• ই-পেপার

সংসদে প্রতিমন্ত্রী

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

একনজরে আজকের কালের কণ্ঠ (১০ জুন)

অনলাইন ডেস্ক
একনজরে আজকের কালের কণ্ঠ (১০ জুন)
পণ্যের দাম কমার পাল্লাই ভারী

পণ্যের দাম কমার পাল্লাই ভারী

ভঙ্গুর অর্থনীতি ও বিনিয়োগ-কর্মসংস্থানহীন উচ্চ মূল্যস্ফীতির কঠিন সময় পার করছে দেশের মানুষ। ঠিক এ রকম সংকটকালে...

 

বিশ্ব ফুটবলে রূপকথা রচনার পর্ব শুরু কাল

বিশ্ব ফুটবলে রূপকথা রচনার পর্ব শুরু কাল

ক্ষণগণনার পালা সাঙ্গ করে এসে গেল বহুকাঙ্ক্ষিত সেই মাহেন্দ্রক্ষণ! আগামীকাল রাতে পর্দা উঠবে ২০২৬ সালের ফুটবল...

 

সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে সন্তানকে রক্ষা করুন

সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে সন্তানকে রক্ষা করুন

কয়েক বছর আগে বাংলাদেশের একটি পত্রিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে ছাত্রদের গাদাগাদি করে থাকার ছবি ছাপা...

 

ইসলামী ব্যাংক নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল

ইসলামী ব্যাংক নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল

ইসলামী ব্যাংক নিয়ে জাতীয় সংসদে উত্তপ্ত আলোচনা হয়েছে। এ নিয়ে সরকার ও বিরোধী দলের সদস্যরা মুখোমুখি অবস্থান নিয়ে...

 

নজরদারির ফাঁকেই চলছে ‘প্রেসক্রিপশন বাণিজ্য’

নজরদারির ফাঁকেই চলছে ‘প্রেসক্রিপশন বাণিজ্য’

সামান্য পিঠব্যথা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞকে দেখিয়েছিলেন ষাটোর্ধ্ব...

 

একনেকে ৩,৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৩,৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট তিন হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়সংবলিত ১০টি উন্নয়ন...

 

ওষুধশিল্পের অনৈতিক বিপণন বন্ধে সমিতিকেই দায়িত্ব নিতে হবে

ওষুধশিল্পের অনৈতিক বিপণন বন্ধে সমিতিকেই দায়িত্ব নিতে হবে

দেশের ওষুধশিল্প এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে আমাদের ওষুধ এখন বিশ্ববাজারে হচ্ছে, যা...

 

২১ বছর পর অজি-বধের গল্প

২১ বছর পর অজি-বধের গল্প

এলেন, দেখলেন, জয় করলেন। গতকাল মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মোসাদ্দেক হোসেনের...

 

বাইক দুর্ঘটনায় দিনে নিহত ৭

বাইক দুর্ঘটনায় দিনে নিহত ৭

দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রধান কারণ হয়ে উঠেছে মোটরসাইকেল (বাইক) দুর্ঘটনা। গত কয়েক বছরে বাইকের সংখ্যা যেমন...

 

পুরো চার্জে ৬ ঘণ্টা মাঠে গড়াবে ফুটবল

পুরো চার্জে ৬ ঘণ্টা মাঠে গড়াবে ফুটবল

ছোটবেলায় দোকানে গিয়ে চামড়ার বলে হাওয়া দেওয়ার স্মৃতি নিশ্চয়ই অনেকের আছে। তবে প্রযুক্তির ছোঁয়ায় পৃথিবী এখন...

 

কুমিল্লায় পুলিশের ওপর হামলা ভাঙচুর থ্রি-হুইলার চালকদের

কুমিল্লায় পুলিশের ওপর হামলা ভাঙচুর থ্রি-হুইলার চালকদের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ে অবৈধ থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের...

 

সোহেল-স্বপ্নার ডেথ রেফারেন্স হাইকোর্টে

সোহেল-স্বপ্নার ডেথ রেফারেন্স হাইকোর্টে

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার দায়ে সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না...

