• ই-পেপার

জামিনে মুক্তির পর জেলগেট থেকে ফের গ্রেপ্তার আ. লীগ নেতা

মাদারগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জামালপুর প্রতিনিধি
মাদারগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সংগৃহীত ছবি

জামালপুরের মাদারগঞ্জে বাড়ির উঠানের গর্তে জমে থাকা পানিতে ডুবে ইয়ামিন নামে দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার জোড়খালী ইউনিয়নের বেতেগা বড় বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশু ইয়ামিন ওই এলাকার জাহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ‘মঙ্গলবার সকাল ৮টার দিকে ইয়ামিনের মা রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় শিশুটি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এক পর্যায়ে সবার অজান্তে উঠানের গর্তে জমে থাকা পানিতে পড়ে যায় সে। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে গর্ত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন।’

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ‘পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।‌ পরিবারের অগোচরে পানিতে পড়ে যায়।’

গাইবান্ধায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

গাইবান্ধা সদরে পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন আহত হন। উপজেলার খোলাহাটী ইউনিয়নে কুমারপাড়া-ঠাকুরেরদিঘী এলাকায় মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন— গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকার ছাতনা বাড়ি গ্রামের বাবু বাসারের ছেলে অটোরিকশাচালক ফরিদুল ইসলাম (৪৭)   ও সদর উপজেলার আনালেরতারি এলাকার মাসুদুর রহমান দর্জির ছেলে আব্দুর রাজ্জাক রোস্তম (৩৩)। 

জানা গেছে, মুরগি বহনকারী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে আব্দুর রাজ্জাক রোস্তম ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় ফরিদুল ইসলামকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় নারী ও শিশুসহ আরো চারজন আহত হয়েছেন। অবস্থা গুরুতর হলে তাদের গাইবান্ধা সদর হাসপাতাল থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। 

আরো পড়ুন
‘মানুষের নির্ভয়ে বাঁচার অধিকার আছে’

‘মানুষের নির্ভয়ে বাঁচার অধিকার আছে’

 

গাইবান্ধা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. মাহফুজা জান্নাতি বলেন, হাসপাতালে সাতজনকে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে আগেই একজন মারা গেছেন। পরে হাসপাতালে মারা যান অটোচালক ফরিদুল ইসলাম। উন্নত চিকিৎসার জন্য চারজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ

নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ
ছবি: কালের কণ্ঠ

বাসচালকে মারধরের জেরে নওগাঁ থেকে বগুড়া-ঢাকা-চট্টগ্রাম-সিলেটসহ দূরপাল্লার সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার পর থেকে শহরের ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস রাত দেড়টার দিকে ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছায়। চালক যাত্রী নামিয়ে দিয়ে বাসটি ঘুরানোর সময় চায়ের দোকানে বসে থাকা কয়েকজন যুবক কোনো কথা ছাড়াই মারধর করেন। পরবর্তীতে বাসটি কাউন্টারে এলে সেখানে গিয়েও কাউন্টার ভাংচুরের চেষ্টা করেন তারা। এই মারধরের প্রতিবাদে বাস চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকরা। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে জানিয়েছেন তারা।

আরো পড়ুন
খুবি অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক উপাচার্যের ভাগনেকে অব্যাহতি

খুবি অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক উপাচার্যের ভাগনেকে অব্যাহতি

 

গাইবান্ধা যাওয়ার জন্য কাউন্টারের সামনে অপেক্ষায় থাকা যাত্রী হাবিবুর রহমান বলেন, ‘ঈদের জন্য বাড়ি যাব। একটু আগে আগেই ছুটি নিয়েছি। এসে দেখছি বাস বন্ধ। নওগাঁতে মাঝেমাঝেই শ্রমিকেরা এমন কর্মসূচি দিয়ে আমাদের ভোগান্তিতে ফেলে।’

মুনিরা আক্তার নামে আরেক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জরুরি কাজে ঢাকা যাব। কাউন্টারে এসে শুনি বাস চলবে না। সময়মতো পৌঁছানো দরকার ছিল, এখন কীভাবে যাব বুঝতে পারছি না।’

নওগাঁ জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘একতা বাস কাউন্টারের স্টাফদেরকে কে বা কাহারা মারধর করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। ঘটনা তদন্ত করে কি হয়েছে জেনে পরবর্তীতে বিস্তারিত জানাতে পারব।’

নওগাঁ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘বাস চলাচল স্বাভাবিক করতে বৈঠক চলছে।’

বুধবার গাজীপুর আসছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
বুধবার গাজীপুর আসছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

আগামীকাল বুধবার গাজীপুর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে গাজীপুরে এটি তার প্রথম সফর। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতাকর্মীরা।

জানা গেছে, সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গাজীপুর মহানগরীর গাছা এলাকায় জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপনেরও কথা রয়েছে তার।

গাজীপুর সিটি করপোরেশনের প্রসাসক মো. শওকত হোসেন সরকার জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো গাজীপুর জেলাজুড়ে এখন বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সরকারি ও বেসরকারি পর্যায়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে উৎসাহ ও উচ্ছ্বাস।