• ই-পেপার

পদপিষ্ট হয়ে ভক্তের মৃত্যু, আল্লু অর্জুনকে আদালতে তলব

শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

অনলাইন ডেস্ক
শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

জনপ্রিয় মার্কিন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এর অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সৌদি আরবে তার নতুন চলচ্চিত্র ‘সেভেন ডগস’-এর শুটিং চলাকালীন তিনি আনুষ্ঠানিকভাবে মুসলিম হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তথ্যটি প্রকাশ্যে আসে।

সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আলালশেখ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, অভিনেতা এসপোসিতো একটি মসজিদের ভেতরে অল্প কয়েকজন মানুষের সাথে রয়েছেন। পরে তিনি সেখানে উপস্থিত অন্যদের সাথে নামাজেও অংশ নেন। ভিডিওটি শেয়ার হওয়ার পরপরই তা নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।

তুর্কি আলালশেখ জানিয়েছেন, চলচ্চিত্রের শুটিংয়ের জন্য সৌদি আরবে থাকাকালীন মুসলিমদের সাথে ইতিবাচক আলাপচারিতা ও তাদের আচার-আচরণে মুগ্ধ হন এসপোসিটো। এরপরই তিনি ইসলাম ধর্মের মূল বিশ্বাস ‘শাহাদা’ (কালেমা) পাঠ করে আনুষ্ঠানিকভাবে ধর্মান্তরিত হন।

ভাইরাল হওয়া ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘সেভেন ডগস’ ও ‘ব্রেকিং ব্যাড’ তারকা জিয়ানকার্লো এসপোসিটো সৌদি আরবে মুসলিমদের সাথে আলাপচারিতায় সন্তোষ প্রকাশ করেছেন। এরপর তিনি একটি মসজিদে শাহাদা পাঠ করেন এবং সহ-অভিনেতা ও কলাকুশলীদের সাথে নামাজে যোগ দেন। সমস্ত প্রশংসা আল্লাহর।’

জিয়ানকার্লো এসপোসিটো বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত একজন অভিনেতা। কয়েক দশক ধরে তিনি হলিউডে অভিনয় করছেন। ‘ব্রেকিং ব্যাড’ ও ‘বেটার কল সল’ সিরিজে খলনায়ক ‘গুস্তাভো ফ্রিলিং’-এর চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা পান। এছাড়া ‘দ্য বয়েজ’, ‘দ্য ম্যান্ডালোরিয়ান’ ও ‘গডফাদার অফ হারলেম’-এর মতো বিখ্যাত সিরিজ ও সিনেমাতেও তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

সূত্র : এনডিটিভি

বক্স অফিসে ঝড় তুলেছে ‘টয় স্টোরি ৫’

অনলাইন ডেস্ক
বক্স অফিসে ঝড় তুলেছে ‘টয় স্টোরি ৫’
সংগৃহীত ছবি

বক্স অফিসে ঝড় তুলেছে ‘টয় স্টোরি ৫’। উত্তর আমেরিকার ৪,৪২৫টি প্রেক্ষাগৃহ থেকে রেকর্ড ১৬০ মিলিয়ন ডলার আয় করে বক্স অফিসের শীর্ষে রয়েছে ‘টয় স্টোরি ৫’। এটি ইউনিভার্সালের ‘সুপার মারিও গ্যালাক্সি’ মুভি (১৩১.৭ মিলিয়ন ডলার)-কে পেছনে ফেলে চলতি বছরের সবচেয়ে বড় ওপেনিংয়ের রেকর্ড গড়েছে।

শুধু তাই নয়, এটি ২০১৯ সালের ‘টয় স্টোরি ৪’-এর ১২০ মিলিয়ন ডলারের রেকর্ড ভেঙে এই ফ্র্যাঞ্চাইজির ইতিহাসের সবচেয়ে বড় উদ্বোধনী আয়। বিশ্বজুড়ে সিনেমাটি ইতিমধ্যেই ৩১২ মিলিয়ন ডলার আয় করেছে, যেখানে এর নির্মাণ বাজেট ছিল ২৫০ মিলিয়ন ডলার। অ্যানিমেশন সিনেমার ইতিহাসে এটি দ্বিতীয় বৃহত্তম ওপেনিং, যার সামনে কেবল রয়েছে ২০১৮ সালের ‘ইনক্রেডিবলস ২’ (১৮২.৭ মিলিয়ন ডলার)।

পিক্সারের অভিজ্ঞ পরিচালক অ্যান্ড্রু স্ট্যানটনের পরিচালনায় এই পঞ্চম কিস্তিতে দেখা যাবে উডি (টম হ্যাঙ্কস), বাজ লাইটইয়ার (টিম অ্যালেন) ও জেসিদের দলটিকে। এবারের গল্পে তাদের মালিক ‘বনি’ খেলনা ছেড়ে ‘লিলি প্যাড’ নামের একটি নতুন স্মার্ট ট্যাবলেটের প্রতি আসক্ত হয়ে পড়ে। গ্যাজেটের দুনিয়া থেকে বনিকে ফিরিয়ে আনার এক মজার লড়াই ফুটে উঠেছে এই সিনেমায়। সিনেমাটির আরেকটি বড় আকর্ষণ হলো বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট। তিনি এই সিনেমার সাউন্ডট্র্যাকের জন্য ‘আই নিউ ইট, আই নিউ ইউ’ নামে একটি নতুন গান লিখেছেন।

