• ই-পেপার

হাতিরঝিলে ‘ঢাকা ২৫কে’ ম্যারাথন শুক্রবার

রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

অনলাইন ডেস্ক
রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নানা প্রয়োজনে ঢাকার বাসিন্দারা দোকানপাট ও মার্কেট যান। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পান সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব। তাই চলুন জেনে নেওয়া যাক রবিবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
 

যেসব এলাকার দোকানপাট বন্ধ
আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট অঞ্চল, তেজগাঁও শিল্প অঞ্চল, ক্যান্টনমেন্ট, গুলশান-১, ২, বনানী, মহাখালী বাণিজ্যিক অঞ্চল, নাখালপাড়া, মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল অঞ্চল, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ।

বন্ধ থাকবে যেসব মার্কেট
বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসী পল্লী, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ এবং ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স, মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট।

বাড্ডায় ছুরিকাঘাতে প্রবাসীর স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
বাড্ডায় ছুরিকাঘাতে প্রবাসীর স্ত্রী নিহত
ফাইল ছবি

রাজধানীর মধ্যবাড্ডায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত প্রবাসীর স্ত্রী রোজিনা আক্তার (৩৮) মারা গেছেন। শনিবার (২০ জুন) রাত সাড়ে ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এর আগে শুক্রবার (১৯ জুন) রাত আনুমানিক ৯টার দিকে তিনি ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন।

রোজিনা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা সৌদি প্রবাসী মো. আউয়ালের স্ত্রী। বর্তমানে মেরুল বাড্ডায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

নিহতের ভাই জিহাদ ভুইয়া জানিয়েছেন, শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে আমার বোন মধ্যবাড্ডা এলাকায় বিকাশে টাকা তোলার উদ্দেশ্যে বের হন। পরে সংবাদ পাই, তিনি রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার পেটে ছুরিকাঘাত করা হয়েছে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় শনিবার রাত সাড়ে ১০টায় তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, আমার বোন বিকাশ থেকে টাকা তোলে বাসায় ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন, না কি টাকা তোলার আগেই পথে ঘটনার শিকার হয়েছেন, সে বিষয়ে জানতে পারিনি। তবে ধারণা, ছিনতাইকারীরাই ছুরিকাঘাত করেছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

শাহআলী থেকে চুরি হওয়া প্রাইভেট কার উদ্ধার, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
শাহআলী থেকে চুরি হওয়া প্রাইভেট কার উদ্ধার, যুবক গ্রেপ্তার
সংগৃহীত ছবি

রাজধানীর শাহআলী থানা এলাকা থেকে চুরি হওয়া একটি প্রাইভেট কার রংপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত জলিল মিয়া (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (২০ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার সকালে রংপুরের কোতোয়ালী থানা এলাকা থেকে চোরাই গাড়িটি উদ্ধার করা হয় এবং অভিযুক্ত জলিল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

শাহআলী থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গত মঙ্গলবার বিকেলে শাহআলী থানার ব্লক-জি এলাকার সুরমা ভবনের নিচের গ্যারেজ থেকে ভুক্তভোগী মো. রুহুল আমিন সবুজের মালিকানাধীন একটি টয়োটা প্রাইভেট কার চুরি হয়ে যায়। যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহআলী থানায় একটি মামলা করেন।

তিনি বলেন, মামলার পর শাহআলী থানা পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার সকালে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানা এলাকা থেকে চোরাই গাড়ি উদ্ধার করে এবং অভিযুক্ত জলিল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
 

ধানমণ্ডি ও হাতিরপুলে ডিএসসিসির অভিযান, জরিমানা ২৫ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক
ধানমণ্ডি ও হাতিরপুলে ডিএসসিসির অভিযান, জরিমানা ২৫ হাজার টাকা
ছবি: কালের কণ্ঠ

রাজধানীর ধানমণ্ডি, মিরপুর রোড ও হাতিরপুল এলাকায় অবৈধ দখল উচ্ছেদ, বর্জ্য ব্যবস্থাপনা এবং মশক নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানে মোট ২৪টি মামলায় ২৫ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২০ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে অঞ্চল-১-এর ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

১৮ নম্বর ওয়ার্ডের সায়েন্স ল্যাবরেটরি এলাকার বিপরীতে হাউস নম্বর-১, সড়ক নম্বর-২ এবং ধানমণ্ডি-মিরপুর সড়কের উভয় পাশের ফুটপাত ও সড়ক থেকে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়। এ সময় ফুটপাত ও সড়ক দখলের দায়ে তিনটি মামলায় তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এদিকে হাতিরপুলসংলগ্ন কাঁচাবাজার ও আশপাশের এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা এবং মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে সকাল থেকে বিকেল পর্যন্ত আরেকটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯–এর বিভিন্ন ধারায় ২১টি মামলায় ২২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

ডিএসসিসি জানিয়েছে, নাগরিক সচেতনতা বৃদ্ধি, বাজার ও দোকানপাটে শৃঙ্খলা ফিরিয়ে আনা, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং মশার প্রজননস্থল নিয়ন্ত্রণে এসব অভিযান পরিচালনা করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, নগরীর শৃঙ্খলা বজায় রাখা এবং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

অভিযান চলাকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।