 

শেরপুর ও গফরগাঁওয়ে দুই কলেজছাত্র হত্যা

শেরপুর ও গফরগাঁওয়ে দুই কলেজছাত্র হত্যা

শেরপুর ও গফরগাঁওয়ে দুই শিক্ষার্থী খুন হয়েছে। তা ছাড়া কিশোরগঞ্জে ব্যবসায়ী, লালমনিরহাটে কিশোর, যশোরে প্রতিবাদী...

 

জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হচ্ছে আজ

জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হচ্ছে আজ

যথাযোগ্য মর্যাদায় আজ বুধবার বাংলাদেশে পালিত হতে যাচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। প্রতিবছর ২৯ মে...

 

ধর্ষণ : বাংলাদেশের জবাবদিহিহীন সংকট

ধর্ষণ : বাংলাদেশের জবাবদিহিহীন সংকট

ধর্ষণ একটি সমাজের নিজের ওপর করা সবচেয়ে বিধ্বংসী অপরাধগুলোর মধ্যে একটি। এটি একই সঙ্গে সবচেয়ে অন্তরঙ্গ ধরনের...

 

বিষাক্ত ধোঁয়া ও শব্দদূষণে বিপন্ন শৈশব

বিষাক্ত ধোঁয়া ও শব্দদূষণে বিপন্ন শৈশব

রাজধানীর বাড্ডা, বিশেষ করে সাঁতারকুল ও উত্তর বাড্ডা এলাকা একসময় ছিল শান্ত আবাসিক অঞ্চল। কিন্তু বর্তমানে এই...

 

ভরণ-পোষণ আইন কি বৃদ্ধদের নিঃসঙ্গতা কাটাতে পারে

ভরণ-পোষণ আইন কি বৃদ্ধদের নিঃসঙ্গতা কাটাতে পারে

প্রযুক্তির এই যুগে আমরা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সংযুক্ত। কিন্তু একই সঙ্গে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি...

 

অসাধারণ মানুষের গুণাবলি ও জীবনাদর্শ

অসাধারণ মানুষের গুণাবলি ও জীবনাদর্শ

মানুষের সমাজে কেউ ধন-সম্পদ, ক্ষমতা বা খ্যাতির কারণে সম্মানিত হয়, আবার কেউ নীরবে ও অপ্রকাশ্যে জীবন যাপন করেও মহান...

 

শিশুর নিরাপত্তায় ইসলামের শিক্ষা

শিশুর নিরাপত্তায় ইসলামের শিক্ষা

শিশুরা পেলব ফুলের মতো। তারা সমাজের সবচেয়ে কোমল ও স্পর্শকাতর অংশ। মা-বাবা, অভিভাবক, পরিবার ও সমাজের ভুল সিদ্ধান্ত...

 

গ্রিসে মুসলমানদের উত্থান-পতনের ইতিহাস

গ্রিসে মুসলমানদের উত্থান-পতনের ইতিহাস

গ্রিস আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও পশ্চিমা দর্শনের সূতিকাগার। প্রাচীন সভ্যতার লীলাভূমি এই দেশের দাপ্তরিক নাম...

 

সাফজয়ী ঋতুপর্ণার ঘর নির্মাণে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার

অনলাইন ডেস্ক
সাফজয়ী ঋতুপর্ণার ঘর নির্মাণে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
সংগৃহীত ছবি

পার্বত্য জেলা রাঙামাটির কৃতি সন্তান ও জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিন ধরে নানান প্রতিশ্রুতির প্রহর গোনার অবসান ঘটিয়ে মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনে এক অনানুষ্ঠানিক আয়োজনে সাফ নারী চ্যাম্পিয়নশিপ বিজয়ী এই ফুটবলারের হাতে গৃহনির্মাণের বিশেষ চেক তুলে দেন প্রধানমন্ত্রী। 

সংসদ অধিবেশন শুরুর প্রাক্কালে আয়োজিত এই সংক্ষিপ্ত কার্যক্রমে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই সরাসরি এই সহায়তা নিশ্চিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