রটেন টমেটোজে সিনেমাটি ৯৪% রেটিং পেয়েছে এবং দর্শকদের ভোটে ‘এ’ গ্রেড পেয়েছে। ফলে পরিবার নিয়ে দেখার জন্য সিনেমাটি এখন সবার প্রথম পছন্দ। সাম্প্রতিক বছরগুলোতে মৌলিক অ্যানিমেশন সিনেমা কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়লেও, সিক্যুয়েল বা পরের পর্বের সিনেমাগুলো বক্স অফিসে ব্যাপক সফল হচ্ছে। এর আগে ২০২৪ সালের ‘ইনসাইড আউট ২’ (১.৬ বিলিয়ন) এবং ২০২৫ সালের ‘জুটোপিয়া ২’ (১.৮ বিলিয়ন ডলার) আয় করেছিল। সিনেমার এই আয়ের ধারা দেখে বিশেষজ্ঞরা ধারণা করছেন, ‘টয় স্টোরি ৫’ খুব দ্রুতই ১ বিলিয়ন ডলারের ক্লাবে প্রবেশ করবে এবং ফ্র্যাঞ্চাইজির আগের সব রেকর্ড ভেঙে ইতিহাসের অন্যতম সেরা ব্যবসা সফল সিনেমা হবে।

সূত্র : ভ্যারাইটি

এক সিনেমায় অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক
এক সিনেমায় অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা
সংগৃহীত ছবি

বলিউড পেরিয়ে হলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবার নতুন এক আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করতে যাচ্ছেন। এই সিনেমায় তাঁর সহশিল্পী হিসেবে থাকছেন অস্কারজয়ী হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা নিজেই খবরটি নিশ্চিত করেছেন। তবে সিনেমাটির নাম, গল্প কিংবা নিজের চরিত্র সম্পর্কে এখনই কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। 

তবু অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে তাঁর অভিনয়ের খবর প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

গত এক দশকে হলিউডে ধারাবাহিকভাবে নিজের অবস্থান শক্ত করেছেন প্রিয়াঙ্কা। ‘বেওয়াচ’, ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’ ও ‘দ্য ব্লাফ’-এর মতো চলচ্চিত্রের পাশাপাশি ‘কোয়ান্টিকো’ এবং ‘সিটাডেল’-এর মতো জনপ্রিয় সিরিজেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

এদিকে বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন পরিচালক এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত নতুন সিনেমার শুটিংয়ে। অস্থায়ীভাবে ‘বারাণসী’ নামে পরিচিত এই ছবিতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন।

বর্তমানে হায়দরাবাদে ছবিটির শুটিং চলছে। শুটিং সেটের পরিবেশকে ‘আনন্দময়’ উল্লেখ করে প্রিয়াঙ্কা জানান, কাজের ব্যস্ততার পাশাপাশি পুরো ইউনিট একসঙ্গে সময়ও উপভোগ করছে।

রাজামৌলির সিনেমার পাশাপাশি প্রিয়াঙ্কার হাতে রয়েছে আরও কয়েকটি আন্তর্জাতিক প্রজেক্ট। এর মধ্যে রয়েছে অরল্যান্ডো ব্লুমের সঙ্গে একটি যৌথ প্রযোজনার সিনেমা এবং নির্মাতা মীরা নায়ারের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘আমরি’।

ব্রাজিল-আর্জেন্টিনা লড়াইয়ে জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

বিনোদন প্রতিবেদক
ব্রাজিল-আর্জেন্টিনা লড়াইয়ে জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’
সংগৃহীত ছবি

ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের লড়াই এবার দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ। সিরিজটির পঞ্চম সিজনের ১৩তম পর্বে ফুটবল উন্মাদনাকে ঘিরে দর্শকদের জন্য থাকছে বিশেষ আয়োজন।

বিষয়টি নিশ্চিত করেছেন নাটকটির নির্মাতা কাজল আরেফিন অমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ’-এর ১৩তম পর্বে ফুটবলের সবচেয়ে জনপ্রিয় দুই দলের সমর্থকদের উত্তেজনাপূর্ণ দ্বন্দ্ব তুলে ধরা হবে।

May be an image of text that says 'ARTHE bongő PRODUCER. WRITER& DIRECTOR KAJAL AREFIN OME boom BACHELOR POINT SEASON5 A0 专 LET'SPLAY LET'S PLAY ARGENTINA VS BRAZIL EXPERIENCE THE EXC EXCITING MATCH CHAPTER 13 ON bongö PRE NOW CHATUREAT 카 THEPALACI 100 LUCKY WINNER WILL GET CHANCE TO ENJOYT HE MATCHL SPeCIAL MECIAL fordi'

পোস্টে তিনি লিখেছেন, “আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল। ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের উত্তেজনাপূর্ণ লড়াই এবার ‘ব্যাচেলর পয়েন্ট’-এ।”

নতুন পর্বকে ঘিরে দর্শকদের জন্য বিশেষ চমকের ঘোষণাও দিয়েছেন এই নির্মাতা। 

তিনি জানান, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এ আগাম বুকিং (প্রি-বুক) করলে ১০০ জন দর্শক কাবিলা, নেহালসহ জনপ্রিয় চরিত্রদের নিয়ে আয়োজিত একটি বিশেষ খেলা সরাসরি উপভোগ করার সুযোগ পাবেন।

ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে নতুন পর্বটি নিয়ে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা।