• ই-পেপার

‘নাশতার টেবিলে লিটন-রিজওয়ানের ঝামেলা মিটমাট করে দিয়েছি’

একই টেস্টে লাল ও গোলাপি বল ব্যবহারের পরিকল্পনা আইসিসির

ক্রীড়া ডেস্ক
একই টেস্টে লাল ও গোলাপি বল ব্যবহারের পরিকল্পনা আইসিসির

লাল বল এবং সাদা পোশাক—টেস্ট ক্রিকেটকে পরিচিত করে দেওয়ার জন্য আর বিশেষ কিছু বলার প্রয়োজন নেই। তবে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে যুক্ত হয়েছে গোলাপি বল, খেলা হচ্ছে দিবা-রাত্রির। 

ক্রিকেটের এই বনেদি সংস্করণে আরো কিছু রদবদল আনতে যাচ্ছে আইসিসি। বৈরি আবহওয়ার কথা মাথায় রেখে টেস্টে দিনের বেলায় লাল বলের সঙ্গে গোলাপি বল ব্যবহার করার কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। পাশাপাশি খেলার নিয়মে কিছু সংযোজন ও সংশোধনের কথা ভাবছে তারা।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকটি পরিবর্তনের মধ্যে একটি হচ্ছে পানি পানের বিরতির সময় প্রধান কোচকে মাঠে প্রবেশের অনুমতি। 

বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটে পানি পানের বিরতির সময় প্রধান কোচ মাঠে প্রবেশ করতে পারেন। ওয়ানডে ক্রিকেটেও এমন নিয়ম চালু করার কথা ভাবছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বর্তমানে দ্বাদশ কিংবা অতিরিক্ত ক্রিকেটার মাঠে যেতে পারেন। সেটার জন্যও শর্ত পূরণ করতে হয়।

আইসিসির বর্তমান নিয়ম অনুযায়ী, মাঠে পানি নিয়ে যাওয়া যেকোনো খেলোয়াড়কে অবশ্যই ক্রিকেটীয় পোশাক বা নির্ধারিত কিট পরে থাকতে হবে। নতুন নিয়ম কার্যকর হলে প্রধান কোচকেও দলের জার্সি পরতে হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। 

টি-টোয়েন্টিতে ইনিংস বিরতির সময় কমানোর কথাও ভাবা হচ্ছে। বর্তমান নিয়মে প্রথম ইনিংস শেষ হওয়ার পর দ্বিতীয় ইনিংস শুরু হতে মাঝে ২০ মিনিটের বিরতি দেওয়া হয়। প্রস্তাবিত নিয়মে সেটা ১৫ মিনিট করার কথা ভাবছে আইসিসি। এমনটা হলে দলগুলো পরিকল্পনা সাজানোর জন্য ৫ মিনিট কম সময় পাবে। টেস্টে প্রথাগতভাবে লাল বল দিয়ে খেলা হয়ে থাকে। দিবা-রাত্রির টেস্ট হলে গোলাপি বল দিয়ে খেলা হয়। 

জানা গেছে, আবহাওয়ার কারণে খেলা ব্যাহত হলে কিংবা ফ্লাডলাইটের নিচে খেলার প্রয়োজন হলে তখন উভয় দলের সম্মতিতে গোলাপি বল ব্যবহার করা যেতে পারে। লাল বলের ক্রিকেটের মধ্যে কীভাবে গোলাপি বলের ব্যবহার করা হবে, সেটা এখনো পরিষ্কার নয়। সিরিজ শুরুর আগে দুই দলের পক্ষ থেকে সম্মতি নেওয়ার ভিত্তিতে সেটা কার্যকর করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

ম্যাচ চলাকালীন বোলারদের অ্যাকশন অবৈধ কি না, তা নিশ্চিত হওয়ার জন্য মাঠের আম্পায়ারদের হক-আই ডেটা ব্যবহারের সুযোগ দেওয়া হতে পারে। অন্য নিয়মগুলোর মতো এটাও এখনো স্পষ্ট নয়। সন্দেহজনক বোলিং অ্যাকশনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে আইসিসি বদ্ধপরিকর। 

গত বৃহস্পতিবার আইসিসির প্রধান নির্বাহীদের কমিটির সভায় ভার্চুয়ালি বিষয়টি আলোচনা হয়েছে। সেই সভায় উপস্থিত ছিলেন আইসিসির ক্রিকেট কমিটির প্রধান সৌরভ গাঙ্গুলী। 

ক্রিকবাজ জানিয়েছে, আগামী ১ অক্টোবর থেকে নিয়মগুলো কার্যকর করা হতে পারে। এর আগে ৩০ ও ৩১ মে ভারতের আহমেদাবাদে হতে চলায় আইসিসি সভায় বিষয়গুলো চূড়ান্ত করা হবে।

ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় ফার্নান্দেজ

ক্রীড়া ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় ফার্নান্দেজ
ছবি : গ্রেটি ইমেজ

ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা পুরুষ খেলোয়াড় হিসেবেও মনোনীত হয়েছেন এই পর্তুগিজ মিডফিল্ডার।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহান্তে নটিংহাম ফরেস্টের বিপক্ষে জয়ে এক গোলে সহায়তায় করেন ফার্নান্দেজ। এতেই ইপিএলে এক মৌসুমে সর্বাধিক ২০ গোল সহায়তার রেকর্ড ভাগ বসান তিনি।

৩৭ ম্যাচে আট গোল করে ইউনাইটেডকে তৃতীয় স্থান নিশ্চিত পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন করেছেন সাহায্য।

