• ই-পেপার

শ্রীমঙ্গলে দেওয়া হবে জাতীয় চা পুরস্কার

দুটি ধারা নিয়ে এইচআরএফবির

জুয়া নিয়ে হচ্ছে কঠোর আইন

গভীর উদ্বেগ সন্দেহ হলে যে কারও ডিজিটাল ডিভাইসে প্রবেশ, তল্লাশি, তথ্য সংগ্রহ, জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা

অনলাইন ডেস্ক
জুয়া নিয়ে হচ্ছে কঠোর আইন

সরকার অনলাইন ও অফলাইন জুয়া, বেটিং ও আর্থিক ঝুঁকিপূর্ণ খেলা বন্ধে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে নতুন আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই আইনটি সংসদে পাস করা হবে বলে সংশ্লিষ্টরা জানান। তবে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি) প্রস্তাবিত আইনের ৩৯(১) ও ৩৯(২) ধারা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তা পুনর্বিবেচনার মাধ্যমে সংশোধন বা প্রয়োজনে বাতিলের আহ্বান জানিয়েছে। ওই দুই ধারায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের কেবল ‘বিশ্বাস’ বা ‘সন্দেহের’ ভিত্তিতে কোনো ব্যক্তির ডিজিটাল ডিভাইসে প্রবেশ, তল্লাশি, তথ্য সংগ্রহ, জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা দেওয়ার প্রস্তাব আছে। ১৮৬৭ সালের পুরোনো পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট বাতিল করে বেটিং ও জুয়া প্রতিরোধ আইন (অনলাইন/অফলাইন) ২০২৬ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাবিত নতুন আইনে অনলাইন, রিমোট গ্যাম্বলিং, ডিজিটাল প্ল্যাটফর্ম, ডিজিটাল ওয়ালেট, ম্যাচ ফিক্সিং এবং স্পট ফিক্সিংয়ের মতো বিষয়গুলোকে আইনি সংজ্ঞার আওতায় আনা হয়েছে। সাইবার স্পেসে জুয়ার জন্য পোর্টাল, অ্যাপস তৈরি বা প্রচার করা এবং ডিজিটাল ডিভাইসের মাধ্যমে বেটিংয়ের অপরাধে শাস্তির বিধান রাখা হয়েছে। পাশাপাশি এ আইনের অধীনে সরকারের আন্তর্জাতিক সহযোগিতা নেওয়ার পথ উন্মুক্ত হয়েছে। এ ছাড়া অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট বিদেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকার আইনগত ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করেছে।

খসড়া আইনের যৌক্তিকতা তুলে ধরে বলা হয়েছে, ১৮৬৭ সালের পুরোনো পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট বর্তমান ডিজিটাল যুগের অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং, ভার্চুয়াল ক্যাসিনো, ক্রিপ্টোকারেন্সিভিত্তিক জুয়া, ভুয়া সিম ও ডিজিটাল আর্থিক জালিয়াতি প্রতিরোধে অকার্যকর ও অপর্যাপ্ত। বিদেশভিত্তিক অনলাইন বেটিং প্ল্যাটফর্ম, ভিপিএন, সামাজিক যোগাযোগমাধ্যম, টেলিগ্রাম চ্যানেল, ভুয়া মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট, বায়োমেট্রিক জালিয়াতি এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে সংঘটিত জুয়া, অর্থ পাচার ও প্রতারণা বাংলাদেশের সামাজিক শৃঙ্খলা, অর্থনৈতিক স্থিতিশীলতা, জননিরাপত্তা ও তরুণ সমাজের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে।

