• ই-পেপার

জামালপুরে ড. ইউনূসের কুশপুত্তলিকা দাহ

ফেনীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

ফেনী প্রতিনিধি
ফেনীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি ডাম্প ট্রাকের ধাক্কায় ইকবাল হোসেন জিসান (২৩) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরো একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) ভোর আনুমানিক ৬টার দিকে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের চৌধুরীপাড়া সড়কের মুখে মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ দুর্ঘটনায় জড়িত ডাম্প ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন।

নিহত ইকবাল হোসেন জিসান ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সোমপুর গ্রামের ডাক্তার বাড়ির আবু তৈয়বের ছেলে। আহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে করে চালক ও একজন আরোহী নোয়াখালী থেকে চট্টগ্রাম হয়ে ফেনীর দিকে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি রেজিস্ট্রেশনবিহীন ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন গুরুতর আহত হন।

আরো পড়ুন
সিরাজগঞ্জে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার

 

খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে থানার মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মোটরসাইকেলচালক ইকবাল হোসেন জিসানকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যান। তাকে আটকের চেষ্টা চলছে।

সিরাজগঞ্জে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার
ছবি: কালের কণ্ঠ

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলায় নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া এক বৃদ্ধা ও এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) সকালে পৃথক স্থান হতে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- শতবর্ষী বৃদ্ধা মায়া রাণী শীল। তিনি উল্লাপাড়া উপজেলার ঘাটিনা পালপাড়া গ্রামের মৃত বিষ্ণুপদ শীলের স্ত্রী এবং কিশোর তামিম হোসেন (১৪) শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের ভাটপাড়া গ্রামের লস্কর আলী মোল্লার ছেলে। সে গার্মেন্টস শ্রমিক বাবার সঙ্গে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় থেকে স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ত।

শাহজাদপুর থানার এসআই আজিজুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার (২ জুন) বিকেলে উল্লাপাড়ার ঘাটিনা পালপাড়ার শতবর্ষী বৃদ্ধা মায়া রাণী শীল বাড়ির পাশের করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হন। এরপর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি।

বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছি বালু পয়েন্টের কাছে করতোয়া নদীতে ওই নিখোঁজ বৃদ্ধার মরদেহ ভেসে ওঠে। স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর স্বজনরা এসে সনাক্ত করার পর তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে, শাহজাদপুর থানার ওসি (তদন্ত) নাজুমল কাদের জানান, বুধবার দুপুরে পরিবারের অন্যান্যদের সঙ্গে বাড়ির পাশের যমুনা নদীতে গোসলে নেমে শাহজাদপুরের ভাটপাড়া গ্রামের কিশোর তামিম হোসেন নিখোঁজ হয়। এরপর স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি।

তিনি আরো জানান, বৃহস্পতিবার সকালে নদীতে কিশোর তামিমের মরদেহ ভেসে ওঠে। মরদেহ উদ্ধারের পর নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

বরিশালে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

পিরোজপুর প্রতিনিধি
বরিশালে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত
প্রতীকী ছবি

বরিশালে বাস ও অটোরিকশার  মুখোমুখি সংঘর্ষে মারিয়া আক্তার নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (০৪) দুপুর ১২টার দিকে পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ডুমুরিতলা নামক  স্থানে এ ঘটনা ঘটে। 

নিহত মারিয়া আক্তার (১৮) বানেশ্বরপুর এলাকার আবুল কালামের মেয়ে। মারিয়া আফতাব উদ্দিন কলেজের একাদশের শিক্ষার্থী ছিলেন। আহত অটোচালক রাসেল (৩৫), হাওয়া বেগম (৪৫) বানেশ্বরপুর এলাকার বাসিন্দা।  

প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে বরিশাল থেকে আসা একটি লোকাল বাস ডুমুরিতলা নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়। আহত শিক্ষার্থীর মা হাওয়া বেগম ও অটোচালক রাসেলকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অতনু হালদার বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজনকে জেলা হাসপাতালে আনা হলে কলেজ শিক্ষার্থী আগেই মৃত্যুবরণ করেন। হাওয়া বেগমকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শরিফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

পিরোজপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে কলেজছাত্রী নিহত

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে কলেজছাত্রী নিহত
ছবি: কালের কণ্ঠ

পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ডুমুরিতলা এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারিয়া আক্তার (১৮) বানেশ্বরপুর এলাকার আবুল কালামের মেয়ে। তিনি আফতাব উদ্দিন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

আহতরা হলেন অটোরিকশাচালক রাসেল (৩৫) এবং হাওয়া বেগম (৪৫)। তারা দুজনই বানেশ্বরপুর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে আসা একটি লোকাল বাস ডুমুরিতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারিয়া আক্তারের মৃত্যু হয়। আহত হাওয়া বেগম ও অটোরিকশাচালক রাসেলকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়।

আরো পড়ুন

বলিউডের বহুমাত্রিক ব্যক্তিত্ব পহলাজ নিহালানি মারা গেছেন

বলিউডের বহুমাত্রিক ব্যক্তিত্ব পহলাজ নিহালানি মারা গেছেন

 

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অতনু হালদার বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হলে কলেজছাত্রী মারিয়া আক্তার আগেই মারা গিয়েছিলেন। আহত হাওয়া বেগমকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।