• ই-পেপার

যতবার বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, কুমিল্লার উন্নয়নে কাজ করেছে : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

পাবনা

বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল শ্রমিকের

পাবনা ও ঈশ্বরদী প্রতিনিধি
বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল শ্রমিকের
সংগৃহীত ছবি

পাবনার ঈশ্বরদীতে কাজ শেষে বাইসাইকেলে করে বাসায় যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় ইয়াসিন আলী (৫২) নামের রূপপুর পারমাণবিক বিদুৎ প্রকল্পের এক শ্রমিক নিহত হয়েছেন। ‎শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে শাহাপুর ইউনিয়নের মন্ত্রীর মোড়ে এ ঘটনা ঘটে।

‎নিহত পাকশী ইউনিয়নের নতুন রূপপুপর গ্রামের মৃত ইবাদ আলীর ছেলে। তিনি রূপুপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বিদেশি এক কম্পানিতে কর্মরত ছিলেন।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, রূপপুর পারমাণবিক প্রকল্পের বিদেশি এক কম্পানিতে তিনি কর্মরত ছিলেন। শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে কাজ শেষে বাইসাইকেলযোগে বাড়িতে যাচ্ছিল। এমন সময় অপরদিক থেকে আসা একটি দ্রুত গতির মোটরসাইকেল স্বজোরে ধাক্কা দেয়। এতে মহাসড়কে পড়ে যান তিনি। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর শারীরিক অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এ ছাড়াও মোটরসাইকেল আরোহী দুজনের অবস্থাও গুরুতর বলে জানা গেছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান বলেন, ‘কাজ শেষে রাতে তিনি বাড়িতে ফিরছিলেন। এমন সময় মোটরসাইকেলের ধাক্কায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
ছবি: কালের কণ্ঠ

ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক আতাউস সামাদ আতু নামের এক বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (১৬ মে) বিকেলে হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক শেষে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

আতাউস সামাদ আতু দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার খলিলপুর সরদারপাড়া গ্রামের মৃত সাদিকুল ইসলামের ছেলে।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে হিলি সীমান্তের হাড়িপুকুর এলাকা দিয়ে ভারতে থাকা তার বোনের বাড়িতে বিয়ের দাওয়াতের কার্ড দিতে যান আতাউস সামাদ আতু। এসময় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে বিএসএফ সদস্যরা তাকে বোনের বাড়ি থেকে আটক করে।

পরে বিএসএফ বিষয়টি বিজিবিকে অবহিত করলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ শুরু হয়। এর ধারাবাহিকতায় শনিবার বিকেল ৫টার দিকে সীমান্ত এলাকায় উভয় বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ আটক বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে।

পরে বিজিবি সদস্যরা তাকে হাকিমপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সন্ধ্যার দিকে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ভারতে থাকা আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াত দিতে গিয়ে বিএসএফের হাতে আটক হওয়া এক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া হবে না : সাইয়েদ আব্দুল্লাহ

পাবনা প্রতিনিধি
চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া হবে না : সাইয়েদ আব্দুল্লাহ
ছবি: কালের কণ্ঠ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহ বলেছেন, ‘কারিগরি শিক্ষার সম্প্রসারণ ঘটিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বেকারত্ব দূর করা হবে। কোনো চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া হবে না। আমি নেতা হতে আসিনি, আমি আপনাদের সন্তান।’

শনিবার (১৬ মে) বিকেলে পাবনার সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 
 
তিনি বলেন, ‘নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করা হবে এবং নারীদের কিভাবে কর্মক্ষেত্রে নিয়ে আসা যায় সে কাজ করা হবে। সুখে দুখে আমাকে সব সময় পাশে পাবেন। আহত-নির্যাতিত, অবহেলিত মানুষের পাশে থাকতে চাই। ধর্মকে পুঁজি করে কোনো ব্যবসা করতে দেওয়া হবে না।’

সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল রাসেল ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাহিদুজ্জামান রিপনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব সালাহ উদ্দিন খান, পাবনা জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ খন্দকার, কেন্দ্রীয় যুবদল নেতা মাসুদুল হক মাসুদ, পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহম্মেদ হিমেল রানা, সদস্যসচিব মনির আহম্মেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মল্লিক, উপজেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহম্মেদ বিপ্লব প্রমুখ।

হবিগঞ্জে অনলাইন জুয়ার সঙ্গে জড়িতের অভিযোগে গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক
হবিগঞ্জে অনলাইন জুয়ার সঙ্গে জড়িতের অভিযোগে গ্রেপ্তার ৩

হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের অভিযানে অনলাইন জুয়ার সঙ্গে জড়িতের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের সঙ্গে থাকা জুয়া খেলায় ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

শনিবার (১৬ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন উপজেলার মোড়াকরি দাসপাড়া গ্রামের রামু চন্দ্র দাসের ছেলে আশিষ দাস (২২), পূর্ব বুল্লা গ্রামের ছেনু মিয়ার ছেলে সালেক মিয়া (৪০) ও করাব গ্রামের আব্দুল হামিদের ছেলে মোর্শেদ কামাল।

বিষয়টি নিশ্চিত করেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ।

তিনি জানান, গ্রেপ্তাররা এলাকার চিহ্নিত অনলাইন জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অ্যাপসের মাধ্যমে জুয়া খেলে আসছিল। এ ছাড়াও তরুণ-যুবকদের অনলাইন জুয়া খেলায় উদ্বুদ্ধ করছিল। তাদের বিরুদ্ধে প্রচলিত সাইবার সুরক্ষা আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। রবিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। এ ছাড়াও আগামীতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।