খসড়া আইনে বিদেশের অধ্যায়ে বলা হয়েছে, বাংলাদেশের বাইরে অবস্থান করে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংগঠন এ আইনের অধীন অপরাধ করলে এবং ওই অপরাধের প্রভাব বাংলাদেশের অভ্যন্তরে পরিলক্ষিত হলে তা বাংলাদেশে সংঘটিত অপরাধ বলে গণ্য করা হবে। এরই অংশ হিসেবে বিদেশি সার্ভার, ওয়েবসাইট, অ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম বা পেমেন্ট সিস্টেম ব্যবহার করে বাংলাদেশের জনগণকে লক্ষ্য করে জুয়া বা বেটিং পরিচালনা করলে এ আইনের বিধান প্রযোজ্য হবে। খসড়া আইনে ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিং সম্পর্কে বলা হয়েছে-কোনো ব্যক্তি খেলাধুলা বা প্রতিযোগিতার ফলাফল পূর্বনির্ধারণ, প্রভাবিত বা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে আর্থিক সুবিধা বিনিময় করলে তা ম্যাচ ফিক্সিংয়ের অপরাধ হবে। কোনো ব্যক্তি খেলার নির্দিষ্ট ঘটনা, অংশ বা মুহূর্তকে প্রভাবিত করার উদ্দেশ্যে আর্থিক সুবিধা বিনিময় করলে তা স্পট ফিক্সিংয়ের অপরাধ হবে। ম্যাচ ফিক্সিং অপরাধের জন্য খসড়া আইনে শাস্তি হিসেবে অনধিক ৭ বছর কারাদণ্ড বা অনূর্ধ্ব ‘ কোটি টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন। আর স্পট ফিক্সিংয়ের অপরাধ করলে তিনি অনধিক ৫ বছর কারাদণ্ড বা অনূর্ধ্ব ৫০ লাখ টাকা অর্থদন্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন। পাশাপাশি আদালত অভিযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট সময়ের জন্য অথবা স্থায়ীভাবে সংশ্লিষ্ট খেলাধুলা, প্রতিযোগিতা বা ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করতে পারবেন।

এদিকে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি) অনলাইন ও অফলাইন জুয়া ও বেটিং-সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে বিশেষ আইন প্রণয়নের সরকারি উদ্যোগকে নীতিগতভাবে স্বাগত জানালেও প্রস্তাবিত আইনের কয়েকটি ধারা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তা পুনর্বিবেচনার মাধ্যমে সংশোধন বা প্রয়োজনে বাতিলের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এক বিবৃতিতে এইচআরএফবি বলেছে, প্রস্তাবিত আইনের ৩৯(১) ও ৩৯(২) ধারায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের কেবল ‘বিশ্বাস’ বা ‘সন্দেহের’ ভিত্তিতে কোনো ব্যক্তির ডিজিটাল ডিভাইসে প্রবেশ, তল্লাশি, তথ্য সংগ্রহ, জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা দেওয়ার প্রস্তাব আছে। এসব ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে বিচারিক অনুমোদন, স্বাধীন তদারকি ও কার্যকর জবাবদিহির পর্যাপ্ত ব্যবস্থা না থাকলে তা নজরদারিনির্ভর রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করে এইচআরএফবি।

বিবৃতিতে বলা হয়, কোনো ব্যক্তির ডিজিটাল ডিভাইস বা ব্যক্তিগত তথ্যে প্রবেশের ক্ষমতা অবশ্যই সাংবিধানিক অধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এ ছাড়া খসড়া আইনে ভ্রাম্যমাণ আদালতকে যে ধরনের ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে, সেটিও যথাযথ পর্যালোচনার দাবি রাখে বলে উল্লেখ করেছে সংগঠনটি।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

ঢাকাসহ ১৪ জেলার জন্য সতর্কবার্তা

অনলাইন ডেস্ক
ঢাকাসহ ১৪ জেলার জন্য সতর্কবার্তা

রাজধানী ঢাকাসহ দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

শুক্রবার (১৯ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

একনজরে আজকের কালের কণ্ঠ (২১ জুন)

অনলাইন ডেস্ক
একনজরে আজকের কালের কণ্ঠ (২১ জুন)
চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রস্তুতি

চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রস্তুতি

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৩ থেকে ২৬ জুন চীন সফর করবেন। এই সফর ঘিরে বাংলাদেশে চীনা বিনিয়োগ আকর্ষণ, বৃহৎ...

 

অনন্তে কিংবদন্তি আবদুস সাদেক

অনন্তে কিংবদন্তি আবদুস সাদেক

খেলার প্রতি ভালোবাসা থাকলে সব হয়এক যুগ আগে কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে বলা এই কথাটিই ছিল তাঁর জীবনদর্শনের...

