• ই-পেপার

বিদ্যুৎমন্ত্রী

সব জাতিগোষ্ঠীকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চায় সরকার

নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, আটক ১

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, আটক ১
সংগৃহীত ছবি

নেত্রকোনর কলমাকান্দায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাবুল মিয়া (৬৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৭ মে) সকালে উপজেলার খারনৈ ইউনিয়নের বড়দল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল মিয়া ওই গ্রামের মৃত সোনাহর মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধান কাটার পাওনা টাকা নিয়ে নিহতের ছেলে সিরাজুল ইসলামের সঙ্গে একই গ্রামের সাদ্দাম মিয়ার বিরোধ চলছিল। রবিবার সকালে ওই টাকার বিষয় নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় সাদ্দাম ও তার সহযোগীরা সিরাজুলকে মারধর শুরু করলে বাবুল মিয়া এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বাবুল মিয়াকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযান চালিয়ে সাদ্দামের ভাই মোস্তাকিন মিয়াকে সম্পৃক্ততার অভিযোগে আটক করে পুলিশ।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাশেম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সড়ক দুর্ঘটনায় দায়ী ফিটনেসহীন যান ও অদক্ষ চালক : সেতুমন্ত্রী

রাজবাড়ী প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় দায়ী ফিটনেসহীন যান ও অদক্ষ চালক : সেতুমন্ত্রী
ছবি: কালের কণ্ঠ

চালকের অদক্ষতা এবং ত্রুটিযুক্ত যাহবাহনের কারণেই বাংলাদেশে বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ‘দেশে প্রতি বছর ৫০০০ মানুষ দুর্ঘটনার শিকার হয় চালকদের অদক্ষতা, যানবাহনের ফিটনেস সংকটের কারণে।’

আরো পড়ুন
নকলের দায়ে এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

নকলের দায়ে এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

 

রবিবার (১৭ মে) রাজবাড়ীতে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌর মিলনায়তনে জেলা প্রশাসন ও বিআরটিএ রাজবাড়ী সার্কেল এ অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনা রোধে সরকার ২ হাজার ৮০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পের আওতায় চালকদের প্রশিক্ষণ দেয়া, চোখ পরীক্ষা করা, প্রেসার পরীক্ষা করা, মাদকাসক্ত কিনা তা পরীক্ষা করাসহ বিভিন্ন কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে। এতে সড়ক দুর্ঘটনা অনেকটাই কমে আসবে।’

উল্লেখ্য, গত ২৫ মার্চ দৌলতদিয়ার তিন নম্বর ফেরিঘাটে বাস দুর্ঘটনায় নিহত ও আহতসহ জেলায় অন্যান্য সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত মোট ৫৫টি পরিবারের মাঝে দুই কোটি ৫৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

আরো পড়ুন
কোরবানির পশুর চামড়া সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হবে : ধর্মমন্ত্রী

কোরবানির পশুর চামড়া সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হবে : ধর্মমন্ত্রী

 

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি, রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়াসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, এক মুহূর্তের দুর্ঘটনার ক্ষতি কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। মানুষের জীবনের এই অপূরণীয় ক্ষতি আমাদের ঘাট ব্যবস্থাপনায় পরিবর্তনের প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে এসেছে।

রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করলে অনেকাংশে দুর্ঘটনা কমানো সম্ভব। সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। আজকের আয়োজন একটি মানবিক উদ্যোগ। জনগণের দুঃসময়ে পাশে দাঁড়ানোই সরকারের দায়িত্ব। দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে দৌলতদিয়া ঘাটের গুরুত্ব অনেক বেশি। তবে এই অঞ্চলের জন্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন একটি সেতু। পদ্মা সেতু এখন আমাদের প্রাণের দাবি।

বিআরটিএর মহাসচিব বলেন, সদিচ্ছা থাকলে আমরা আরো সতর্ক হতে পারি। দুর্ঘটনার জন্য মালিক ও শ্রমিক উভয়ই দায়ী। দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক সভা ও কার্যক্রম আরো জোরদার করা প্রয়োজন। রাজবাড়ীর ইতিহাসে এমন মর্মান্তিক ঘটনা আগে ঘটেনি।

নেত্রকোনা

পাওনা টাকার বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

নেত্রকোনা প্রতিনিধি
পাওনা টাকার বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ
সংগৃহীত ছবি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাবুল মিয়া (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে একজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৭ মে) সকালে উপজেলার খারনৈ ইউনিয়নের বড়দল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই গ্রামের মৃত সোনাহর মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধান কাটার পাওনা টাকা নিয়ে নিহতের ছেলে সিরাজুল ইসলামের সঙ্গে একই গ্রামের সাদ্দাম মিয়ার বিরোধ চলছিল। রবিবার সকালে ওই টাকার বিষয় নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এসময় সাদ্দাম ও তার সহযোগীরা সিরাজুলকে মারধর শুরু করলে রক্ষা করতে বাবুল মিয়া এগিয়ে যান। পরে তাকেও মারধর করা হয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বাবুল মিয়াকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযান চালিয়ে সাদ্দামের ভাই মোস্তাকিন মিয়াকে সম্পৃক্ততার অভিযোগে আটক করেছে পুলিশ।

কলমাকান্দা থানার ওসি আবুল হাশেম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নকলের দায়ে এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

লক্ষ্মীপুর প্রতিনিধি
নকলের দায়ে এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার
সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের কমলনগরে উচ্চতর গণিত বিষয়ে নকল করায় সোলতান মাহমুদ জিসান নামে এক এসএসসি পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। রবিবার পরীক্ষা চলাকালীন উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব কামাল উদ্দিন বাহার বিষয়টি নিশ্চিত করেছেন। 

জিসান উপজেলার চরলরেন্স এলাকার গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। 

শিক্ষকরা জানায়, আজ ঐচ্ছিক বিষয় উচ্চতর গণিত পরীক্ষা ছিল। পরীক্ষার মাঝামাঝি সময়ে জিসান নামে এক পরীক্ষার্থী নকল বের করে লিখছিল। ঘটনাটি পরীক্ষার হলে দায়িত্বরত শিক্ষকদের নজরে পড়ে। তবে সে নকলের বিষয়ে অস্বীকার করে। পরে তল্লাশি করলে তার কাছ থেকে নকল উদ্ধার করা হয়। 

‎কেন্দ্র সচিব কামাল উদ্দিন বাহার বলেন, ‘নকল করার সময় এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। দায়িত্বরত শিক্ষকরা তার কাছ থেকে নকল পেয়েছেন।’