• ই-পেপার

রাজশাহী

নিখোঁজের ২০ ঘণ্টা পর খেজুর গাছের নিচে মিলল শিশুর মরদেহ

মিরসরাই

পরীক্ষায় না দেখানোয় ২ সহপাঠীকে কুপিয়ে জখমের অভিযোগ, আটক ৪

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
পরীক্ষায় না দেখানোয় ২ সহপাঠীকে কুপিয়ে জখমের অভিযোগ, আটক ৪
সংগৃহীত ছবি

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এসএসসি পরীক্ষার শেষ দিনে পরীক্ষা শেষে এক পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করার ঘটনায় ৪ পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। রবিবার (১৭ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার বারইয়ারহাট ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

সোমবার (১৮ মে) ভোরে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। তারা করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিজ্ঞান বিষয়ের পরীক্ষা রবিবার অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালীন বারইয়ারহাট পৌর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে উত্তরপত্র দেখানোর অনুরোধ করেন একই কেন্দ্রে পরীক্ষা দিতে আসা করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের কয়েকজন পরীক্ষার্থী। এ সময় উত্তরপত্র না দেখানোয় পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ওই স্কুলের ১০-১২ জন পরীক্ষার্থী তাদের দুজনকে ছুরিকাঘাত করে জখম করে। পরে অন্য সহপাঠীরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছে আহত এ পরীক্ষার্থীর বাবা। এর পর পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে করে উপজেলার করেরহাট বাজার এলাকা থেকে ঘটনায় জড়িত ৪ কিশোরকে আটক করেছে।

জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘রাতব্যাপী অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত চারজনকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’

সড়কের পাশে নজর কাড়ছে-মন রাঙাচ্ছে জারুল

আলম ফরাজী, ময়মনসিংহ
সড়কের পাশে নজর কাড়ছে-মন রাঙাচ্ছে জারুল
জারুল ফুলের সৌন্দর্য ময়মনসিংহের নান্দাইল-আঠারবাড়ি সড়কে শোভা পাচ্ছে। ছবি: কালের কণ্ঠ

সড়কের দুই পাশে ঘন সবুজ গাছ। সেই সবুজের মাঝেই থোকা থোকা বেগুনি ফুল যেন ছড়িয়ে দিয়েছে ভিন্ন এক সৌন্দর্য। কোথাও বাতাসে দুলছে ফুলভরা ডালপালা, কোথাও ঝোপঝাড়ের ফাঁকে ফুটে আছে রঙিন ফুলের মেলা। ময়মনসিংহের নান্দাইল-আঠারবাড়ি সড়কের দু-পাশজুড়ে এখন দেখা মিলছে এমন মনোমুগ্ধকর দৃশ্যের।

স্থানীয় বাসিন্দা ও পথচারীদের অনেকেই এই উঁচু গাছের ফুলের নাম জানেন না। তবে ফুলটির নাম ‘জারুল’। গাছে ফুল ফোটার পর থেকেই এর নাম জানতে আগ্রহ দেখা যাচ্ছে সবার মধ্যে। যেন বেগুনি রঙের জারুল ফুলে উৎসবমুখর হয়ে উঠেছে পুরো পথঘাট।

রবিবার দুপুরে আঠারবাড়ি উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, সড়কের সারি সারি গাছে ফুটেছে জারুল ফুল। স্কুল ছুটির পর দলবেঁধে বাড়ি ফেরা শিশুরা ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে থমকে দাঁড়ায়। কেউ বই-খাতা নামিয়ে গাছে উঠে ডালভরা ফুল সংগ্রহ করছে, কেউ আবার হাতে নিয়ে দেখছে বেগুনি রঙের ফুলের তোড়া।

তামিম, সায়ান, আঁখি ও ময়নাসহ অনেক শিশুই ফুল হাতে নিলেও এর নাম বলতে পারেনি। তবে তাদের উচ্ছ্বাসেই বোঝা যায়, ফুলটি তাদের মন জয় করেছে। তামিম বলে, নাম দিয়া কি অইবো, ফুলডা খুবই সুন্দর। বাড়িত নিয়ে বোতলে পানি দিয়া রাইখ্যা দিয়াম।

গ্রীষ্মের প্রকৃতিতে এখন কৃষ্ণচূড়া, সোনালুসহ নানা দেশীয় ফুল ফুটছে। এর মধ্যেও আলাদা করে নজর কাড়ছে জারুল। একসময় গ্রামগঞ্জ, নদীপাড়, হাওরাঞ্চল ও জলাভূমির আশপাশে প্রচুর জারুলগাছ দেখা যেত। এখন সেই প্রাচুর্য কমে গেলেও প্রকৃতিতে এখনো টিকে আছে এর সৌন্দর্যময় উপস্থিতি। কোথাও একা, কোথাও দলবেঁধে বেগুনি ফুলে ভরে উঠেছে জারুলগাছ।