এই মৌসুমে প্রিমিয়ার লিগে অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে ফার্নান্দেজ ১৩২টি বেশি সুযোগ তৈরি করেছেন। দ্বিতীয় সেরা লিভারপুলের ডমিনিক সোবোসলাইয় সুযোগ তৈরি করেছেন ১৮৮টি। 

৭১, ১৫০* ৭৪ ও ৯৫—ক্রোয়েশিয়ার ওপেনারের বিশ্বরেকর্ড

ক্রীড়া ডেস্ক
৭১, ১৫০* ৭৪ ও ৯৫—ক্রোয়েশিয়ার ওপেনারের বিশ্বরেকর্ড
ক্রোয়েশিয়ান ওপেনার কনর ক্যারল। ছবি : সংগৃহীত

যেন সুযোগের অপেক্ষায় ছিলেন কনর ক্যারল। সেই সুযোগ পাওয়া মাত্রই বিশ্বকে তাক লাগিয়ে দিলেন ক্রোয়েশিয়ার ওপেনার। গড়লেন বিশ্বরেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্রথম ৪ ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তিনি। টি-টোয়েন্টি ক্যারিয়ারের যেকোনো এক পর্যায়ে টানা ৪ ম্যাচের ক্ষেত্রেও বিশ্বরেকর্ড।

২০১.০৩ স্ট্রাইকরেটে ৩৯০ রান করেছেন কনর। তার পঞ্চাশোর্ধ্ব ইনিংসগুলো হচ্ছে—৭১, ১৫০* ৭৪ ও ৯৫। আগের রেকর্ডটি ছিল গুস্তাভ ম্যাককিওনের। ৩৭৩ রান করেছিলেন ফ্রান্সের এই ব্যাটার।

জার্মানির এপিস্কোপিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে ফ্রান্সের বিপক্ষে অভিষেক হয় কনরের। ওপেনিংয়ে নেমে সেই ম্যাচে খেলেন ৩৪ বলে ৭১ রানের ইনিংস। ফিরতি ম্যাচে আরো বিধ্বংসী ইনিংস খেলেন ২৩ বছর বয়সী ব্যাটার। ৭২ বলে খেলেন অপরাজিত ১৫০ রানের ইনিংস।

কনরের ঝোড়ো ব্যাটিং থেকে রক্ষা পায়নি পরের দুই ম্যাচের প্রতিপক্ষ জার্সি ও সাইপ্রাস। জার্সির বিপক্ষে ৩১ বলে ৭৪ রানের ইনিংস খেলা ব্যাটার নিজের চতুর্থ ম্যাচে সাইপ্রাসের বিপক্ষে খেলেন ৯৫ রানের ইনিংস। বল খেলেছেন ৫৭টি। সবমিলিয়ে ৩০ ছক্কার বিপরীতে চার হাঁকিয়েছেন ২৯টি। বিশ্বরেকর্ড গড়ার পর অবশ্য থেমেছে কনরের ঝড়। নিজের পঞ্চম অস্ট্রিয়ার বিপক্ষে ৫ রানের বেশি করতে পারেননি তিনি।

ফ্রেঞ্চ ওপেন

ঐতিহাসিক মাইলফলকের সামনে নোভাক জোকোভিচ

ক্রীড়া ডেস্ক
ঐতিহাসিক মাইলফলকের সামনে নোভাক জোকোভিচ
ছবি : রয়টার্স

২৫তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের লক্ষ্যে মিশন শুরু করছেন সার্বিয়ার টেনিশ তারকা নোভাক জোকোভিচ।  ২৪ মে থেকে ৭ জুন পর্যন্ত প্যারিসের রঁলা গারোসের ক্লে-কোর্টে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টে ৩য় বাছাই হিসেবে খেলবেন তিনি।

প্রথম রাউন্ডের হাই-ভোল্টেজ ম্যাচে জোকোভিচ মুখোমুখি হবেন ফ্রান্সের উদীয়মান তারকা জিওভানি এমপেটশি পেরিকার্ডের। ম্যাচটি ২৫ মে বাংলাদেশ সময় রাত ১২:১৫ মিনিটে ফিলিপ-শ্যাট্রিয়ার কোর্টের নাইট সেশনে অনুষ্ঠিত হবে।

এই টুর্নামেন্টে কোর্টে নামার সঙ্গে সঙ্গেই ৩৯ বছর বয়সী জোকোভিচ একটি ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করবেন। পুরুষ একক খেলোয়াড় হিসেবে জোকোভিচ তার ৮২তম গ্র্যান্ড স্ল্যামে অংশ নিচ্ছেন। এর মাধ্যমে তিনি রজার ফেদেরার ও ফেলিসিয়ানো লোপেসের ৮১টি গ্র্যান্ড স্ল্যাম খেলার রেকর্ড ভেঙে এককভাবে শীর্ষে চলে যাবেন।

চোট এবং পুনর্বাসন প্রক্রিয়ার কারণে জোকোভিচ এই মৌসুমে ওয়েলসের পর মাত্র একটি ম্যাচ খেলেছেন। ফলে কোনো ক্লে-কোর্ট ম্যাচ না জিতেই তিনি প্যারিসে এসেছেন।

বর্তমানে বিশ্বের ১ নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার তার ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করার লক্ষ্যে দারুণ ফর্মে আছেন। ড্র-এর নিয়মানুযায়ী ফাইনালের আগে সিনার ও জকোভিচের দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই।