• ই-পেপার

শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে টেলিভিশন সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে : শিক্ষা প্রতিমন্ত্রী

একনজরে আজকের কালের কণ্ঠ (১২ জুন)

অনলাইন ডেস্ক
একনজরে আজকের কালের কণ্ঠ (১২ জুন)
ব্যবসাবান্ধব বাজেট চ্যালেঞ্জ অনেক

ব্যবসাবান্ধব বাজেট চ্যালেঞ্জ অনেক

বিএনপি জোট সরকারের বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি যখন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা...

 

ব্যয়ের উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নে সীমাবদ্ধতা

ব্যয়ের উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নে সীমাবদ্ধতা

২০২৬-২৭ অর্থবছরের বাজেটটি উচ্চাভিলাষী কিছু লক্ষ্যকে সামনে রেখে প্রণয়ন করা হয়েছে। দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি,...

 

অগ্রাধিকার নির্ধারণ সঠিক হয়েছে তবে...

অগ্রাধিকার নির্ধারণ সঠিক হয়েছে তবে...

দেশের অর্থনীতি যখন উচ্চ মূল্যস্ফীতি, নিম্নমুখী প্রবৃদ্ধি, দুর্বল বিনিয়োগ পরিবেশ এবং কর্মসংস্থান সংকটসহ...

 

সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থের সংস্থান

সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থের সংস্থান

জাতীয় বাজেট কেবল আয়-ব্যয়ের হিসাব নয়; এটি একটি সরকারের অর্থনৈতিক দর্শন, রাজনৈতিক অগ্রাধিকার এবং ভবিষ্যৎ উন্নয়ন...

 

ছাড়ের বাজেটেও করের জাল

ছাড়ের বাজেটেও করের জাল

ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থানে জোর ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানাকেই...

 

অত্যন্ত উচ্চাভিলাষী ও বাস্তবতাবিবর্জিত বাজেট

অত্যন্ত উচ্চাভিলাষী ও বাস্তবতাবিবর্জিত বাজেট

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে অত্যন্ত উচ্চাভিলাষী ও বাস্তবতাবিবর্জিত বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক...

 

লুটেরা ধনিক শ্রেণির স্বার্থের বাজেট

লুটেরা ধনিক শ্রেণির স্বার্থের বাজেট

প্রস্তাবিত বাজেট লুটেরা ধনিক শ্রেণির স্বার্থেরমন্তব্য করে বাজেট বাস্তবায়ন করা কঠিন বলে মনে করেন বাংলাদেশের...

 

প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন কঠিন

প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন কঠিন

প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন করা কঠিন বলে জানিয়েছে জাতীয় পার্টি। গতকাল বৃহস্পতিবার জাতীয় পার্টির মহাসচিব...

 

পরিবেশ ও জলবায়ু খাতে বরাদ্দ ২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব

পরিবেশ ও জলবায়ু খাতে বরাদ্দ ২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব

প্রস্তাবিত বাজেটে পরিবেশ ও জলবায়ু খাতকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের অভিঘাতের গভীরতা ও...

 

কৃষিতে বরাদ্দ ৪৩ হাজার কোটি

কৃষিতে বরাদ্দ ৪৩ হাজার কোটি

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জন্য ৪৩ হাজার ৩৩৫ কোটি টাকা বরাদ্দের...

 

এবারের বাজেট উৎপাদন বিনিয়োগ ও ব্যবসাবান্ধব

এবারের বাজেট উৎপাদন বিনিয়োগ ও ব্যবসাবান্ধব

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে উৎপাদন-বিনিয়োগ-ব্যবসাবান্ধব একটি সৃজনশীল বাজেট। সব শ্রেণির মানুষের কল্যাণের...

 

রাজস্ব আহরণের উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করা হয়েছে

রাজস্ব আহরণের উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করা হয়েছে

অতীতের মতো এবারও রাজস্ব আহরণের উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কিন্তু সেই লক্ষ্য অর্জনের বাস্তবভিত্তিক...

 

সরকারি কর্মজীবীদের সম্পদ বিবরণী প্রকাশ অপরিহার্য

সরকারি কর্মজীবীদের সম্পদ বিবরণী প্রকাশ অপরিহার্য

সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা দ্রব্যমূল্য তথা জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে তাঁদের সর্বোচ্চ...

 

ইসিতে বরাদ্দ ৪৪০০ কোটি

ইসিতে বরাদ্দ ৪৪০০ কোটি

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ২০২৬-২৭ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে নির্বাচন কমিশনের (ইসি) জন্য বরাদ্দ রাখা...

 

সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার

সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার

প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোনের সিমকার্ড বা ই-সিমের ওপর আরোপিত ৩০০ টাকা করে কর সম্পূর্ণভাবে প্রত্যাহার করা...

 

প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ল

প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ল

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৪২ হাজার ৪৯৭ কোটি টাকা, যা বিদায়ি...