উদ্ভিদবিদ ও গবেষক মো. আজাহারুল ইসলাম জানান, জারুল বাংলাদেশের একটি পরিচিত জলাভূমিপ্রধান গাছ। বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশের জলাভূমি অঞ্চলে এর আদি নিবাস। জলাভূমির আশপাশেই এ গাছ বেশি জন্মে। এটি পানিপ্রিয় প্রজাতি হলেও শুকনো এলাকাতেও সহজে মানিয়ে নিতে পারে।

তিনি বলেন, জারুলগাছ সাধারণত ১০ থেকে ২৫ মিটার পর্যন্ত উঁচু হয়। গ্রীষ্মের শুরু থেকে শরৎকাল পর্যন্ত এতে ফুল ফুটতে দেখা যায়। গাছের কচি পাতার ফাঁকে থোকা থোকা বেগুনি ফুল ফুটে এক মনোরম দৃশ্য তৈরি করে।

আরো পড়ুন
চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

 

জারুল ফুলের ইংরেজি নাম ‘প্রাইড অব ইন্ডিয়া’। এর বৈজ্ঞানিক নাম Lagerstroemia speciosa। জারুলের কাঠ লালচে, শক্ত ও মূল্যবান হওয়ায় ঘরের কড়ি-বরগা, নৌকা ও আসবাব তৈরিতে ব্যবহার করা হয়। এ ছাড়া জ্বর, কাশি ও অনিদ্রাসহ বিভিন্ন রোগে এর ভেষজ গুণও রয়েছে।

মদন উপজেলা থেকে লন্ডনের কাউন্সিলর শামীমা

আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোনা
মদন উপজেলা থেকে লন্ডনের কাউন্সিলর শামীমা
সংগৃহীত ছবি

নেত্রকোনার হাওরাঞ্চল মদন উপজেলার বাসিন্দা শামীমা নাসরিন নামের এক নারী যুক্তরাজ্যের লন্ডনের কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। লন্ডনের লিটল ইলফোর্ড ওয়ার্ডে বসবাসরত শামীমা নাসরিন নিউহাম ইন্ডিপেন্ডেন্ট পার্টির প্রার্থী হিসেবে ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে অংশ নিয়ে কাউন্সিলর পদে বিজয়ী হন। 

তার বিজয়ের সংবাদে হাওরাঞ্চলের মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে। শামীমা নাসরিন মদন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মদন পূর্বপাড়ার আরিফুর রহমানের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, শামীমা নাসরিন টাঙ্গাইল শহরের আদালতপাড়ায় জন্মগ্রহণ করেন। বিশিষ্ট ব্যবসায়ী হালিম ফার্নিচারের স্বত্বাধিকারী আব্দুস সালাম খান (হালিম) ও মোর্শেদা খানম (শাহিন)-এর একমাত্র কন্যা তিনি। তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের বড় বাশালিয়ায়। ২০২৪ সালে মদন পৌরসভার বাসিন্দা মো. গোলাম মাওলা খানের তৃতীয় পুত্র আরিফুর রহমান খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

শামীমা নাসরিনের স্বজন আরাফাত খান ডিউ জানান, ‘শামীমা নাসরিন আমার চাচি। তিনি লন্ডনে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। খবর পেয়ে আমাদের এলাকার লোকজন আনন্দিত। এটা আমাদের গর্বের বিষয়।’

কলাপাড়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
কলাপাড়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের দারোগারতবক গ্রামে বিদেশফেরত স্ত্রী মরিয়ম বেগমকে হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামী নাসির সিকদারের বিরুদ্ধে। রবিবার (১৭ মে) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সোমবার (১৮ মে) সকালে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। 

নিহতের ছেলে, ভাই ও এলাকাবাসী জানান, মরিয়ম বেগম আটদিন আগে সৌদি আরব থেকে দেশে আসেন। বাড়ি আসার পর থেকে নাসির টাকার জন্য চাপ দিতে থাকেন। রবিবার বিকেলেও এ নিয়ে ঝগড়া এবং একপর্যায়ে মারধর করে মরিয়মকে। পরে ছেলে ও এলাকার লোকজন তখন থামালেও রাতে ঘরে কেউ না থাকায় গৃহবধূকে হত্যা করে নাসির পালিয়ে যান।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন। তাই মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে পটুয়াখালী থেকে সিবিআই ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা এসে আলামত সংগ্রহ করেছে। তাদের কাজ শেষ হলে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।