 

চীন সফর কোনো পক্ষ বেছে নেওয়ার বার্তা নয়

চীন সফর কোনো পক্ষ বেছে নেওয়ার বার্তা নয়

বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান গত ফেব্রুয়ারিতে দায়িত্বভার গ্রহণের পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশ...

 

হাসিনা-সংশ্লিষ্টদের জব্দ সম্পদের ৮০% দুদকের নিয়ন্ত্রণের বাইরে

হাসিনা-সংশ্লিষ্টদের জব্দ সম্পদের ৮০% দুদকের নিয়ন্ত্রণের বাইরে

ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগ করে ভারতে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর পরিবারের সদস্য এবং বেশির ভাগ...

 

আবার হরমুজ প্রণালি বন্ধ

আবার হরমুজ প্রণালি বন্ধ

লেবাননে ইসরায়েলের হামলাকে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের স্বাক্ষরিত চুক্তির লঙ্ঘন হিসেবে অভিহিত করে গতকাল শনিবার...

 

অবশেষে জয়ের ছন্দে ব্রাজিল

অবশেষে জয়ের ছন্দে ব্রাজিল

ভিনিসিয়ুস জুনিয়র, মাতিয়েস কুনিয়ামরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ঝলক দেখা গিয়েছিল যাঁদের পায়ে। দ্বিতীয় ম্যাচে সেই...

 

সততা পেশাদারি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করুন

সততা পেশাদারি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করুন

বিচার বিভাগে যেসব সীমাবদ্ধতা আছে, সেই সব সীমাবদ্ধতা অতিক্রম করে সততা, নিষ্ঠা ও পেশাদারির সঙ্গে বিচারকদের...

 

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু

আগামী আগস্ট মাসের মধ্যে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন...

 

আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে

আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক...

 

উত্তরের ৪ জেলায় বন্যার আভাস

উত্তরের ৪ জেলায় বন্যার আভাস

দেশের অভ্যন্তরে ভারি থেকে অতি ভারি ও উজানে ভারতের অরুণাচল প্রদেশে ভারি বৃষ্টিপাতের দরুন উত্তরাঞ্চলের বিভিন্ন...

 

স্পেন-বেলজিয়ামের ভাগ্য বদলাবে?

স্পেন-বেলজিয়ামের ভাগ্য বদলাবে?

ফেভারিটের তকমা শরীরে লেপ্টে মার্কিন মুলুকে গেছে স্পেন। কিন্তু বিশ্বকাপের শুরুটা একদম ভালো হয়নি ২০১০ সালের...

 

হামে আরো ৭ শিশুর মৃত্যু

হামে আরো ৭ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো সাত শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে সারা দেশে হাম শনাক্ত হয়েছে ৮০ জনের। হামের...

 

চার বন্ধুর শক্তিতে একজোট আর্জেন্টিনা

চার বন্ধুর শক্তিতে একজোট আর্জেন্টিনা

ডালাস থেকে ৫০০ মাইল দূরের কানসাস সিটিতে আর্জেন্টিনার বেইস ক্যাম্প। ডালাসে অপেক্ষায় আছেন আর্জেন্টাইন ভক্তরা।...

 

খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় পারদর্শী হতে হবে : প্রধানমন্ত্রী

খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় পারদর্শী হতে হবে : প্রধানমন্ত্রী

শিশুদের খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে আরো সম্পৃক্ত হওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান...

 

নেতানিয়াহুকে রাজনীতিতে চায় না বেশির ভাগ ইসরায়েলি

নেতানিয়াহুকে রাজনীতিতে চায় না বেশির ভাগ ইসরায়েলি

যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে সম্প্রতি সমঝোতা স্মারকে সই করেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রেসিডেন্ট। ইরানের...

 

বিক্ষোভে অচল বলিভিয়া জরুরি অবস্থা ঘোষণা

বিক্ষোভে অচল বলিভিয়া জরুরি অবস্থা ঘোষণা

টানা ৫০ দিন ধরে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও অবরোধের মুখে বলিভিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তীব্রতর রূপ নিয়েছে।...

 

প্রধানমন্ত্রীর পদ ছাড়তে নারাজ স্টারমার

প্রধানমন্ত্রীর পদ ছাড়তে নারাজ স্টারমার

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে পদত্যাগের দিন-তারিখ ঠিক করতে বলেছেন নিজ দলের এমপি-মন্ত্রীরা।...