উল্লেখ্য, এর আগেও তারকা এই ফুটবলারের পরিবারের পাশে দাঁড়িয়েছিল সরকার ও সংশ্লিষ্ট নেতৃত্ব। ২০২৫ সালের ৯ জুলাই তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের দিক-নির্দেশনায় ঋতুপর্ণার ক্যান্সার আক্রান্ত মা ভূজোপতি চাকমার চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছিল। সে সময় সংগঠনের উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এবং আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সরাসরি পরিবারের কাছে এই সহায়তা পৌঁছে দেন।

ঋতুপর্ণা চাকমা দেশীয় ও আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। পাহাড়ি অঞ্চলের এক সাধারণ ও সংগ্রামী পরিবার থেকে উঠে আসা এই ফুটবলার নিজের মেধা, অক্লান্ত পরিশ্রম ও একনিষ্ঠ প্রতিভার জোরে আজ জাতীয় দলের অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছেন। ২০২২ এবং ২০২৪ সালে বাংলাদেশ নারী ফুটবল দলের সাফ চ্যাম্পিয়নশিপ জয়লাভের পেছনে তার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া, ২০২৫ সালে দেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এএফসি উইমেন্স এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করার গৌরবময় অভিযানেও তিনি অনবদ্য পারফরম্যান্স প্রদর্শন করেন।

‘আর্থিক সংকটে চিকিৎসা হতো না’: সেনাবাহিনীর কল্যাণে দৃষ্টি ফিরে পেয়ে আবেগাপ্লুত উপকারভোগীরা

‘আর্থিক সংকটে চিকিৎসা হতো না’: সেনাবাহিনীর কল্যাণে দৃষ্টি ফিরে পেয়ে আবেগাপ্লুত উপকারভোগীরা
সংগৃহীত ছবি

দৃষ্টিহীনদের পাশে আলো হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোন। পৃথিবীর আলো নতুন করে দেখতে পাচ্ছে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার ৮৪ জন পাহাড়ি-বাঙালি নারী ও পুরুষ। এখন দৃষ্টিশক্তি ফিরে পাওয়াদের দোয়া ও প্রশংসায় ভাসছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। 

উল্লেখ্য, এর আগে দীঘিনালা সেনা জোনের সহযোগিতায় ৬৭ জন সফল অপারেশন শেষে বাড়ি ফিরেছেন। বর্তমানে তারা সুষ্ঠুভাবে পৃথিবীর আলো উপভোগ করছেন।  

৭ মে থেকে ১২ মে ২০২৬ পর্যন্ত ২৪ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি সেনা জোনের উদ্যোগে সুবিধাবঞ্চিত এক হাজার পাহাড়ি-বাঙালি নারী ও পুরুষকে চিকিৎসা দেওয়ার পাশাপাশি ১২৭ জনের চোখের ছানি অপারেশনের জন্য তালিকাভুক্ত ও শতাধিক ব্যক্তিকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। পরবর্তী ধাপে চোখের অপারেশনের আগ্রহী ৮৪ জন পাহাড়ি-বাঙালি নারী ও পুরুষকে অপারেশনসহ উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে পাঠানো হয়। এ ক্ষেত্রে মহালছড়ি সেনা জোন রোগীদের আসা-যাওয়া খাওয়াসহ যাবতীয় খরচ বহন করেন। চোখের আলো ফিরে পেয়ে তারা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন।

খাগড়াছড়ি পার্বত্য জেলার অনেক এলাকা দুর্গম হওয়ায় সেখানে চিকিৎসকদের জন্য চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া কঠিন। সেনাবাহিনীই দুর্গম এলাকায় একমাত্র ভরসা।

মহালছড়ি জোনের আবাসিক মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন বোরহান উদ্দিন বায়েজিদ বলেন, মানবিকতা ও দায়িত্ববোধ থেকে এ উদ্যোগ। চিকিৎসার পর রোগী ও তাদের স্বজনদের হাসিমুখ এটাই আমাদের সার্থকতা।

