তেজগাঁও কারওয়ান বাজার নিজ বাসায় আহনাফ তাজুয়ান (২২) নামের এক অনার্স পড়ুয়া শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আজ বৃহস্পতিবার (৪ জুন) ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্বজনরা।
মৃতের মামা মো. ফারুক হোসেন জানান, তার ভাগনে আহনাফ তাজুয়ান বনানীতে একটি ইউনিভার্সিটিতে অনার্সে পড়তো। সে মাদকে আসক্ত ছিল। তার মানসিক সমস্যাও ছিল। ভোরের সবার অগোচরে রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে তার মা দেখতে পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেজগাঁ থানার উপ-পরিদর্শক এসআই সৈয়দ বাইজিদ বলেন, ছেলেটা মাদকাসক্ত ছিল। ঠিকমতো ঘুমাতো না, মানসিক সমস্যা ছিল। ভোরে তার মা ও ছেলে একইসঙ্গে নামাজ পড়েছে। পরে তার মা ঘুমিয়ে পড়ে কিছু সময় পর ছেলের রুমে বাল্ব জ্বালানো দেখতে পেয়ে এগিয়ে এসে দেখেন তার ছেলে গলায় ফাঁস দিয়েছে।
পরে সেখান থেকে স্বজনরা তাকে উদ্ধার করে সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।




