• ই-পেপার

শিবচরে সাংবাদিক পরিচয়ে গাড়ি চুরির অভিযোগ, অতঃপর...

চাঁপাইনবাবগঞ্জ

ছাত্রীর বাড়িতে মিলল গৃহশিক্ষকের বস্তাবন্দি মরদেহ, আটক ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
ছাত্রীর বাড়িতে মিলল গৃহশিক্ষকের বস্তাবন্দি মরদেহ, আটক ৩
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের একদিন পর ছাত্রীর বাড়ি থেকে এক গৃহশিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা রুবেল, তার স্ত্রী সুমি খাতুন (৩০) ও দীপক নামের এক স্বর্ণকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) ভোরে শহরের ৯ নম্বর ওয়ার্ডের চৌকা মহল্লার বাসিন্দা রুবেল হোসেনের (৩৫) বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত ব্যক্তির নাম মরিয়ম বেগম (৫৭)। তিনি একই ওয়ার্ডের নামোশংকরবাটি উজ্জ্বলপাড়ার মোসাদ্দেক হোসেন কালামের স্ত্রী। 

আরো পড়ুন
নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, মরিয়ম প্রতিদিন রুবেলের মেয়ে, পঞ্চম শ্রেণির ছাত্রী মিথিলাকে পড়াতে তার বাড়ি যেত। গত সোমবার (১৮ মে) সকালে মিথিলাকে পড়াতে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ হন। 

পুলিশ আরো জানায়, মিথিলার মা সুমির বিরুদ্ধে এর আগে একাধিক নারীকে জুস খাইয়ে অজ্ঞান করে সোনা-দানা হাতিয়ে নেওয়ার মামলা ও অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোনার লোভেই সুমি তার স্বামীকে সঙ্গে নিয়ে মরিয়মকে খুন করে থাকতে পারে।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। দ্রুত এই হত্যার জট খুলবে বলে আশা করা হচ্ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সিআইডি ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। 

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাদকসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জুয়েল (৪৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে উপজেলার শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফ উদ্দিন। নিহত জুয়েল শান্তিনগর এলাকার তাজুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ঘটনার পর জুয়েলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৮ মে) রাতে শান্তিনগর এলাকায় উপজেলা পুলিশের একটি অভিযানের সময় কয়েকজন যুবকের সঙ্গে জুয়েলের বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে মঙ্গলবার সকালে প্রতিপক্ষের লোকজন জুয়েলের অফিসে হামলা ও ভাঙচুর চালায়। একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘মাদকসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জুয়েল নামের এক যুবককে হত্যা করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘মাদকসংক্রান্ত বিষয় নিয়ে গতকাল রাতে সৈকত, ফাহিমসহ আরো কয়েকজন মাদকসেবীদের সঙ্গে ভুক্তভোগী জুয়েলের বাগ্‌বিতণ্ডা হয়। এর জের ধরেই একা পেয়ে তার নদীর পাড়ের অফিসে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।’

সিলেটে হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু
সংগৃহীত ছবি

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪০ জনে। এদের সবাই শিশু। একই সময়ে হাম উপসর্গ নিয়ে আরো ৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ফলে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ২৮১ জনে।

মঙ্গলবার (১৯ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে। তাদের দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে আজ পর্যন্ত বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪০ জনে। 

মারা যাওয়া শিশুরা হলো মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা পলাশ কাহেরের ৬ মাস বয়সী মেয়ে ইশিতা কাহের, একই জেলার সদর উপজেলার বড়বাড়ি সামরাবাজার এলাকার সুজিত নমঃশুদ্রের ৯ মাস বয়সী মেয়ে সুস্মিতা এবং সিলেট নগরের পীরমহল্লা এলাকার তৌহিদ আলীর ৯ মাস বয়সী মেয়ে লাবিবা।

আরো পড়ুন
খুলনায় অফিসে ঢুকে ঠিকাদারকে গুলি

খুলনায় অফিসে ঢুকে ঠিকাদারকে গুলি

 

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৯২ জনের মধ্যে ২৯ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ২৫ জন সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৫ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতাল পাঁচজন করে, হবিগঞ্জ সদর হাসপাতালে ৪ জন, রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে, পার্কভিউ মেডিক্যাল হাসপাতাল ও শান্তিগঞ্জ উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন করে এবং নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল, মাউন্ট এডোরা হাসপাতাল ও দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে প্রায় ২৮১ রোগী চিকিৎসাধীন। এর মধ্যে সবচেয়ে বেশি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছে প্রায় ৭০ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭৭ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৮ জন ভর্তি রয়েছেন।

নীলফামারী

আনসার সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নীলফামারী সংবাদদাতা
আনসার সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
সংগৃহীত ছবি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নীলফামারীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩২৭ জন সদস্যের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহারের প্রতি প্যাকেটে ছিল পোলার চাল, প্যাকেট সেমাই, গুঁড়ো দুধ, সুজি, নুডুলস, সয়াবিন তেল ও চিনি। 

মঙ্গলবার (১৯ মে) সকালে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় চত্বরে সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেন জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্ট মো. কামরুল হাসান।

এ সময় সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. জেসমিন নাহার, উপজেলা প্রশিক্ষিকা মুমতাহেনা মোস্তারীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্ট মো. কামরুল হাসান বলেন, ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে বিভিন্ন পদবীর ভাতাভোগী লিডার ও কমান্ডারদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উদ্যোগ বাহিনীর তৃণমূল পর্যায়ে ঈদের আনন্দ আরো বাড়িয়ে দিয়েছে। এজন্য তিনি মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।’

শিবচরে সাংবাদিক পরিচয়ে গাড়ি চুরির অভিযোগ, অতঃপর... | কালের কণ্ঠ