• ই-পেপার

নাদিয়া পাঠান

ক্ষমতার মোহ নয়, কাজের মাধ্যমে জনগণের হৃদয়ে বেঁচে থাকতে চাই

ছাত্রীর বাড়িতে মিলল শিক্ষিকার বস্তাবন্দি মরদেহ, নেপথ্যে কী?

অনলাইন ডেস্ক
ছাত্রীর বাড়িতে মিলল শিক্ষিকার বস্তাবন্দি মরদেহ, নেপথ্যে কী?

রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীর বাসা থেকে মরিয়ম বেগম (৫০) নামে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে পৌর এলাকার নামোশংকরবাটি চৌকাপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়ির মালিক দম্পতি ও এক স্বর্ণকারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

নিহত শংকরবাটি উজ্জ্বলপাড়ার আবুল কালামের স্ত্রী। দীর্ঘদিন ধরে বিভিন্ন বাসায় গিয়ে ছাত্রছাত্রীদের প্রাইভেট পড়িয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি।

নিহতের পরিবারের দাবি, মরিয়ম বেগমের শরীরে থাকা স্বর্ণালঙ্কার লুটের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৮ মে) সকালে মরিয়ম রুবেল নামে এক ব্যক্তির মেয়েকে পড়ানোর উদ্দেশ্যে তাদের বাসার উদ্দেশ্যে যান। তবে সারা দিন পরেও তিনি আর ফিরে আসেননি। পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে তারা সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে জাতীয় জরুরি সেবা নম্বরে কল পায় পুলিশ। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রুবেলের বাড়ি থেকে বস্তাবন্দি অবস্থায় মরিয়মের মরদেহ উদ্ধার করে। মরদেহে আঘাতের চিহ্ন আছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, ওই বাড়ির মালিক রুবেলের স্ত্রী সুমি ওরফে ফমির বিরুদ্ধে পূর্বেও চেতনানাশক মিশিয়ে মানুষকে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। একটি ঘটনায় স্থানীয়ভাবে আপস-মীমাংসাও হয়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তদন্তের অংশ হিসেবে এক স্বর্ণকারের কাছ থেকে নিহতের কানের দুল উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় বাড়ির মালিক রুবেল, তার স্ত্রী সুমি ওরফে ফমি এবং স্বর্ণকার দীপককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটির রহস্য উদঘাটন ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত চলছে।

খুলনায় অফিসে ঢুকে ঠিকাদারকে গুলি

খুলনা অফিস
খুলনায় অফিসে ঢুকে ঠিকাদারকে গুলি
জেলার মানচিত্র

খুলনা খাদ্য পরিবহন সংরক্ষণ ঠিকাদার সমিতির সহ-সভাপতি শেখ হারুনুর রশিদকে (৬২) সমিতি অফিসে ঢুকে গুলি করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

আরো পড়ুন
যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে খরচ কত?

যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে খরচ কত?

 

মঙ্গলবার (১৯ মে) দুপুর দেড়টার দিকে মহানগরীর জাতিসংঘ পার্কের পাশে আলহেরা জামে মসজিদের দোতলায় ঠিকাদার সমিতির অফিসে এ ঘটনা ঘটে। আহত হারুনুর রশিদ মহানগরীর খালিশপুর থানার নয়াবাটি এলাকার মৃত শেখ আব্দুর রউফের ছেলে।

আরো পড়ুন
দক্ষিণ লেবাননে বাড়ছে বিমান হামলা, এলাকা জনশূন্য হওয়ার আশঙ্কা

দক্ষিণ লেবাননে বাড়ছে বিমান হামলা, এলাকা জনশূন্য হওয়ার আশঙ্কা

 

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, নিজেদের মধ্যে কথাকাটাকাটির জেরে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে প্রতিপক্ষ হারুনুর রশিদকে গুলি করে প্রতিপক্ষের লোকজন। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।

আরো পড়ুন
চুয়াংজি কনস্ট্রাকশন ও এক্সস্পিড গ্লোবালের ফ্রেমওয়ার্ক চুক্তি

চুয়াংজি কনস্ট্রাকশন ও এক্সস্পিড গ্লোবালের ফ্রেমওয়ার্ক চুক্তি

 

