• ই-পেপার

মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

মাগুরা পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মাগুরা প্রতিনিধি
মাগুরা পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

মাগুরা সদর উপজেলা বজরুকশ্রীকুন্ডি গ্রামে বাড়ির পাশের ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে এ মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলো- বজুরুক শ্রীকুন্ডি গ্রামের জামাল হোসেনের ছেলে নাঈম (৬) ও বালিয়াডাঙ্গা গ্রামের লিটন হোসেনের মেয়ে নুসরাত (৭)। 

মাগুরা সদর থানায় ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সকালে নাঈম ও নুসরাত বাড়ির পাশে একটি ডোবায় জমে থাকা পানিতে খেলা করছিল। একসময় তারা দুজন ডোবার পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের ডাক্তার ইমরান তাদের দুজনকে মৃত্যু ঘোষনা করেন।’

কুড়িগ্রাম

ভাঙন রোধে পদক্ষেপ দাবি, অনিয়মের প্রতিবাদ

আঞ্চ‌লিক প্রতি‌নি‌ধি, কু‌ড়িগ্রাম
ভাঙন রোধে পদক্ষেপ দাবি, অনিয়মের প্রতিবাদ
কুড়িগ্রামের উলিপু‌রে ধরলা নদী ও ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে পদক্ষেপ নেওয়ার দাবিতে এবং নদীতীর সংরক্ষণ কাজে অনিয়মের প্রতিবাদে মঙ্গলবার উপজেলার ইসলামপুর গ্রামে মানববন্ধন করে এলাকাবাসী। ছবি: কালের কণ্ঠ

কুড়িগ্রামের উলিপু‌রে ধরলা নদী ও ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙন রোধে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে তীরবর্তী এলাকার বাসিন্দারা। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়‌নের ইসলামপুর গ্রামে মানববন্ধনে এই দাবি জানানো হয়। 

স্থানীয় বাসিন্দাদের ব্যানারে মানববন্ধনে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু মিয়া, সাবেক চেয়ারম্যান বেলাল হো‌সেন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, শিক্ষক নুর-ই-এলাহি, ইউপি সদস্য শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ভাঙনরোধে পদক্ষেপ দাবির পাশাপাশি নদীতীর সংরক্ষণ কাজে অনিয়মের প্রতিবাদ জানান তারা। 

বক্তারা বলেন, বেগমগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের রসুলপুর পাড়া, হিন্দুপাড়া, মাঝিপাড়া ও কানাপাড়া এলাকা ধরলা ও ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙনের মুখে রয়েছে। গত এক বছরে প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে ভাঙনে দুই শতাধিক ঘরবাড়ি, প্রায় ৫০০ একর কৃষিজমি, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, কমিউনিটি ক্লিনিক, ভূ‌মি অফিস ও ধর্মীয় উপাসনালয়  নদীগর্ভে বিলীন হয়েছে।

এ ছাড়া সহস্রা‌ধিক ঘরবাড়ি, বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং হাজার হাজার একর কৃষিজমি বর্তমানে হুমকির মুখে রয়েছে বলেও উল্লেখ করেন বক্তারা। 

কোরবানির গরুবাহী গাড়ি উল্টে চালক নিহত, আহত ৩

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কোরবানির গরুবাহী গাড়ি উল্টে চালক নিহত, আহত ৩
সংগৃহীত ছবি

গরু বিক্রি করতে হাটে যাওয়ার সময় কিশোরগঞ্জের কটিয়াদী-ভৈরব আঞ্চলিক সড়কে কোরবানির গরুবাহী পিকআপের সঙ্গে নসিমন-টমটমের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৩ জন আহত হয়েছেন। আহতদের দ্রুত জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া গাড়িতে থাকা ৪টি গরুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিক জবাই করা হয়।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাজিতপুর উপজেলার কটিয়াদী-ভৈরব আঞ্চলিক সড়কের পিরিজপুর দাখিল মাদরাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক রাজিব (৩৫) পার্শ্ববর্তী কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের জাব্বাপাড়া গ্রামের মজলিস মিয়ার ছেলে। আহত গরুর ব্যবসায়ী হারুন মিয়াসহ অন্যদের বাড়ি কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. খোরশেদ আলম কালের কণ্ঠকে বলেন, ‘গরুবাহী পিকআপের সঙ্গে নসিমনের সংঘর্ষে পিকআপচালক নিহত হয়েছেন। তিনজন আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের চিকিৎসা চলছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

পিরিজপুর বাজার বণিক সমিতির সদস্য কবির মিয়া স্থানীয় লোকজনের বরাতে জানান, কটিয়াদী থেকে গরুভর্তি একটি পিকআপ ভৈরবের একটি হাটে বিক্রির উদ্দেশে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি খালি নসিমন-টমটমের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপটি সড়কের পাশে ছিটকে পড়ে এবং চালক ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

তিনি আরো জানান, পিকআপে থাকা পাঁচটি গরুর মধ্যে চারটির অবস্থা গুরুতর হওয়ায় মালিকের অনুমতিতে সেগুলো জবাই করা হয়েছে।
 

ব্রাহ্মণবাড়িয়া

ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুলব্যাগে মিলল বিপুল গাঁজা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুলব্যাগে মিলল বিপুল গাঁজা
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির সময় কালনী এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে বিপুল গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকাল সোয়া ১১টার দিকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জানা গেছে, ট্রেনের ছাদে বিশেষ কায়দায় তিনটি স্কুলব্যাগে মোট ১২ কেজি গাঁজা লুকিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম জানান, সিলেট রেলওয়ে জেলার পুলিশ সুপার জান্নাত আফরোজের নির্দেশে এ অভিযান চালানো হয়। আজমপুর  রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফরমে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন নির্ধারিত যাত্রাবিরতি দিলে তল্লাশি চালানো হয়।

তিনি আরো জানান, এ সময় ট্রেনের এসি বগির ছাদের ওপরে থাকা এসি  কাভারের ভেতরে বিশেষ কায়দায় রাখা তিনটি স্কুলব্যাগ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।