• ই-পেপার

বিএনপির বহিষ্কৃত নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও

রাজশাহী

৯ বছরের শিশুকে যৌন হয়রানি, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
৯ বছরের শিশুকে যৌন হয়রানি, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
প্রতীকী ছবি

রাজশাহীর পবায় ৯ বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে ভ্যানচালক মতিন আলীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। 

সোমবার (৮ জুন) দুপুর ১টার দিকে পবা থানার নওহাটা এলাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অফিসের সামনে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মতিন আলী পবার দুয়ারি এলাকার বাসিন্দা। 

পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, মদনহাটি গ্রামের ৯ বছর বয়সী শিশুটি নওহাটা থেকে বাড়ি ফেরার জন্য ভ্যানচালক মতিন আলীর ভ্যানে ওঠে। পথে মতিন শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। শিশুটি বাধা দিলেও পথে বেশ কয়েকবার একই ধরনের আচরণ করা হয়। ভুক্তভোগী শিশু বাড়িতে পৌঁছে বিষয়টি তার বাবা ও স্বজনদের জানায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে মতিনকে আটক করে মারধর করেন। এতে সে আহত হন।
খবর পেয়ে পবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মতিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। 

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হামিদ জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় মতিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
 

নেত্রকোনায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংগৃহীত ছবি

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সবুজ মিয়া (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ জুন) গভীর রাতে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের জালশুকা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 আটক সবুজ মিয়া ওই গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জালশুকা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সবুজ মিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ ৩৫ হাজার টাকা।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

যমুনায় নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি
যমুনায় নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে পড়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর রেদুয়ান মাহমুদ (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার চিকাজানি ইউনিয়নের খোলাবাড়ী এলাকায় যমুনা নদীতে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করে। নিহত রেদুয়ান মাহমুদ ওই এলাকার আব্দুল আলিম মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে যমুনা নদীর পাড়ে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে রেদুয়ান নদীতে পড়ে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পাননি। পরে সোমবার দুপুরে নদীতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করে।

আরো পড়ুন
মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

 

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নদীতে নিখোঁজ হওয়ার তিন দিন পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলের ধাক্কায় কুঞ্জ মোহন সূত্রধর নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (৮ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর-সরাইল আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে।

নিহত কুঞ্জ মোহন (৬০) সূত্রধর উপজেলার নাসিরপুর এলাকার রমনী মোহনের ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, দুপুরের দিকে নাসিরনগর সদর থেকে মোটরসাইকেল নিয়ে দুই আরোহী দাঁতমণ্ডলের দিকে যাচ্ছিলেন। কলেজ মোড় এলাকায় হেঁটে চলতে থাকা বৃদ্ধকে ওই মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে তিনি আহত হলে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।