• ই-পেপার

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ১০৮ পদে নিয়োগ

বিসিএসে মৌখিক পরীক্ষায় ১০০ নম্বর বহাল থাকছে : প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
বিসিএসে মৌখিক পরীক্ষায় ১০০ নম্বর বহাল থাকছে : প্রতিমন্ত্রী
সংগৃহীত ছবি

বাংলাদেশ সিভিল সার্ভিসের মাধ্যমে প্রজাতন্ত্রের কর্মকর্তা নিয়োগের মৌখিক পরীক্ষায় ১০০ নম্বর বহাল থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

রবিবার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ১১তম দিনে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।

তিনি জানান, বিসিএস পরীক্ষার ভাইভা প্রক্রিয়াকে আরো স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে মৌখিক পরীক্ষার মোট নম্বর ২০০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বর বহাল থাকবে।

সংসদকে তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১১ ডিসেম্বরে প্রকাশিত একটি বিশেষ প্রজ্ঞাপনের (এস.আর.ও. নং ৪১২-আই/২০২৪) মাধ্যমে এই নিয়ম কার্যকর করা হয়েছে। এই প্রজ্ঞাপনের বিধি ১৮-এর উপ-বিধি (১)-এর টেবিল অনুযায়ী মৌখিক পরীক্ষার এই নম্বর পরিমার্জন করা হয়। চলমান ৪৭তম বিসিএস থেকেই ১০০ নম্বরের এই নতুন নিয়মে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।

মন্ত্রী জানান, বিশেষ বিসিএস হিসেবে পরিচিত ৪৮তম ও ৪৯তম বিসিএসেও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে। এটি মূলত ২০২৫ সালের ২৭ মে প্রকাশিত সংশোধিত বিধিমালা ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’-এর বিশেষ বিধান অনুযায়ী সম্পন্ন হয়েছিল। আসন্ন ৫০তম বিসিএস এবং এর পরবর্তী সব বিসিএস পরীক্ষায় ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে বিসিএস পরীক্ষা আরো স্বচ্ছ, গতিশীল ও বৈষম্যহীন হবে।

সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ দেবে বুয়েট

অনলাইন ডেস্ক
সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ দেবে বুয়েট
সংগৃহীত ছবি

জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। প্রতিষ্ঠানটিতে বিভিন্ন বিভাগ বা ইনস্টিটিউটে প্রভাষক পদে মোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে।

পদের বিবরণ এবং সরাসরি সাক্ষাৎকারের তারিখ ও সময়

বুয়েটে সরাসরি সাক্ষাৎকারে চাকরি

আবেদন প্রক্রিয়া

ওয়াক ইন ইন্টারভিউ প্রার্থীদের উল্লিখিত সময়সূচি অনুযায়ী কাউন্সিল ভবনে উপস্থিত হয়ে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার/জমা রশিদসহ বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে (ওয়াক ইন ইন্টারভিউ-এর ক্ষেত্রে REG-2 ফরম) সকল অতীত ও বর্তমান চাকরির পদমর্যাদা, বেতন স্কেল ও তারিখ উল্লেখপূর্বক ১৭ সেট পূর্ণাঙ্গ আবেদনপত্র সেখানে দায়িত্বরত কর্মকর্তার নিকট জমা দিতে হবে।

১ সেটের সাথে ৩ কপি সত্যায়িত ছবি এবং কম্পট্রোলার বুয়েট-এর অনুকূলে সকল পদসমূহে আবেদনের জন্য ৬০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার অথবা কম্পট্রোলার অফিস কর্তৃক প্রদত্ত নির্ধারিত জমা রশিদের মাধ্যমে সোনালী ব্যাংক বুয়েট শাখায় নগদ টাকা জমা প্রদানপূর্বক, টাকার রশিদ সংযুক্ত করত: প্রত্যেক সেটের সঙ্গে আবেদনপত্র/Forwarding Letter-সহ সকল সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল, ট্রান্সক্রিপ্ট/মার্কশীট, অভিজ্ঞতার সনদ এবং এনআইডির সত্যায়িত কপি (সকল কাগজপত্র বাঁধাইকৃত সেট) সংযুক্ত করতে হবে।

অসম্পূর্ণ, ভুল তথ্যসংবলিত এবং ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থীর শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়।

বিদেশি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগ/অফিস কর্তৃক যথানিয়মে ইকুয়্যিভ্যালেন্স সম্পাদন সাপেক্ষে আবেদনপত্র প্রসেস করা হবে। আবেদনের জন্য নির্ধারিত ফরম (REG-2) এবং শিক্ষক পদের RQ এই বিশ্ববিদ্যালয়ের Website (regoffice.buet.ac.bd)-এর ডাউনলোড পেইজ থেকে সংগ্রহ করা যাবে।