 

করমুক্ত আয়সীমা তিন লাখ ৭৫ হাজার টাকা

করমুক্ত আয়সীমা তিন লাখ ৭৫ হাজার টাকা

আগামী অর্থবছরে করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবি থাকলেও তা বাড়ানো হয়নি। অন্তর্বর্তী সরকার পরবর্তী দুই করবর্ষের...

 

সংস্কারে স্বস্তি, বাস্তবায়নে শঙ্কা

সংস্কারে স্বস্তি, বাস্তবায়নে শঙ্কা

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে ইতিবাচক, প্রগতিশীল ও ব্যবসাবান্ধব উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়েছে ফরেন...

 

টাকা আসবে কোথা থেকে

টাকা আসবে কোথা থেকে

 

 

খার্গ দ্বীপ দখলের হুমকি ট্রাম্পের

খার্গ দ্বীপ দখলের হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। পাল্টাপাল্টি...

 

ঝড়ের তাণ্ডবের পর ধ্বংসস্তূপ পরিষ্কার

ঝড়ের তাণ্ডবের পর ধ্বংসস্তূপ পরিষ্কার

  

 

জামায়াত আমিরের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জামায়াত আমিরের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে...

 

আইনশৃঙ্খলা, অবৈধ অভিবাসন প্রতিরোধ নিয়ে আলোচনা

আইনশৃঙ্খলা, অবৈধ অভিবাসন প্রতিরোধ নিয়ে আলোচনা

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য...

 

শেরপুরে ব্রাজিল দলের সমর্থকদের শোভাযাত্রা

শেরপুরে ব্রাজিল দলের সমর্থকদের শোভাযাত্রা

ব্রাজিল ফুটবল দলের জন্য শুভ কামনায় শেরপুরে মিলনমেলা ও আনন্দ মিছিল করেছে সমর্থকরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে...

 

ফিফা বিশ্বকাপ বনাম এনবিএ ফাইনালস!

ফিফা বিশ্বকাপ বনাম এনবিএ ফাইনালস!

মানুষের গায়ে গায়ে জার্সি শোভা পাচ্ছে ঠিকই, কিন্তু এর একটিও বিশ্বকাপ ফুটবলে অংশ নিতে যাওয়া কোনো দলের নয়। আসর শুরুর...

 

বসুন্ধরা কিংসকে ফিফা সভাপতির শুভেচ্ছা

বসুন্ধরা কিংসকে ফিফা সভাপতির শুভেচ্ছা

ক্রীড়া প্রতিবেদক : সদ্য শেষ হওয়া ঘরোয়া মৌসুমে ষষ্ঠ লিগ শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস। লিগ ছাড়াও ফেডারেশন কাপ ও...

 

ইতিহাস গড়েই হাসপাতালে মিরাজ

ইতিহাস গড়েই হাসপাতালে মিরাজ

ক্রীড়া প্রতিবেদক : অস্ট্রেলিয়ান পেসার রাইলি মেরেডিথের করা বাউন্সার বুঝতে আর ভুল করেননি বাংলাদেশ অধিনায়ক মেহেদী...

 

বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ শুরু

বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ শুরু

ফুটবল বিশ্বকাপ যেন কলম্বিয়ান পপতারকা শাকিরা ছাড়া অসম্পূর্ণই থেকে যায়। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় পুরো দুনিয়া...

 

চাঁদা তুলে সমর্থকদের বাসভাড়া দিচ্ছেন জার্মান ফুটবলাররা

চাঁদা তুলে সমর্থকদের বাসভাড়া দিচ্ছেন জার্মান ফুটবলাররা

বিশ্বকাপের গত দুই আসর সুখকর ছিল না জার্মানির জন্য। ২০১৪ সালে শিরোপা উঁচিয়ে ধরলেও পরের দুই আসরে গ্রুপ পর্ব থেকেই...

 

আমরা কি পিপীলিকারও অধম

আমরা কি পিপীলিকারও অধম

পবিত্র কোরআনে আল্লাহ নামল নামে একটি সুরা নাজিল করেছেন। আরবি নামল শব্দের অর্থ পিপীলিকা। পিপীলিকার বর্ণনা থাকায়...

 

সকাল ৯টার মধ্যে ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

অনলাইন ডেস্ক
সকাল ৯টার মধ্যে ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ দেশের ১৯ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১২ জুন) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, সংস্থাটির অন্য এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এ ছাড়া দেশের সব বিভাগে আগামী এক সপ্তাহ ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক

স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট, জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের যুগান্তকারী পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট, জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের যুগান্তকারী পদক্ষেপ

জাতীয় সংসদে উপস্থাপিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক, ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ সন্তোষ প্রকাশ করেন তিনি।

ডা. বিটু একই সঙ্গে বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশনের (বিএসসিআই) যুগ্ম মহাসচিব, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির যুগ্ম সদস্য সচিব ও চিফ কো-অর্ডিনেটর, রক্ত স্পন্দন।

