হচ্ছে ৪৮-৪৯ টাকায়। এক সপ্তাহ আগে এই চাল বিক্রি হয়েছে ৪৫-৪৬ টাকায়। প্রতি কেজি পুরাতন কাটারি (শটেজ) চাল বিক্রি হচ্ছে ৭৩-৭৫ টাকায়। এক সপ্তাহ আগে এই চাল বিক্রি হয়েছে ৭০-৭২ টাকা। প্রতি কেজি পুরাতন কাটারি (হাতছাটি) চাল বিক্রি হচ্ছে ৭০ টাকায়। এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে ৬৮ টাকায়। এছাড়াও জিরাশাইল আগের দামে ৭০-৭২ টাকায় বিক্রি হচ্ছে।

নসির উদ্দিন নামে এক ভোক্তা বলেন, ‘একটি বেসরকারি কম্পানিতে চাকরি করে যে বেতন পাই সেটা বাজার করতেই শেষ হয়ে যায়। গত সপ্তাহ থেকে চালের দাম কেজিতে ২-৩ টাকা বেড়েছে। এতে আমাদের মতো সাধারণ ক্রেতাদের বিপাকে পড়তে হচ্ছে। আমাদের আয় কম, কিন্তু খরচ বেশি হচ্ছে।’

কামাল হোসেন আরেকজন ভোক্তা বলেন, ‘ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধি হওয়ায় কোন যুক্তিই হয়না। ধান-চাল মজুত করে রেখে কেউ দাম বাড়াচ্ছে কি না, সে বিষয়টি প্রশাসনের খতিয়ে দেখতে হবে।’

আরো পড়ুন
নকলের দায়ে এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

নকলের দায়ে এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

 

পৌর ক্ষুদ্র চাল বাজারের লক্ষ্মী চাল ভান্ডারের স্বত্বাধিকারী উত্তম সরকার বলেন, ‘সরু জাতের কাটারি ও মোটা জাতের স্বর্ণা-৫ চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে।পাইকারিতে বেশি দাম দিয়ে আমাদের কিনতে হচ্ছে তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এছাড়া বাজারে নতুন চালের সরবরাহ কম।’

নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের কারনে কিছু ফসল নষ্ট হয়েছে এবং শুরুতে ধানের দাম কিছুটা নিম্নমুখী ছিল। এখন বাজারে ধানের দাম বেশি। এছাড়া সরকারিভাবে ধান-চাল সংগ্রহ শুরু হয়েছে। এজন্য পাইকারিতে চালের দাম প্রতি কেজিতে ২ থেকে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে।’

নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, আটক ১

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, আটক ১
সংগৃহীত ছবি

নেত্রকোনর কলমাকান্দায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাবুল মিয়া (৬৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৭ মে) সকালে উপজেলার খারনৈ ইউনিয়নের বড়দল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল মিয়া ওই গ্রামের মৃত সোনাহর মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধান কাটার পাওনা টাকা নিয়ে নিহতের ছেলে সিরাজুল ইসলামের সঙ্গে একই গ্রামের সাদ্দাম মিয়ার বিরোধ চলছিল। রবিবার সকালে ওই টাকার বিষয় নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় সাদ্দাম ও তার সহযোগীরা সিরাজুলকে মারধর শুরু করলে বাবুল মিয়া এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বাবুল মিয়াকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযান চালিয়ে সাদ্দামের ভাই মোস্তাকিন মিয়াকে সম্পৃক্ততার অভিযোগে আটক করে পুলিশ।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাশেম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্যারোলে মুক্তি পেলেও মায়ের জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ নেতা | কালের কণ্ঠ