 

২০ নৌ রুট বন্ধ, লঞ্চ ডকইয়ার্ডে

২০ নৌ রুট বন্ধ, লঞ্চ ডকইয়ার্ডে

পটুয়াখালী-বগা-ঢাকা নৌ রুটে চলাচল করত সুন্দরবন নেভিগেশনের সুন্দরবন-১৪ লঞ্চ। পদ্মা সেতু চালু হওয়ার আগে পটুয়াখালী...

 

আনভীর বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা পেল শতাধিক পরিবার

আনভীর বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা পেল শতাধিক পরিবার

আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) খাদ্য সহায়তা কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জের শিবালয় উপজেলার চরাঞ্চলে শতাধিক...

 

তেলের দাম কমে ৮০ ডলার, স্বাভাবিক হয়নি হরমুজের মূল নৌপথ

তেলের দাম কমে ৮০ ডলার, স্বাভাবিক হয়নি হরমুজের মূল নৌপথ

যুক্তরাষ্ট্র গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সর্বাত্মক হামলা চালানো শুরু করে। যুদ্ধ বন্ধের জন্য গত সপ্তাহে...

 

ইরান সংকটের আসল পরীক্ষা শুরু

ইরান সংকটের আসল পরীক্ষা শুরু

ফ্রান্সের ভার্সাইয়ে যখন ইরানের সঙ্গে সমঝোতা স্মারকটি স্বাক্ষর করলেন, তখন ট্রাম্পের চোখে-মুখে যেন ছিল একজন...

 

বরেন্দ্র সভ্যতার ঐতিহ্য ধারণ করে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে

বরেন্দ্র সভ্যতার ঐতিহ্য ধারণ করে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, বরেন্দ্র সভ্যতার ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক...

 

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের দুই মেগাপ্রকল্প শেষ হয়নি ৯ বছরেও

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের দুই মেগাপ্রকল্প শেষ হয়নি ৯ বছরেও

চট্টগ্রাম নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে ২০১৭ সালে শুরু হয়েছিল দুটি মেগাপ্রকল্প। ব্যয় ধরা হয়েছে...

 

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির অপচেষ্টা চলছে

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির অপচেষ্টা চলছে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন,...

 

৩০০ কোটি টাকার বিনিয়োগে বদলে যাচ্ছে পিসিটি

৩০০ কোটি টাকার বিনিয়োগে বদলে যাচ্ছে পিসিটি

দেশের বৈদেশিক বাণিজ্যের প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর আরো এক ধাপ এগোতে যাচ্ছে আধুনিকায়নের পথে। প্রায় ৩০০ কোটি...

 

জামায়াতে ইসলামী গণতন্ত্রে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

জামায়াতে ইসলামী গণতন্ত্রে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

বিএনপি একদলীয় শাসন কায়েম করতে চায়বিরোধীদলীয় নেতার এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার,...

 

বিশ্বের প্রবীণতম স্থলচর প্রাণী জোনাথন

বিশ্বের প্রবীণতম স্থলচর প্রাণী জোনাথন

কিছু প্রাণী মানুষের চেয়ে অনেক বেশি সময় বাঁচে, তবে একটি কচ্ছপ যেন ইতিহাসকে ছুঁয়ে বেঁচে আছে প্রায় দুই শতাব্দী ধরে।...

 

ধৈর্যশীল মানুষের অদৃশ্য সংগ্রাম

ধৈর্যশীল মানুষের অদৃশ্য সংগ্রাম

সুখ-দুঃখ, অভাব-সচ্ছলতা ইত্যাদি মানবজীবনের অংশ। ইসলামের শিক্ষা হলো, সুখে-দুঃখে, সচ্ছলতায়-সংকটে সর্বাবস্থায় মহান...

 

সকাল ৯টার মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অনলাইন ডেস্ক
সকাল ৯টার মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা
ফাইল ছবি

ঢাকাসহ দেশের ১৫ জেলায় রবিবার (২১ জুন) সকাল ৯টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসময় এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, ঢাকা, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

অন্য এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে। এ ধরনের আবহাওয়া পরিস্থিতি চলতি সপ্তাহজুড়ে অব্যাহত থাকতে পারে।