• ই-পেপার

মাদরাসার পরিচালকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

সিরাজগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় তাজিম আহমেদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (১৭ মে) দুপুরে উপজেলার তাড়াশ-নিমগাছি আঞ্চলিক সড়কের ধানকুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাজিম আহমেদ ওই এলাকার মনিরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, রাস্তা অতিক্রম করার সময় দ্রুতগতির একটি অটোরিকশা শিশু তাজিম আহমেদকে ধাক্কা দেয়। এতে সে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান বলেন, দূর্ঘটনায় শিশু মৃত্যুর খবর শুনেছি। কেউ এখনো থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নওগাঁয় ভরা মৌসুমে চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় ভরা মৌসুমে চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা
ছবি: কালের কণ্ঠ

নওগাঁ জেলা ধান-চাল উৎপাদনে বরাবরই সমৃদ্ধ। বর্তমানে এ জেলায় চলছে বোরো ধান কাটার মৌসুম। এরই মধ্যে বেশির ভাগই ধান খেত থেকে কৃষকের ঘরে উঠে গেছে। হাট-বাজারে রয়েছে পর্যাপ্ত ধানের সরবরাহ। বোরোর এই ভরা মৌসুমে স্বাভাবিকভাবেই চালের দাম নিম্নমুখী হওয়ায় কথা থাকলেও গত এক সপ্তাহের ব্যবধানে পাইকারি ও খুচরা বাজারে ২ থেকে ৩ টাকা করে চালের দাম বৃদ্ধি পেয়েছে।

আরো পড়ুন
নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, আটক ১

নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, আটক ১

 

ব্যবসায়ীরা জানান, বাজারে নতুন চালের সরবরাহ কম। এছাড়া হাট-বাজারে ধানের দাম বৃদ্ধি পাওযায় বেড়েছে চালের দাম। এদিকে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির পিছনে সিন্ডিকেটের কারসাজিকে দায়ী করছেন ভোক্তারা। তাদের দাবি, বাজার নিয়ন্ত্রণে চালকলগুলোতে মজুতবিরোধী অভিযানের পাশাপাশি নিয়মিত বাজার মনিটরিংয়ের।

শহরের পৌর ক্ষুদ্র খুচরা চাল বাজারে বর্তমানে মানভেদে প্রতি কেজি স্বর্ণা-৫ চাল বিক্রি হচ্ছে ৪৮-৪৯ টাকায়। এক সপ্তাহ আগে এই চাল বিক্রি হয়েছে ৪৫-৪৬ টাকায়। প্রতি কেজি পুরাতন কাটারি (শটেজ) চাল বিক্রি হচ্ছে ৭৩-৭৫ টাকায়। এক সপ্তাহ আগে এই চাল বিক্রি হয়েছে ৭০-৭২ টাকা। প্রতি কেজি পুরাতন কাটারি (হাতছাটি) চাল বিক্রি হচ্ছে ৭০ টাকায়। এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে ৬৮ টাকায়। এছাড়াও জিরাশাইল আগের দামে ৭০-৭২ টাকায় বিক্রি হচ্ছে।

নসির উদ্দিন নামে এক ভোক্তা বলেন, ‘একটি বেসরকারি কম্পানিতে চাকরি করে যে বেতন পাই সেটা বাজার করতেই শেষ হয়ে যায়। গত সপ্তাহ থেকে চালের দাম কেজিতে ২-৩ টাকা বেড়েছে। এতে আমাদের মতো সাধারণ ক্রেতাদের বিপাকে পড়তে হচ্ছে। আমাদের আয় কম, কিন্তু খরচ বেশি হচ্ছে।’

কামাল হোসেন আরেকজন ভোক্তা বলেন, ‘ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধি হওয়ায় কোন যুক্তিই হয়না। ধান-চাল মজুত করে রেখে কেউ দাম বাড়াচ্ছে কি না, সে বিষয়টি প্রশাসনের খতিয়ে দেখতে হবে।’

আরো পড়ুন
নকলের দায়ে এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

নকলের দায়ে এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

 

পৌর ক্ষুদ্র চাল বাজারের লক্ষ্মী চাল ভান্ডারের স্বত্বাধিকারী উত্তম সরকার বলেন, ‘সরু জাতের কাটারি ও মোটা জাতের স্বর্ণা-৫ চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে।পাইকারিতে বেশি দাম দিয়ে আমাদের কিনতে হচ্ছে তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এছাড়া বাজারে নতুন চালের সরবরাহ কম।’

নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের কারনে কিছু ফসল নষ্ট হয়েছে এবং শুরুতে ধানের দাম কিছুটা নিম্নমুখী ছিল। এখন বাজারে ধানের দাম বেশি। এছাড়া সরকারিভাবে ধান-চাল সংগ্রহ শুরু হয়েছে। এজন্য পাইকারিতে চালের দাম প্রতি কেজিতে ২ থেকে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে।’

নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, আটক ১

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, আটক ১
সংগৃহীত ছবি

নেত্রকোনর কলমাকান্দায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাবুল মিয়া (৬৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৭ মে) সকালে উপজেলার খারনৈ ইউনিয়নের বড়দল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল মিয়া ওই গ্রামের মৃত সোনাহর মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধান কাটার পাওনা টাকা নিয়ে নিহতের ছেলে সিরাজুল ইসলামের সঙ্গে একই গ্রামের সাদ্দাম মিয়ার বিরোধ চলছিল। রবিবার সকালে ওই টাকার বিষয় নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় সাদ্দাম ও তার সহযোগীরা সিরাজুলকে মারধর শুরু করলে বাবুল মিয়া এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বাবুল মিয়াকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযান চালিয়ে সাদ্দামের ভাই মোস্তাকিন মিয়াকে সম্পৃক্ততার অভিযোগে আটক করে পুলিশ।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাশেম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সড়ক দুর্ঘটনায় দায়ী ফিটনেসহীন যান ও অদক্ষ চালক : সেতুমন্ত্রী

রাজবাড়ী প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় দায়ী ফিটনেসহীন যান ও অদক্ষ চালক : সেতুমন্ত্রী
ছবি: কালের কণ্ঠ

চালকের অদক্ষতা এবং ত্রুটিযুক্ত যাহবাহনের কারণেই বাংলাদেশে বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ‘দেশে প্রতি বছর ৫০০০ মানুষ দুর্ঘটনার শিকার হয় চালকদের অদক্ষতা, যানবাহনের ফিটনেস সংকটের কারণে।’

আরো পড়ুন
নকলের দায়ে এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

নকলের দায়ে এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

 

রবিবার (১৭ মে) রাজবাড়ীতে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌর মিলনায়তনে জেলা প্রশাসন ও বিআরটিএ রাজবাড়ী সার্কেল এ অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনা রোধে সরকার ২ হাজার ৮০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পের আওতায় চালকদের প্রশিক্ষণ দেয়া, চোখ পরীক্ষা করা, প্রেসার পরীক্ষা করা, মাদকাসক্ত কিনা তা পরীক্ষা করাসহ বিভিন্ন কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে। এতে সড়ক দুর্ঘটনা অনেকটাই কমে আসবে।’

উল্লেখ্য, গত ২৫ মার্চ দৌলতদিয়ার তিন নম্বর ফেরিঘাটে বাস দুর্ঘটনায় নিহত ও আহতসহ জেলায় অন্যান্য সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত মোট ৫৫টি পরিবারের মাঝে দুই কোটি ৫৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

আরো পড়ুন
কোরবানির পশুর চামড়া সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হবে : ধর্মমন্ত্রী

কোরবানির পশুর চামড়া সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হবে : ধর্মমন্ত্রী

 

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি, রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়াসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, এক মুহূর্তের দুর্ঘটনার ক্ষতি কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। মানুষের জীবনের এই অপূরণীয় ক্ষতি আমাদের ঘাট ব্যবস্থাপনায় পরিবর্তনের প্রয়োজনিয়তাকে সামনে নিয়ে এসেছে।

রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করলে অনেকাংশে দুর্ঘটনা কমানো সম্ভব। সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। আজকের আয়োজন একটি মানবিক উদ্যোগ। জনগণের দুঃসময়ে পাশে দাঁড়ানোই সরকারের দায়িত্ব। দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে দৌলতদিয়া ঘাটের গুরুত্ব অনেক বেশি। তবে এই অঞ্চলের জন্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন একটি সেতু। পদ্মা সেতু এখন আমাদের প্রাণের দাবি।

বিআরটিএর মহাসচিব বলেন, সদিচ্ছা থাকলে আমরা আরো সতর্ক হতে পারি। দুর্ঘটনার জন্য মালিক ও শ্রমিক উভয়ই দায়ী। দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক সভা ও কার্যক্রম আরো জোরদার করা প্রয়োজন। রাজবাড়ীর ইতিহাসে এমন মর্মান্তিক ঘটনা আগে ঘটেনি।