এ বিষয়ে খুলনা খাদ্য পরিবহন সংরক্ষণ ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক খান মোহাম্মদ রেজাউল আলম বলেন, ‘মব করে আমাদের জায়গাটি দখল করে প্রতিপক্ষ। আমরা খুলনায় ও হাইকোর্টে মামলা করি। মামলায় আমাদের পক্ষে রায় হয়। এর পরিপ্রেক্ষিতে আমরা আমাদের আসন গ্রহণ করি। তারা কোন কোর্ট মানে না। স্বপন এসে বলে আসো গোলাগুলি করি। ওরা এসে আমাকে লক্ষ্য করে গুলি করে। আমার ছেলে বাঁধা দেওয়ায় ওই গুলি সরে গিয়ে হারুনুর রশিদের পায়ে লাগে। শর্টগান দিয়ে গুলি করেছে। মানিকতলা ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী স্বপন, নিরালার ওয়েজুল ইসলাম, সোনাডাঙ্গার সরদার তকিবুল ইসলাম, হাফিজ, এরশাদসহ আরও লোক ছিল। যাদের মামলার এজাহারে বলবো।’

মাগুরায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মাগুরা প্রতিনিধি
মাগুরায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

মাগুরা সদর উপজেলা বজরুকশ্রীকুন্ডি গ্রামে বাড়ির পাশের ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে এ মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলো- বজুরুক শ্রীকুন্ডি গ্রামের জামাল হোসেনের ছেলে নাঈম (৬) ও বালিয়াডাঙ্গা গ্রামের লিটন হোসেনের মেয়ে নুসরাত (৭)। 

মাগুরা সদর থানায় ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সকালে নাঈম ও নুসরাত বাড়ির পাশে একটি ডোবায় জমে থাকা পানিতে খেলা করছিল। একসময় তারা দুজন ডোবার পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের ডাক্তার ইমরান তাদের দুজনকে মৃত্যু ঘোষনা করেন।’

নরসিংদীতে শ্রেষ্ঠ ভূমি উন্নয়ন করদাতার সম্মাননা পেলেন বসুন্ধরা চেয়ারম্যান

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে শ্রেষ্ঠ ভূমি উন্নয়ন করদাতার সম্মাননা পেলেন বসুন্ধরা চেয়ারম্যান
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের পক্ষে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন ইস্ট ওয়েস্ট প্রোপার্টি ডেভেলপমেন্ট (প্রা.) লিমিটেডের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক (ভূমি) মো. আবু হেনা। ছবি : কালের কণ্ঠ

নরসিংদীতে শ্রেষ্ঠ ভূমি উন্নয়ন করদাতার সম্মাননা পেয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আলহাজ আহমেদ আকবর সোবহান। মঙ্গলবার (১৯ মে) দুপুরে সদর উপজেলা ভূমি অফিস চত্বরে নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে ভূমিসেবা মেলায় এ সম্মাননা দেওয়া হয়। 

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের পক্ষে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন ইস্ট ওয়েস্ট প্রোপার্টি ডেভেলপমেন্ট (প্রা.) লিমিটেডের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক (ভূমি) মো. আবু হেনা।

জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে ভূমিসেবা মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার।

প্রধান অতিথির বক্তব্যে খায়রুল কবির খোকন বলেন, আমাদের সমাজে যত অনাকাঙ্ক্ষিত ঘটনা সবই ভূমিকেন্দ্রিক। এর মামলাগুলো অনেকাংশে দীর্ঘসূত্রতার ও হয়রানিমূলক। বর্তমান সরকার জনগণের কথা চিন্তা করে নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে, তা হলো—জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা। এতে ভূমি যেমন সুরক্ষিত থাকবে, তেমনি মানুষের হয়রানি লাঘব হবে। ঘরে বসেই ভূমির সব ধরনের সেবা গ্রহণ করতে পারবে।

খোকন আরো বলেন, আমাদের সরকারের তো জনগণের কাছে দায়বদ্ধতা ও জবাবদিহি রয়েছে। কারণ আমরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত। আগের ফ্যাসিস্ট সরকারের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা ছিল না। তারা স্বৈরাচারী কায়দায় দেশ চালিয়েছে। তারা দুর্নীতি, অন্যায় ও অত্যাচারের মাধ্যমে মানুষের জায়গা-জমি দখল করেছে। হেন কোনো অপকর্ম নাই যে তারা করে নাই। দুর্নীতিতে তারা পুকুর চুরি নয়, সাগর চুরি করে আঙুল ফুলে কলাগাছ নয়, বটগাছ হয়েছে। তারা ব্যাংকগুলো লুট করেছে, শেয়ার মার্কেট লুট করে দেশ থেকে ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে।

ক্ষমতার মোহ নয়, কাজের মাধ্যমে জনগণের হৃদয়ে বেঁচে থাকতে চাই | কালের কণ্ঠ