মহালছড়ি সেনা জোন শুধু চিকিৎসাসেবাই করেননি, বরং ৮৪ জন মানুষের জীবনে ফিরিয়ে দিয়েছেন নতুন আশা ও নতুন সম্ভাবনা। বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনহিতকর কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান মহালছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মো. আল-জাবির আসিফ।

এয়ারকন্ডিশন রুমে বসে বাজেট হচ্ছে : শওকত আজিজ রাসেল

অনলাইন ডেস্ক
এয়ারকন্ডিশন রুমে বসে বাজেট হচ্ছে : শওকত আজিজ রাসেল

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল বলেছেন, ‘টোটাল বাজেটটাই হচ্ছে এয়ারকন্ডিশন রুমে বসে। বাস্তবতার সঙ্গে তাদের কতটুকু সম্পর্ক আছে- এ নিয়ে আমি আশাহত।’

মঙ্গলবার (৯ জুন) কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার ‘দ বিজনেস রিভিউ শো’তে তিনি এসব কথা বলেন।

দীর্ঘদিন ধরেই উচ্চ মূল্যস্ফীতি, উচ্চ সুদের হার, উচ্চ রাজস্ব ঘাটতি, বিনিয়োগ ও কর্মসংস্থান সংকটে ভুগছে দেশের অর্থনীতি। এরই মধ্যে যাত্রা শুরু করেছে বর্তমান সরকার। ঘোষিত হতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের বিশাল বাজেট।

বর্তমান অর্থনীতির সংকট নিয়ে কথা বলতে গিয়ে শওকত আজিজ রাসেল বলেন, ‘সংকটটা প্রকট। এর উৎপত্তি হয়- যখন অর্থনীতির সাইজ বড় হয়, পাশাপাশি কিন্তু লুটিংও বড় আকার নিতে থাকে। এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়- মনে করেন রাজকোষের টাকা গায়েব করে দেওয়া, সুইচ টিপে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চলে যাওয়া, তারপর বিভিন্ন নামে-বেনামে টাকা বের করে নেওয়া...। এটার প্রতিফলনই কিন্তু ক্রমশ আজকে এই জায়গায়।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার যখন এসছিলেন, তাদের অনেক কিছু করণীয় ছিল। আমরা ওগুলো কিন্তু ফ্ল্যাগ করেছি যে, আপনি এখন যদি প্রতিযোগিতামূলক বাজারে এই প্রটেকশনগুলো না দেন, তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে আমাদের ফ্যাক্টরিগুলো ক্রমশ বন্ধ হবে এবং ঠিক তাই হয়েছে।’

বিটিএমএ সভাপতি বলেন, ‘জনগণের এখন প্রত্যাশা, একটা ভালো বাজেট হবে। এটা কিন্তু সবারই একটা প্রত্যাশা বা বিএনপি সবসময় ভালো বাজেট দিয়ে আসছে- এবারও নিশ্চয়ই ভালো হবে। কিন্তু হবে কোথা থেকে? আমরা তো প্রায় ২০ থেকে ৩০ শতাংশ পুরানো ডেট নিয়ে চলছি। এই ডেটগুলা কিন্তু আগামী বছরও থাকবে। বরং ক্রমশ আরো বড় হবে। তারপর আছে অনগোইং খরচা, যেগুলো আপনাকে করতেই হবে। গভমেন্টের যে এক্সপেন্সেস আছে, সেটা আপনি থামাতে পারছেন না। তাহলে গঠনমূলক কাজ বা টাকা, মানে সার্কুলেশনে ইনজেক্ট করার যে সুযোগ, ওই টাকাটা কোথায়?’

তিনি উল্লেখ করেন, ‘আমরা এখন যে স্বপ্ন দেখছি, এতগুলো টাকা আসবে, এভাবে এভাবে খরচ করব- দিজ আর অল উশফুল থিংকিং। আপনার ফসল আসার আগেই আপনি ফসল বিক্রির প্ল্যান করে ফেলেছেন বা গাছে আম ধরার আগে আপনি বিক্রি করে ফেলেছেন ঘটনাটা এরকম দাঁড়ায়।’

তিনি আরো বলেন, ‘আপনি ক্যালকুলেটর নিয়ে বসছেন এসি রুমে। তত্ত্বাবধক সরকার অন্তত আমাদের ফ্যাক্টরিতে গিয়ে গ্যাসের মিটার চেক করছে। এইযে এত বড় বাজেট হচ্ছে, সরকারের কোনো অঙ্গ সংস্থান আমাদের ফ্যাক্টরিতে গিয়ে দেখেছে যে, চালু আছে না বন্ধ? এই ফ্যাক্টরি চালু করাটা ঠিক হবে কি হবে না? একে অর্থায়ন করা উচিত হবে কি হবে না? মনে করেন যে, গরু দুধ দেবে না, তাকে তো ঘাস খাইয়ে লাভ নাই। সেটা আপনি স্লটারিং-এর জন্য এলোকেট করেন। আর যে দুধ দেবে, তাকে আপনি ঘাস খাওয়ালে কিছু রিটার্ন পাবেন। কই এরকম কোনো অক্টিভিটিই দেখিনি।’

শওকত আজিজ রাসেল বলেন, ‘টোটাল বাজেটটাই হচ্ছে এয়ারকন্ডিশন রুমে বসে। বাস্তবতার সঙ্গে তাদের কতটুকু সম্পর্ক আছে- আমি আশাহত। আমি মনে করি, এখানে কাজ করার সুযোগ আছে। আপনি ভালো ভালো প্রজেক্ট নিয়ে আসবেন, ভালো ভালো বাজেট দেবেন, ভালো ভালো সেক্টরে বাজেটের নাম্বার বাড়িয়ে দেবেন- এটা দেখতে সুন্দর লাগবে। কিন্তু মানুষ যখন খেতে পারবে না, চলতে পারবে না, ১০০ দিনে ৬০০ খুন- এটাই আপনার বাজেটের সবচেয়ে বড় চিন্তার বিষয় হওয়া উচিত। কেন কর্মসংস্থান নাই। কর্মসংস্থান না থাকলে এটা ক্রমশ আরো বাড়বে। আমরা হয়তো গাড়ি নিয়ে বের হতেও পারবো না। গাড়িগুলার পেট্রোল কেনার টাকা থাকে কিনা আমাদের সেটা নিয়ে ভাবতে হবে।’

বিগত অন্তর্বর্তী সরকার ইতিবাচক সাড়া দেয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘তারা আমাদের কথাবার্তাও সেভাবে কর্ণপাত করেনি। আমরা বহু প্রেস কনফারেন্স করেছি। আমরা কস্ট বেনিফিট এনালাইসিস করে দেখিয়েছি সরকারকে যে, আপনি যদি আমাকে এ সেক্টরকে সাপোর্ট দেন, আপনি ইনডাইরেক্ট রিটার্ন অনেক গুণ বেশি পাবেন। ওই কাজগুলো তখন করা হয়নি। সময়োপযোগী সিদ্ধান্ত বাংলাদেশ কখনোই নেয় না! সব আপনার ঘর যখন আগুনে পুড়ে শেষ হয়ে যায়, তখন ফায়ার ব্রিগেড আসে।’

অন্তর্বর্তী সরকার কি অন্য ইস্যু নিয়ে বেশি ব্যস্ত ছিল - এমন প্রশ্নের উত্তরে শওকত আজিজ রাসেল বলেন, ‘আমি তো তাই মনে করি। তখনও আমরা বলেছি যে, আপনারা অন্য জায়গায় বেশি ফোকাস করছেন, ইকোনমিতে ফোকাস করছেন না। তাদের তো লাইসেন্স একদিনে পাস হয়ে গেছে- যাদের যাদের লাইসেন্সের দরকার ছিল, ব্যবসার দরকার ছিল- সরকারে যে যেখানে ছিল তাদের সবকিছু কিন্তু দিনে দিনে হয়ে গেছে। আমাদের বেলা এসে বছর পার করে দিল, ১৮ মাস। ওইটারই একটা গোঁজা কিন্তু বর্তমান সরকার এখন বহন করছে।’