• ই-পেপার

টাঙ্গাইলে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবক নিহত

বদলগাছী

ঝুঁকিপূর্ণ বাঁকে বিশাল গর্ত, দুই মাসেও হয়নি সংস্কার

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
ঝুঁকিপূর্ণ বাঁকে বিশাল গর্ত, দুই মাসেও হয়নি সংস্কার
নওগাঁর বদলগাছীর আধাইপুর ইউনিয়নের চকআধাইপুর গ্রামে বালুপাড়া-গোঁবরচাপা সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে গর্ত সৃষ্টি হয়েছে। সম্প্রতি তোলা। -কালের কণ্ঠ

নওগাঁর বদলগাছীর আধাইপুর ইউনিয়নের বালুপাড়া-গোঁবরচাপা সড়কের চকআধাইপুর গ্রামের মন্দিরসংলগ্ন স্থানে ভেঙে বিশাল গর্ত সৃষ্টি হয় প্রায় দুই মাস আগে। সড়কটি সংস্কারে এখনো কোনো পদক্ষেপ চোখে পড়েনি। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। 

স্থানীয় সূত্র জানায়, সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীনে। প্রায় দুই মাস আগে ভারী বৃষ্টিতে উল্লেখিত স্থানে সড়কের অর্ধেক অংশ ধসে পড়লে বিশাল গর্ত সৃষ্টি হয়। ভাঙা স্থানের নিচ দিয়ে পানি নিষ্কাশনের জন্য  একটি পাইপ থাকলেও তা ক্ষতিগ্রস্ত হওয়ায় বৃষ্টির পানির তোড়ে সড়কের ওই স্থান ক্ষতিগ্রস্ত হয়। 

দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা নিজ উদ্যোগে গাছের ডালপালা, শুকনো গুঁড়ি ও বালুর বস্তা ফেললেও তা যানবাহন চলাচলের জন্য উপযোগী হয়। এর পরও ঝুঁকি নিয়ে হালকা যান চলাচল করছে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। একে তো ঝুঁ সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে তারা।

চকআধাইপুর গ্রামের বাসিন্দা নেজাম উদ্দিন বলেন, এই গভীর গর্তটি দীর্ঘদিন ধরে একই অবস্থায় রয়েছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। 

ভ্যানচালক শিমুল হোসেন বলেন, ভাঙা অংশটির পাশেই একটি বাঁক রয়েছে। ফলে বিপরীত দিক থেকে আসা যানবাহন আগে থেকে দেখা যায় না। সামনে গাড়ি চলে এলে আতঙ্কে থাকতে হয়। সামান্য অসতর্কতাই বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

এ বিষয়ে বদলগাছী উপজেলা প্রকৌশলী শাহিনুল ইসলাম বলেন, গ্রামের পানি নিষ্কাশনের সুবিধার্থে উপজেলা পরিষদের অর্থায়নে সেখানে একটি কালভার্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে সমস্যার স্থায়ী সমাধান হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ছনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত সরেজমিন  পরিদর্শন করে এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে প্রাণ গেল তরুণের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে প্রাণ গেল তরুণের
সংগৃহীত ছবি

চট্টগ্রামের কোতোয়ালি থানার লালদীঘির পাড় এলাকায় আর্জেন্টিনার পতাকা টাঙানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে মঙ্গলবার সকালে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মৃত ওই যুবকের নাম রামহরি বৈষ্ণব (২০)। তার বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কবিরপুর গ্রামে। তিনি লালদীঘির পাড় এলাকার একটি খাবারের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দীন কালের কণ্ঠকে বলেন, রামহরি লালদিঘী এলাকার একটি দোকানে কাজ করেন। সোমবার দুপুরে দোকানের টিনের চালের ওপর পতাকা লাগানোর কাজ করছিলেন রামহরি। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারের সংস্পর্শে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি ওসি বলেন, সব আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ মঙ্গলবার সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

চাঁদপুরে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত
সংগৃহীত ছবি

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় তোফায়েলেন্নেছা মায়া (৬৪) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) সকাল ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বনবিভাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তোফায়েলেন্নেছা মায়া বনবিভাগ রোডের পাটওয়ারী বাড়ির মৃত বেলাল পাটওয়ারীর স্ত্রী। তিনি চার কন্যাসন্তানের জননী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও তিনি মহাসড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া কুমিল্লাগামী বোগদাদ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ বাড়িতে নিয়ে যান।

নিহতের মেয়ে শাহীনা আক্তার জানান, তার মা প্রতিদিন সকালে ওই সড়ক দিয়ে হাঁটতে বের হতেন। মঙ্গলবারও হাঁটার সময় দুর্ঘটনার শিকার হন।

ঘটনার খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল ঘটনাস্থল ও নিহতের বাড়িতে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত বলেন, দুর্ঘটনার পর বাসটি দ্রুত স্থান ত্যাগ করায় এখনো সেটি শনাক্ত করা সম্ভব হয়নি। পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি চেয়ে অতিরিক্ত জেলা প্রশাসকের (এডিএম) কাছে আবেদন করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দুই হাজার ফুটের পতাকা নিয়ে শোভাযাত্রা আর্জেন্টিনার সমর্থকদের

চুয়াডাঙ্গা প্রতিনিধি
দুই হাজার ফুটের পতাকা নিয়ে শোভাযাত্রা আর্জেন্টিনার সমর্থকদের
সংগৃহীত ছবি

ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে আর্জেন্টিনার প্রতি ভালোবাসায় বর্ণিল-বর্ণাঢ্য ও আনন্দঘন শোভাযাত্রা হয়েছে চুয়াডাঙ্গায়। দীর্ঘ চার বছর পর আবারও হাজারো সমর্থকের অংশগ্রহণে এই আয়োজন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয় জেলার ক্রীড়াপ্রেমীদের মধ্যে। ব্রাজিল সমর্থকদের ১ হাজার ৩০০ ফুট পতাকাকে টেক্কা দিতে এবার আর্জেন্টিনা সমর্থকেরা বানালেন ২ হাজার ফুটের পতাকা।

মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে শহীদ হাসান চত্বর ঘুরে কোর্টমোড় হয়ে শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ব্যান্ড পার্টি, সাউন্ড সিস্টেমসহ নানা সাজসজ্জ্বায় উৎসবমুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

আয়োজকরা জানান, মোটরসাইকেলের পাশাপাশি পায়ে হেঁটে ২ হাজার ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা বহন করেছি আমরা। প্রিয় দল ও তারকা ফুটবলারদের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি ফুটবলকে ঘিরে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।

pppppppppppp

তারা আরও জানান, গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল নীল-সাদার আর্জেন্টিনা। এবারও এই দলের হাতেই উঠবে চ্যাম্পিয়ন ট্রফি। আর্জেন্টিনার কাছে  আমরা আকাশ সমান প্রত্যাশা রাখি। 

ব্রাজিল ভক্তদের উদ্দেশ্য করে আর্জেন্টিনা ভক্তরা বলেন, ব্রাজিলের হাতে রয়েছে সেভেন আপ ও আর্জেন্টিনার হাতে আছে চ্যাম্পিয়ন ট্রফি।

আর্জেন্টিনা সমর্থকদের এ ব্যতিক্রমী আয়োজন দেখতে শহরের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতি ছিল। ফুটবল উন্মাদনায় মুখরিত চুয়াডাঙ্গা আজ পরিণত হয়েছিল এক টুকরো ‘আর্জেন্টিনায়’।