সাক্ষাৎকারের সময় প্রার্থীদের সকল মূল সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট/মার্কশীট, প্রশংসাপত্র, অভিজ্ঞতার সনদ, এনআইডি প্রদর্শন করতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন

রাষ্ট্রপতির কার্যালয়ে চাকরির সুযোগ

অনলাইন ডেস্ক
রাষ্ট্রপতির কার্যালয়ে চাকরির সুযোগ
প্রতীকী ছবি

রাষ্ট্রপতির কার্যালয়ের অধীন জন বিভাগে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ১৬ ও ২০তম গ্রেডে ২টি পদে ১৯ কর্মী নিয়োগের লক্ষ্যে ১৫ জুন এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী ২১ জুন সকাল ১০টা থেকে শুরু হয়ে এ আবেদন চলবে ৩০ জুলাই বিকেল ৪টা পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : রাষ্ট্রপতির কার্যালয় (জন বিভাগ)

 

পদের নাম : অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা : ৫টি

বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা

এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে
কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে
ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা থাকতে হবে

পদের নাম : অফিস সহায়ক

পদসংখ্যা : ১৪টি

বেতন স্কেল : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদনের যোগ্যতা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

চাকরির ধরন : পূর্ণকালীন (স্থায়ী)

প্রার্থীর ধরন : নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

প্রার্থীর বয়স : ১৮-৩২ বছর (১ জুন ২০২৬ তারিখে)

আবেদন ফি : টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ১১২ টাকা, ২ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব পদে অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মধ্যে জমা দিতে হবে;

যেভাবে আবেদন করবেন

আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে এবং ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।

ডিএনসিসিতে ১৭৮ পদে বড় নিয়োগ, আবেদন শুরু ১৮ জুন

অনলাইন ডেস্ক
ডিএনসিসিতে ১৭৮ পদে বড় নিয়োগ, আবেদন শুরু ১৮ জুন
সংগৃহীত ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১১ থেকে ১৬ গ্রেডের ১০ ক্যাটাগরির ১৭৮টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১৮ জুন এ আবেদন শুরু হয়ে চলবে ১৭ জুলাই ২০২৬ পর্যন্ত।

চাকরির বিবরণ

১. পদের নাম : স্বাস্থ্য পরিদর্শক

পদসংখ্যা : ৮
বেতন স্কেল ও গ্রেড : ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড–১১)

২. পদের নাম : রেভিনিউ সুপারভাইজার

পদসংখ্যা : ১৫
বেতন স্কেল ও গ্রেড : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)

৩. পদের নাম : ওয়ার্ড সচিব

পদসংখ্যা : ১৬
বেতন স্কেল ও গ্রেড : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)

৪. পদের নাম : মশক নিয়ন্ত্রণ পরিদর্শক

পদসংখ্যা : ৭
বেতন স্কেল ও গ্রেড : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)

৫. পদের নাম : ভেটেরিনারি পরিদর্শক/ জবাইখানা পরিদর্শক

পদসংখ্যা : ১৮
বেতন স্কেল ও গ্রেড : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)

৬. পদের নাম : পরিচ্ছন্নতা পরিদর্শক

পদসংখ্যা : ২৬
বেতন স্কেল ও গ্রেড : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)

৭. পদের নাম : ইপিআই সুপারভাইজার

পদসংখ্যা : ১০
বেতন স্কেল ও গ্রেড : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

৮. পদের নাম : স্প্রেম্যান সুপারভাইজার

পদসংখ্যা : ৩৪
বেতন স্কেল ও গ্রেড : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

৯. পদের নাম : বাতি পরিদর্শক

পদসংখ্যা : ১৫
বেতন স্কেল ও গ্রেড : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

১০. পদের নাম : লেজারকিপার

পদসংখ্যা : ২৯
বেতন স্কেল ও গ্রেড : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

বয়সসীমা

১৭ জুলাই ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর।

আবেদনের নিয়ম

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন ফি

১ নম্বর পদ : ১৬৮ টাকা (সার্ভিস চার্জ, ভ্যাটসহ)

২ থেকে ১০ নম্বর পদ : ১১২ টাকা (সার্ভিস চার্জ, ভ্যাটসহ)

আবেদনের সময়সীমা

আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় : ১৮ জুন ২০২৬, সকাল ১০টা।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় : ১৭ জুলাই ২০২৬, বিকেল ৪টা।