বিশেষজ্ঞ এই চিকিৎসক বলেন, একটি সুস্থ জনগোষ্ঠীই উন্নত, উৎপাদনশীল ও সমৃদ্ধ রাষ্ট্রের প্রধান ভিত্তি। সেই বিবেচনায় এবারের বাজেটে স্বাস্থ্য খাতে অভূতপূর্ব গুরুত্ব প্রদান সরকারের মানবিক, দূরদর্শী ও জনকল্যাণমুখী রাষ্ট্রচিন্তার প্রতিফলন।

তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা দেশের মোট জিডিপির ১ দশমিক ০১ শতাংশ। গত অর্থবছরে এ হার ছিল ০ দশমিক ৫৮ শতাংশ। স্বাস্থ্য খাতে জিডিপির অনুপাতে প্রায় দ্বিগুণ বরাদ্দ বৃদ্ধি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বলে উল্লেখ করেন তিনি।

ডা. বিটু বলেন, দীর্ঘদিনের জনবল সংকট নিরসনে ১ লাখ স্বাস্থ্যকর্মী এবং ৫ হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর ফলে জেলা, উপজেলা ও গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবার মান ও প্রাপ্যতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একই সঙ্গে স্বাস্থ্য খাতে নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।

তিনি আরো বলেন, মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়নে ২ হাজার ২৬৬ কোটি ৮৭ লাখ টাকা, ঔষধ ও ভ্যাকসিন সরবরাহে ৭ হাজার ৬২৩ কোটি ৫২ লাখ টাকা এবং সারাদেশে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সেবা চালুর জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব জনস্বাস্থ্যের প্রতি সরকারের আন্তরিক অঙ্গীকারের বহিঃপ্রকাশ। এসব উদ্যোগ মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হ্রাসের পাশাপাশি জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস, ক্যানসার ও কিডনি রোগসহ অসংক্রামক রোগের ক্রমবর্ধমান প্রকোপের কথা উল্লেখ করে তিনি বলেন, হার্টের রিং (স্টেন্ট), চোখের ইন্ট্রা-অকুলার লেন্স এবং ডায়ালাইসিস-সংশ্লিষ্ট চিকিৎসা উপকরণের ওপর কর ও শুল্ক হ্রাসের সিদ্ধান্ত অত্যন্ত জনবান্ধব পদক্ষেপ। এর ফলে লাখো রোগীর চিকিৎসা ব্যয় কমবে এবং জীবনরক্ষাকারী চিকিৎসাসেবা আরও বেশি মানুষের নাগালে পৌঁছাবে।

একজন হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে তিনি মনে করেন, স্টেন্টের মূল্য কমানো হৃদরোগ চিকিৎসাকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করবে।
ডা. বিটু বলেন, ‘ই-হেলথ কার্ড’-এর মাধ্যমে সর্বজনীন স্বাস্থ্যসেবা প্রদানের উদ্যোগ দেশের স্বাস্থ্যখাতে ডিজিটাল রূপান্তরের নতুন দিগন্ত উন্মোচন করবে। এর মাধ্যমে স্বাস্থ্যসেবা গ্রহণ সহজ হওয়ার পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি পাবে।

তিনি আরো বলেন, বেকার যুবক-যুবতীদের জন্য চার মাস মেয়াদি ‘জেনারেল কেয়ার গিভার’ প্রশিক্ষণ কর্মসূচি চালুর উদ্যোগও প্রশংসনীয়। এটি দক্ষ জনবল তৈরির পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে।

ডা. মনোয়ারুল কাদির বিটু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণকেন্দ্রিক, কল্যাণমুখী ও মানবিক রাষ্ট্র গঠনের যে প্রত্যয় ব্যক্ত করা হয়েছে, স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, ব্যাপক জনবল নিয়োগ, ডিজিটাল স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং চিকিৎসা ব্যয় হ্রাসের মতো পদক্ষেপ তারই বাস্তব প্রতিফলন।

তিনি স্বাস্থ্য খাতের এ সাহসী ও জনবান্ধব উদ্যোগের জন্য সরকারকে অভিনন্দন জানিয়ে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের সফল বাস্তবায়ন কামনা করেন।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ফের ভূমিকম্প অনুভূত

অনলাইন ডেস্ক
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ফের ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার (১১ জুন) রাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ৯টা ৪০ মিনিটের দিকে অনুভূত এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচরে, বাংলাদেশ সীমান্তবর্তী শিলচর এলাকায়।

ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ঝাঁকুনি অনুভব করার কথা জানান। সিলেট, ময়মনসিংহ ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

তবে এখন পর্যন্ত ভূমিকম্পের কারণে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এর আগে, গত রবিবার রাত ১১টা ৩৭ মিনিটের দিকে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্পে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ কেঁপে ওঠে। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভুটান।

শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে টেলিভিশন সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে : শিক্ষা প্রতিমন্ত্রী | কালের কণ্ঠ