• ই-পেপার

শিশুদের খেলা নিয়ে দুই পরিবারের সংঘর্ষ, নিহত ১

বিশ্বম্ভরপুর সীমান্তে পুশইন প্রতিরোধে কঠোর অবস্থানে বিজিবি

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
বিশ্বম্ভরপুর সীমান্তে পুশইন প্রতিরোধে কঠোর অবস্থানে বিজিবি
সংগৃহীত ছবি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে পুশইন ঠেকাতে বিজিবি গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বাড়িয়েছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, সম্প্রতি ভারতীয় নাগরিকদের বিএসএফ অবৈধভাবে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে পুশইন করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিজিবি পুশইন ঠেকাতে স্থানীয় এলাকাবাসীকে নিয়ে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি কঠোর পদক্ষেপ ও টহল জোড়দার গ্রহণ করেছে।

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি তিনি জানান, সুনামগঞ্জ ব্যাটেলিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় এখনো পর্যন্ত পুশইন সংক্রান্ত কোনো ঘটনা ঘটেনি। এ ব্যাপারে সীমান্তবর্তী এলাকার মাইকিং করাসহ সীমান্ত এলাকার সর্বস্তরের মানুষকে নিয়ে দিনে রাতে সব টহল ও জনসচেতনামূলক কার্যক্রমের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে, যেন এই ধরনের ঘটনা ঘটলে বিজিবি তাৎক্ষণিক তথ্য পেতে পারে। একইসঙ্গে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

ঝিনাইদহে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

অনলাইন ডেস্ক
ঝিনাইদহে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

ঝিনাইদহের সাফদারপুর রেলওয়ে স্টেশন এলাকায় তেলবাহী একটি ট্রেনের তিনটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। রবিবার (৭ জুন) সকাল ৬টায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন যশোর জংশনের স্টেশন মাস্টার আইনুল হাসান।

তিনি বলেন, ট্রেনটি খুলনা থেকে তেল নিয়ে পার্বতীপুরে যাচ্ছিল। পথে সাফদারপুর রেলওয়ে স্টেশন এলাকায় তিনটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এর ফলে খুলনার সঙ্গে উত্তরের পথে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

আরাকান আর্মির গুলিতে রোহিঙ্গা জেলে গুলিবিদ্ধ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আরাকান আর্মির গুলিতে রোহিঙ্গা জেলে গুলিবিদ্ধ
ছবি: কালের কণ্ঠ

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ শিকারে গিয়ে আরাকান আর্মির গুলিতে মো. আয়ুব (২৮) নামে এক রোহিঙ্গা জেলে গুলিবিদ্ধ হয়েছেন। তিনি উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১৪ এর ব্লক-৪ এর বাসিন্দা মৃত কালা মিয়ার ছেলে।

গত শুক্রবার সন্ধ্যায় হোয়াইক্যং সীমান্তের ওপারে নাফ নদীর রাখাইনের অভ্যন্তরে এ ঘটনা ঘটেছে। তবে তিনি শনিবার (৬ জুন) সকালে টেকনাফের হোয়াইক্যং ছোটবিল বিজিবি পোস্টের কাছে ফিরে আসেন। পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, শনিবার সকালে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ ছোটবিল পোস্টের নিকট মো. আইয়ুব (২৮) নামের ওই রোহিঙ্গা নাগরিক গুলিবিদ্ধ অবস্থায় উপস্থিত হন। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, গত শুক্রবার মাছ ধরার উদ্দেশ্যে তিনি সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে প্রায় ৫ কিলোমিটার মিয়ানমারের অভ্যন্তরে বগারদিয়া এলাকায় প্রবেশ করেন। এসময় আরাকান আর্মির সদস্যদের গুলিতে তিনি আহত হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় তিনি সীমান্ত এলাকায় পৌঁছালে বিজিবির সহযোগিতায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়।

বিজিবি কর্মকর্তা আরো জানান, সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে যেন কেউ মিয়ানমারে প্রবেশ না করে সে বিষয়ে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং তা চলমান রয়েছে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

অটোভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল চালকের

গাইবান্ধা প্রতিনিধি
অটোভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল চালকের
প্রতীকী ছবি

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা-রংপুর সড়কে ব্যাটারিচালিত একটি মোটরসাইকেল পেছন থেকে অটোভ্যানকে ধাক্কা দিলে অটোভ্যান চালক জয়নাল মিয়া (৬০) ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৬ জুন) দুপুরে জয়নাল মিয়া মারা যান। নিহত জয়নাল নলডাঙ্গা ইউনিয়নের কিশামত হামিদ পশ্চিমপাড়া গ্রামের মৃত ওসমান মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, গত ২৯ মে রাত ৯টার দিকে জয়নাল মিয়া অটোভ্যান নিয়ে নলডাঙ্গা-রংপুর সড়কের কিশামত হামিদ এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক জয়নাল মিয়া ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ওইদিন রাতেই তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়।

নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর গফুর সড়ক দুর্ঘটনায় জয়নাল মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।